পঞ্চগড়ের দেবীগঞ্জে টিউবওয়েলের পানি প্রবাহ নিয়ে দুই ভাইয়ের পরিবারের মধ্যে সংঘর্ষে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। নিহতের নাম আঞ্জুআরা বেগম (৩৫)। তিনি দেবীগঞ্জ উপজেলার সুন্দরদিঘী ইউনিয়নের খারিজা গুয়াগ্রাম এলাকার ফরিদুল ইসলামের স্ত্রী।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ফরিদুল ও তার বড় ভাই রহিদুলের মধ্যে পারবিবারিক বিরোধ ছিল। অনেক দিন থেকে রহিদুলের টিউবওয়েলের ব্যবহৃত পানি ফরিদুলের বাসায় চলে আসছিল। যার ফলে বিভিন্ন সময় রহিদুলকে টিউবওয়েলের পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে বলা হলেও তিনি ভ্রুক্ষেপ করেননি।গত ২২ অক্টোবর দুপুরে ফরিদুলের বড় ভাই রহিদুল ইসলামের (৩৮) টিউবওয়েলের পানি ফরিদুলের বাড়ির দিকে প্রবাহিত হওয়াকে কেন্দ্র করে দুই ভাই ও তাঁদের স্ত্রীদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রহিদুল ধারালো শাবল দিয়ে ছোট ভাইয়ের স্ত্রী আঞ্জুআরার মাথায় আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন।পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার (২৬ অক্টোবর) ভোরে আঞ্জুআরা মারা যান।নিহতের ছোট ভাই জামান সানাই জানান, ময়নাতদন্ত শেষ না হওয়ায় বিকেল ৫টা পর্যন্ত লাশ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালেই ছিল। এ ঘটনায় তিনি ২৩ অক্টোবর দেবীগঞ্জ থানায় রহিদুল ইসলামকে প্রধান আসামি করে আরও সাতজনের বিরুদ্ধে মামলা করেন।দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা বলেন, “মামলা গ্রহণ করা হয়েছে এবং প্রধান আসামি রহিদুল ইসলামকে সেদিনই গ্রেফতার করা হয়। ভিকটিমের মৃত্যুর বিষয়টি আদালতকে জানানো হবে।”এসএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

আওয়ামী লীগের শাসনামলে গুমের মাধ্যমে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ২টি আলাদা মামলায় ক্ষমতাচ্যুত শেখ হাসিনাসহ ২৮ জন অভিযুক্তের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা Read more

কালিয়াকৈরে বিলে নৌকাডুবি: ২ যুবকের লাশ উদ্ধার, নিখোঁজ ১
কালিয়াকৈরে বিলে নৌকাডুবি: ২ যুবকের লাশ উদ্ধার, নিখোঁজ ১

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকার মকস বিলে নৌকাডুবির ঘটনায় দুই যুবকের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এখনো নিখোঁজ Read more

বায়তুল মোকাররম এলাকায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ শুরু
বায়তুল মোকাররম এলাকায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ শুরু

পিআর পদ্ধতিতে নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে বিক্ষোভ কর্মসূচি শুরু করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। আজ Read more

বাঘায় মোটরসাইকেল থেকে পড়ে কলেজ ছাত্রীর মৃত্যু
বাঘায় মোটরসাইকেল থেকে পড়ে কলেজ ছাত্রীর মৃত্যু

রাজশাহীর বাঘা উপজেলায় মোটরসাইকেল থেকে পড়ে সাদিয়া খাতুন নামে এক কলেজছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে হাসপাতালে নেওয়ার পথে Read more

১৮ সেপ্টেম্বর: নামাজের সময়সূচি
১৮ সেপ্টেম্বর: নামাজের সময়সূচি

আজ বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫ ইংরেজি, ৩ আশ্বিন ১৪৩২ বাংলা, ২৪ রবিউল আউয়াল ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার Read more

আইপিএল শেষে দুঃসংবাদ দিলেন মুস্তাফিজ
আইপিএল শেষে দুঃসংবাদ দিলেন মুস্তাফিজ

আইপিএলের মেগা নিলামে দল পাননি মুস্তাফিজুর রহমান। তবে পাকিস্তান-ভারত সংঘাতে আইপিএল পিছিয়ে যাওয়ায় নিছকই অঘটনবশত টুর্নামেন্টের মাঝপথে দল পান বাঁহাতি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন