চট্টগ্রামের পটিয়ায় ১৩৬৪ লিটার সয়াবিন তেলসহ গাড়ি ছিনতাইয়ের ঘটনায় আরও ২ সদস্যকে গ্রেফতার করেছে পটিয়া থানা পুলিশ।রবিবার (২৬ অক্টোবর) থানার অফিসার ইনচার্জ মোঃ নুরুজ্জামানের নেতৃত্বে এসআই(নিঃ) প্রদীপ চন্দ্র দে, এসআই(নিঃ) মাহবুবুর রহমান, এএসআই(নিঃ) মোঃ হাবিবুর রহমান, এএসআই(নিঃ) মোঃ নাঈম হোসেন সঙ্গীয় ফোর্সসহ পটিয়া ও চন্দনাইশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতার মোঃ আবুল বশর হাসান (২৮) উপজেলার বড়লিয়া ইউনিয়নের বেলখাইন (০১নং ওয়ার্ড, আব্দুল হাকিম চৌকিদারের বাড়ি) এলাকার বাসিন্দা আব্দুল মন্নান মালেকের পুত্র। অপর আসামী মোঃ নাঈম উদ্দিন (২৩) হাবিলাসদ্বীপ ইউনিয়নের দক্ষিণ হুলাইন (ছগির পেস্কারের বাড়ি) এলাকার বাসিন্দা আব্দুল খালেকের পুত্র।মোঃ আবুল বশর হাসানের বিরুদ্ধে চুরি, ছিনতাইসহ মোট ০৯টি মামলা এবং মোঃ নাঈম উদ্দিনের বিরুদ্ধে চুরি, ছিনতাইসহ মোট ০৩টি মামলা আদালতে বিচারাধীন আছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।জানা গেছে, বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল ১০টার দিকে ‘স্মাইল ফুড প্রোডাক্টস লিমিটেড’-এর ১৩৬৪ লিটার সয়াবিন তেল ডেলিভারির জন্য উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের শাহ আমানত ফিলিং স্টেশন এলাকায় পৌঁছালে একদল দুর্বৃত্ত গাড়ি ঘেরাও করে চালককে অস্ত্রের মুখে জিম্মি করে এবং গাড়িসহ তেল ছিনতাই করে নিয়ে যায়। এ ঘটনায় বাদী হয়ে কোম্পানির একজন কর্মকর্তা ছিনতাই মামলা দায়ের করেন।উল্লেখ্য যে, উক্ত ছিনতাইয়ের ঘটনায় জড়িত ইতোপূর্বে একজন আসামীকে গ্রেফতার পূর্বক ছিনতাই হওয়া মিনি কাভার্ড ভ্যান (রেজিঃ নং-চট্ট মেট্রো-ম-১১-১৩৩৫) এবং ১৩৫২ লিটার সয়াবিন তেল উদ্ধার করা হয়।পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান বলেন, গত বৃহস্পতিবার তেল ও গাড়ি চুরির ঘটনায় মূল আসামি আরও দুই জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদের আদালতে সোপর্দ করা হয়েছে।এসআর 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কুবির রোটার‍্যাক্ট ক্লাবের কমিটির অনুমোদন
কুবির রোটার‍্যাক্ট ক্লাবের কমিটির অনুমোদন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের-(কুবি) রোটার‍্যাক্ট ক্লাবের নতুন সভাপতি ফার্মেসি বিভাগের শিক্ষার্থী তানভীর আনজুম সাজন এবং সাধারণ সম্পাদক ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের শিক্ষার্থী মো. Read more

মৃত্যুর মুখ থেকে ফিরে জনগণের খেদমতে জীবন দিয়েছি: আজহারুল
মৃত্যুর মুখ থেকে ফিরে জনগণের খেদমতে জীবন দিয়েছি: আজহারুল

রংপুরের তারাগঞ্জ উপজেলার হাঁড়িয়ারকুঠি ইউনিয়নের কাঁশিয়া বাড়ি বাজারে শনিবার (৪ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী হারিয়ারকুঠি ইউনিয়ন শাখার Read more

বকশীগঞ্জে দশানী নদীর বাঁধ কেটে দেয়ায় এলাকায় স্বস্তি
বকশীগঞ্জে দশানী নদীর বাঁধ কেটে দেয়ায় এলাকায় স্বস্তি

জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়ন ও বকশীগঞ্জ উপজেলার মেরুরচর ইউনিয়নের মধ্য দিয়ে প্রবাহিত দশানী নদীতে পাল্টাপাল্টি নির্মিত বাঁধ ভেঙে Read more

দেশের ১১ জেলায় নতুন ডিসি নিয়োগ
দেশের ১১ জেলায় নতুন ডিসি নিয়োগ

দেশের ১১ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। পাশাপাশি বর্তমানে দায়িত্বরত ১১ জেলা প্রশাসককে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। রবিবার Read more

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের পারমাণবিক তেজস্ক্রিয়তার মাত্রা বাড়েনি: আইএইএ
যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের পারমাণবিক তেজস্ক্রিয়তার মাত্রা বাড়েনি: আইএইএ

ইরানের ৩টি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় মর্কিন হামলার পর স্থাপনার বাইরের অংশে তেজস্ক্রিয়তার মাত্রা বৃদ্ধি পায়নি বলে জানিয়েছে জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন