জাতীয় নির্বাচন, জেলা ও উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ নির্বাচন, ব্যবসায়ী সমিতির নির্বাচনসহ বিভিন্ন সংগঠনের নির্বাচনের সঙ্গে দেশের মানুষ বেশ পরিচিত। তবে কবরস্থান বা মসজিদ কমিটি নিয়ে নির্বাচন কোনো সময় দেখেননি। আসছে (২৪ মে, শনিবার) পাবনার চাটমোহরে স্থানীয় একটি কবরস্থান কমিটির সভাপতি পদ নিয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ নির্বাচনকে সামনে রেখে গঠন হয়েছে নির্বাচন কমিশন। ঘোষণা করা হয়েছে তফসিল। দুজন প্রার্থী মনোনয়ন কেনার পর তা দাখিল করেছেন। ইতোমধ্যে দেওয়া হয়েছে প্রতীক বরাদ্দ। বিষয়টি উপজেলাজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার মূলগ্রাম ইউনিয়নে বালুদিয়ার, মহরমখালী ও জগতলা (আংশিক) তিন গ্রামের সমাজ নিয়ে গঠিত ‘জান্নাতুল বাকি’ কবরস্থান। আগের কবরস্থান কমিটির মেয়াদ শেষ হওয়ার পর স্থানীয়ভাবে সভাপতিসহ কমিটি গঠনের জন্য তোড়জোড় শুরু হয়। কিন্তু সভাপতি কে হবেন? এমন বিষয় নিয়ে দুইটি পক্ষের মধ্যে তৈরি হয় উত্তেজনা। পরে বিষয়টি থানা পর্যন্ত গড়ায়। স্থানীয়রা দাবি জানান, ভোটের মাধ্যমে সভাপতি নির্বাচন করা হোক। এদিকে আব্দুল মতিন মাস্টার নামে কবরস্থান কমিটির বর্তমান সাধারণ সম্পাদককে প্রধান করে ৭ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। এরপর ঘোষণা করা হয় তফসিল। বালুদিয়ার, মহরমখালী ও জগতলা (আংশিক) তিন গ্রামের প্রতিটি পরিবার থেকে একজন পুরুষকে ভোটার করে ইতোমধ্যে ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। মোট ৮০০ জন ভোটার গোপন ব্যালটে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে আগামী তিন বছরের জন্য গোরস্থান কমিটির ‘সভাপতি’ নির্বাচন করবেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। শনিবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কবরস্থান সংলগ্ন ঈদগাহ ময়দানে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এদিকে জাতীয় ও স্থানীয় নির্বাচনের মতোই এ নির্বাচন এলাকায় উৎসাহের আমেজ সৃষ্টি করেছে। চলছে প্রার্থীদের আপ্যায়ন।নির্বাচন কমিশন প্রধান ও কবরস্থান কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মতিন মাস্টার জানান, জান্নাতুল বাকি কবরস্থান পরিচালনা কমিটি গঠনে ‘সভাপতি’ পদ নিয়ে গ্রুপিং সৃষ্টি হয়। বেশ কয়েকজন সভাপতি হতে আগ্রহ প্রকাশ করেছেন এবং প্রকাশ্য দ্বন্দ্বে জড়িয়ে পড়েন। এমন পরিস্থিতিতে আমরা চাটমোহর থানার ওসির শরণাপন্ন হই। তিনি নির্বাচনের পরামর্শ দেন। অতঃপর আমাকে নির্বাচন কমিশন প্রধান করে ৭ সদস্যবিশিষ্ট নির্বাচন কমিটি গঠন করা হয়। তিনি আরও জানান, নির্বাচনী তফসিল ঘোঘণা করার পর সভাপতি পদের জন্য ৩০ হাজার টাকা জমা দিয়ে দুইজন প্রার্থী মনোনয়নপত্র কিনে তা দাখিলও করেছেন। বাছাই শেষে তাদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। প্রার্থী দুজন হলেন আব্দুল কুদ্দুস (ছাতা) এবং শরিফুল ইসলাম (চেয়ার)। মনোনয়নপত্র বিক্রি বাবদ প্রাপ্ত ৬০ হাজার টাকায় নির্বাচন পরিচালনা করা হবে। এ ব্যাপারে জানতে চাইলে চাটমোহর থানার ওসি মঞ্জুরুল আলম জানান, কবরস্থানের সভাপতি নির্বাচন করা নিয়ে দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব হয়। পরে পূর্বের কমিটি বিষয়টি আমাকে জানায়। তবে এখনো দুপক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে বলে জেনেছি। এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঈদে ১৩ দিন ২৪ ঘণ্টা খোলা থাকবে সিএনজি স্টেশন
ঈদে ১৩ দিন ২৪ ঘণ্টা খোলা থাকবে সিএনজি স্টেশন

আসন্ন পবিত্র ঈদুল আজহার আগে ও পরে ১৩ দিন ২৪ ঘণ্টা সিএনজি ফিলিং স্টেশন খোলা রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। এর Read more

শেষ হলো বিসিবি নির্বাচনের ভোটগ্রহণ
শেষ হলো বিসিবি নির্বাচনের ভোটগ্রহণ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বহুল আলোচিত পরিচালনা পর্ষদের নির্বাচন সম্পন্ন হয়েছে। রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে সোমবার (৬ অক্টোবর) সকাল Read more

পাওনা টাকা চাওয়ায় গৃহবধূকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ
পাওনা টাকা চাওয়ায় গৃহবধূকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ

ফরিদপুরের আলফাডাঙ্গায় পাওনা টাকা ফেরত চাওয়ায় আরব শেখ (৩৮) নামে এক কাঁচামাল ব্যবসায়ীর বিরুদ্ধে গৃহবধূকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ উঠেছে।শনিবার Read more

আইআরজিসি প্রধানের নাম ঘোষণা করল ইরান
আইআরজিসি প্রধানের নাম ঘোষণা করল ইরান

ইসরাইলি হামলায় ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নেতা হোসেইন সালামির নিহতের পর আয়াতুল্লাহ আলী খামেনি মেজর জেনারেল মোহাম্মদ পাকপুরকে নতুন Read more

ঢাকাসহ দেশের ৬ বিভাগে বৃষ্টির আভাস
ঢাকাসহ দেশের ৬ বিভাগে বৃষ্টির আভাস

ঢাকাসহ দেশের ৬ বিভাগে আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার (১০ এপ্রিল) সকাল ৯টা থেকে Read more

পুরান ঢাকায় ১৪ তলা ভবনে আগুন
পুরান ঢাকায় ১৪ তলা ভবনে আগুন

রাজধানীর পুরান ঢাকার আরমানিটোলা এলাকায় একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ভোরে বাবুবাজারের হাজী টাওয়ার নামের ১৪ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন