ঢেঁড়শ গাছ থেকে পাটের মতো আঁশ উৎপাদন করে আলোড়ন সৃষ্টি করেছেন কৃষক আব্দুল মোতালিব। তিনি ময়মনসিংহের গৌরীপুর পৌর শহরের মৃত আব্দুল মান্নানের ছেলে। তার উৎপাদিত আঁশ এক নজর দেখার জন্য দূর-দুরান্ত থেকে উৎসুক জনতা ভিড় করছেন।পাটের চেয়েও শক্ত, সুন্দর হওয়ায় কৃষকদের মধ্যে এ আঁশ ব্যবহার ও বিক্রি করে অর্থনৈতিকভাবে বাড়তি লাভবান হওয়ার সুযোগ তৈরি হয়েছে। যা দেশে এই প্রথম ‘ঢেঁড়শের আঁশ’ কৃষিকাজে ব্যবহার ও উৎপাদনের যাত্রা শুরু হলো।আব্দুল মোতালিব বলেন, ‘আমি একজন বর্গাচাষী। মাত্র এক শতাংশ জমিতে ১২০-১৩০টি ঢেঁড়শ গাছের বীজ বপন করি। সেখানে শতাধিক গাছ বড় হয়। প্রায় ৩৫ কেজি ঢেঁড়শ হয়। সম্প্রতি ভারী বর্ষণের কারণে জলাবদ্ধতার সৃষ্টি হয়। তখন ঢেঁড়শ গাছগুলো মারা যায়। প্রতিবেশী মফিজ উদ্দিন চাচার সঙ্গে কথা বলে লম্বা ও পরিপুষ্ট ঢেঁড়শ গাছগুলো পাটের মতো ৭দিন পানিতে ডুবিয়ে রাখি। এরপর ঢেঁড়শ গাছের ছাল পঁচে পাটের আঁশের মতো আঁশ ছাড়িয়ে রোদে শুকাই।’ তিনি আরও বলেন, ‘এখন তো দেখি ঢেঁড়শের আঁশ পাটের আঁশের চেয়েও সুন্দর হয়েছে। ৮-৯ ফুট লম্বা হওয়ায় প্রত্যেকটি গাছে অনেক আঁশও পাওয়া গেছে। প্রায় সাড়ে ৩ কেটি পাট পেয়েছি। দড়ি বা পাটজাতীয় পণ্য তৈরিতেও ব্যবহার করা যায়। অনেক শক্তিশালী। এ আঁশের তৈরি রশি নিয়ে আমরা অনেকেই টানাটানি করেছি, ছেঁড়া যায়নি। ফলে পাটের আঁশের মতো ঢেঁড়শের আঁশও বাজারজাত করা সম্ভব ‘গৌরীপুর পৌরসভার কার্য্যসহকারী আবুহেনা মোস্তফা কামাল রিপন বলেন, ‘পাট গাছের চেয়েও ওর ঢেঁড়শ গাছ বড় হয়েছে। এ জাতের ঢেঁড়শ কৃষককে বাড়তি আয়ের নতুন সুযোগ এনে দিয়েছে।’এ প্রসঙ্গে সতিষা গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে মো. মফিজ উদ্দিন বলেন, ‘আমি এসে দেখলাম ঢেঁড়শ গাছগুলো অনেক লম্বা। প্রত্যেকটি গাছ মাথার উপরে আরও ২/৩ফুট। মোতালেব পরামর্শ চেয়েছিলো, বললাম পানিতে পঁচিয়ে দেখা যেতে পারে। এখন ওর ঢেঁড়শের আঁশ দেখতে অবিকল পাটের আঁশের মতো দেখাচ্ছে। এ আঁশ দিয়ে কাজও করা যাচ্ছে। এতে ঢেঁড়শ সবজির পাশপাশি নতুনভাবে ব্যবহারের পদ্ধতি আবিস্কৃত হলো।’ঢেঁড়শের আঁশ দেখতে আসা সতিষা গ্রামের মৃত আলাল উদ্দিনের ছেলে কৃষক মো. মফিজ উদ্দিন বলেন, ‘আমরা শুনেছিলাম ঢেঁড়শের পাট হয়েছে। পাট দিয়ে রশি বানিয়ে দেখেছি, চমৎকার রশি হয়। আমরা এখন ঢেঁড়শ গাছে আঁশের পাশাপাশি ঢেঁড়শের খড়িও পাবো। যা জ¦ালানি কাজে ব্যবহার করা যাবে।’সতিষা গ্রামের ব্যবসায়ী আবুল কালাম আজাদ বলেন, ‘পাটের ওজনের মতো ঢেঁড়শ পাটের ওজন। আঁশগুলো দেখতেও একেবারে সোনালী। এ যেন নতুন সোনালী আঁশ।’এ বিষয়ে উপসহকারী কৃষি অফিসার মো. উবায়েদ উল্লাহ নূরী বলেন, ‘আমি বিস্মৃত! আমি এটাই প্রথম দেখলাম, জানলাম। ঢেঁড়শ গাছ থেকে পাটের আঁশের ন্যায় আঁশ উৎপাদন করা হয়েছে। কৃষক আব্দুল মোতালিব সপ্রণোদিতভাবে এ কাজটি করে তিনি সফল হয়েছেন।’এ বিষয়ে উপজেলা কৃষি অফিসার নিলুফার ইয়াসমিন জলি বলেন, ‘ঢেঁড়শের আঁশ দেখলাম। আঁশ দিয়ে তৈরি দড়িও দেখলাম অনেক শক্ত। যা পাটের মতো ব্যবহারযোগ্য। হাইব্রিড প্রজাতির কিছু ঢেঁড়শ আছে যা ৮-১০ফুট লম্বা হয়। এ জাতের ঢেঁড়শ গাছে ডালাপালা কম হয়। সেই ঢেঁড়শ গাছ থেকে ছাল ছাড়িয়ে কৃষক আঁশ উৎপাদন করে তিনি নুতন রেকর্ড সৃষ্টি করেছেন। আমরা বিষয়টি নিয়ে নতুনভাবে কাজ শুরু করবো। এটা সফল হলে কৃষক ঢেঁড়শ গাছ থেকে সবজির পাশাপাশি আঁশ ও ঢেঁড়শখড়িও পাবে। পাটের ন্যায় বহুমাত্রিক ব্যবহার ও উপকারীতাও যোগ হবে।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
অ্যাশেজের প্রথম টেস্টে নেই কামিন্স, নেতৃত্বে স্মিথ
অ্যাশেজের প্রথম টেস্টে নেই কামিন্স, নেতৃত্বে স্মিথ

আগামী ২১ নভেম্বর থেকে পার্থ টেস্টের মধ্য দিয়ে শুরু হবে এবারের অ্যাশেজ। এ ম্যাচে অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট কামিন্সকে নিয়ে আগেই Read more

বরগুনায় সড়ক দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু
বরগুনায় সড়ক দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু

বরগুনার বামনা উপজেলায় সড়ক দুর্ঘটনায় মো. বেলায়েত হোসেন (৮৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে উপজেলার ডৌয়াতলা ইউনিয়নের Read more

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী আব্দুল্লাহ আর নেই
মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী আব্দুল্লাহ আর নেই

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী আব্দুল্লাহ আহমাদ বাদাবি মারা গেছেন। সোমবার (১৩ এপ্রিল) সন্ধ্যায় ৮৫ বছর বয়সে দেশটির সাবেক এই প্রধানমন্ত্রী মৃত্যুবরণ Read more

গাজায় আরও ১০০ টন ত্রাণ পাঠাচ্ছে পাকিস্তান
গাজায় আরও ১০০ টন ত্রাণ পাঠাচ্ছে পাকিস্তান

গাজা এবং ফিলিস্তিনের জন্য প্রথম দফায় ১০০ টন মানবিক সহায়তা পাঠানোর প্রস্তুতি সম্পন্ন করেছে পাকিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এনডিএমএ)। Read more

ঈদের আগের দিন রাত পর্যন্ত যেসব জায়গায় খোলা থাকবে ব্যাংক
ঈদের আগের দিন রাত পর্যন্ত যেসব জায়গায় খোলা থাকবে ব্যাংক

  পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ঢাকা ও চট্টগ্রাম মহানগরের কোরবানির পশুর হাট সংলগ্ন এলাকায় মঙ্গলবার থেকে ঈদের আগের দিন রাত Read more

ইন্দোনেশিয়ার সঙ্গে বাণিজ্যচুক্তি যুক্তরাষ্ট্রের, শুল্ক নামল ১৯ শতাংশে
ইন্দোনেশিয়ার সঙ্গে বাণিজ্যচুক্তি যুক্তরাষ্ট্রের, শুল্ক নামল ১৯ শতাংশে

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে বাণিজ্যচুক্তি করেছে যুক্তরাষ্ট্র। এমনটাই জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই চুক্তির ফলে ইন্দোনেশিয়ার ওপর যুক্তরাষ্ট্রের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন