‘বাঁধ রক্ষা মানেই জীবিকা রক্ষা’, ‘বাঁধ রক্ষা মানেই ভবিষ্যৎ রক্ষা’ এবং ‘বাঁচাও আমাদের ফসলি জমি, বাঁচাও আমাদের বসতবাড়ী, বাঁধ ভেঙে গেলে সব হারাবে হাজারো পরিবার, বন্যায় ভেসে যাবে গ্রাম, জমি যাবে পানির নিচে’ এই স্লোগানে নেত্রকোনার কলমাকান্দায় মাঝিবাড়ি বাঁধ রক্ষার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে স্থানীয় লোকজন।বুধবার (৩০ জুলাই) দুপুরে কলমাকান্দা উপজেলার হরিপুর এলাকায় ‘নাজিরপুর ও কৈলাটী ইউনিয়নের সর্বস্তরের জনগণের আয়োজনে’ এই কর্মসূচী পালন করা হয়।মানববন্ধনে বক্তারা বলেন, নদী খননের বিপক্ষে নই। কলমাকান্দা ও দুর্গাপুরের অনেক নদী নাব্যতা হারিয়েছে। সেই নদীগুলোকে খনন না করে একটি খাল খননের নামে ব্যক্তিগত স্বার্থ হাসিলের চেষ্টা করছে কিছু মহল। এই এলাকার মানুষকে পঙ্গু করার পাঁয়তারা করছে, এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এই বাঁধকে কেটে দেওয়ার দৃষ্টতা দেখালে গ্রামের হাজার হাজার মানুষ নিয়ে আমরা এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবো। জীবন রক্ষার্থে এই বাঁধ রক্ষা করবো, বুকের তাজা রক্ত দিয়ে হলেও মাঝিবাড়ি বাঁধ রক্ষা করা হবে।এ সময় মানববন্ধনে বক্তব্য দেন, মাঝিবাড়ী বাঁধ রক্ষা কমিটির উপদেষ্টা ডা. মোফাক্কারুল ইসলাম, সভাপতি আলাল উদ্দিন আলাল, সদস্য সচিব মাসুদ পারভেজ সালমান, হারুন মন্ডল, হযরত আলী, আব্দুল মতিন, রফিকুল ইসলাম নিরব, আমিরুল ইসলাম প্রমুখ।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
অবৈধ পন্থায় বিদেশ ফাড়ির চেষ্টা ব্যর্থ, পাচারকারী আটকসহ ট্রলার জব্দ
অবৈধ পন্থায় বিদেশ ফাড়ির চেষ্টা ব্যর্থ, পাচারকারী আটকসহ ট্রলার জব্দ

কক্সবাজারের উখিয়া-টেকনাফের সাগর উপকূলীয় এলাকার বিভিন্ন পয়েন্ট ব্যবহার করে দেশি-বিদেশী মানবপাচারকারী চক্রের কবলে পড়ে অবৈধ পন্থায় জীবনের ঝুঁকি নিয়ে সমুদ্র Read more

ইরান যুদ্ধ শেষ করতে নতুন পদক্ষেপ তুরস্কের
ইরান যুদ্ধ শেষ করতে নতুন পদক্ষেপ তুরস্কের

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের চলমান যুদ্ধ শেষ করার জন্য তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান পদক্ষেপ নিয়েছেন। তিনি রোববার মিশর ও Read more

যুক্তরাষ্ট্রে ডেমোক্র্যাট আইনপ্রণেতা দম্পতিকে গুলি করে হত্যা
যুক্তরাষ্ট্রে ডেমোক্র্যাট আইনপ্রণেতা দম্পতিকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যে নিজ বাসভবনে গুলিতে নিহত হয়েছেন ডেমোক্র্যাটিক স্টেট রিপ্রেজেন্টেটিভ মেলিসা হর্টম্যান ও তার স্বামী মার্ক হর্টম্যান। স্থানীয় সময় Read more

ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে যুক্তরাষ্ট্রে নেতানিয়াহু
ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে যুক্তরাষ্ট্রে নেতানিয়াহু

ট্রাম্পের শুল্কনীতি ও গাজা যুদ্ধ নিয়ে জরুরি আলোচনার জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন। এ সময় তার সঙ্গে ছিলেন Read more

ভোলায় সহকারী অ্যাটর্নি জেনারেলের উপর হামলা, যুবদল নেতা গ্রেফতার
ভোলায় সহকারী অ্যাটর্নি জেনারেলের উপর হামলা, যুবদল নেতা গ্রেফতার

ভোলার বোরহানউদ্দিনে সহকারী অ্যাটর্নি জেনারেল এ বি এম ইব্রাহিম খলিলের উপর হামলা ও তার গাড়িতে ডিম এবং ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় Read more

বাংলাদেশ কনস্যুলেটে আ.লীগের হামলা, ব্যবস্থা নিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরে চিঠি
বাংলাদেশ কনস্যুলেটে আ.লীগের হামলা, ব্যবস্থা নিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরে চিঠি

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট অফিসে আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলার ঘটনায় মার্কিন পররাষ্ট্র দপ্তরসহ স্থানীয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিয়েছে কনস্যুলেট Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন