রংপুরের তারাগঞ্জ উপজেলায় তারাগঞ্জ বাজারের গরু হাঁটি থেকে ঢুলিয়ার মোড় যাওয়ার রাস্তার পাশে পুরাতন বিএস কোয়াটারের সামনের রাস্তাটিতে আবর্জনার স্তূপ রয়েছে। বর্ষা মৌসুমে আবর্জনাগুলো পঁচে গিয়ে দূষিত গন্ধের সৃষ্টি হয়েছে। এরফলে এই রাস্তা দিয়ে হেঁটে চলা পথচারীদের নাক-মুখ ঢেকে ধরে চলতে হচ্ছে। এই রাস্তাটি বাজারের ব্যস্ততম সড়কগুলোর মধ্যে অন্যতম। প্রতিদিন এই রাস্তা দিয়ে হাজারও সাধারণ পথচারীসহ স্কুল-কলেজগামী শিক্ষার্থীরাও হেঁটে যায়। আবর্জনার পঁচা দূষিত গন্ধের ফলে স্বাস্থ্যঝুঁকিতে রয়েছে পথচারীরা।শুক্রবার ও সোমবার সপ্তাহে ২ দিন তারাগঞ্জে হাটবার। এ রাস্তাটির পাশেই বসে গরুর হাট। গরু হাটের ময়লা আবর্জনাসহ বাজারের ময়লা আবর্জনা ফেলার কারণে এখানে আবর্জনার স্তূপ তৈরি হয়েছে। দীর্ঘ দিন ধরে এভাবে আবর্জনার স্তূপ থাকলেও তা সরানোর কোনো উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ।তারাগঞ্জ বাজারের ব্যবসায়ী সেতু মিয়া বলেন, ‘কি খারাপ অবস্থা হয়ে পড়েছে তা দেখার যেন কেউ নেই। আমরা নাক-মুখ চেপে ধরে এ রাস্তাটি চলাচল করি। অনেক দিন হলো এভাবে পুরাতন বিএস কোয়াটারের সামনের রাস্তাটিতে পঁচা আবর্জনার স্তূপ হয়ে থাকলেও তা পরিষ্কারের কোনো উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ। এরফলে আমরা স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছি। দ্রুত এর পরিষ্কার হোক এটাই চাই।’তারাগঞ্জ বাজারের ভ্যান চালক অহিদুল ইসলাম বলেন, ‘কি করার? এই রাস্তা দিয়ে ভ্যান চালাই নাক-মুখ চেপে ধরে। কেউ পরিষ্কার করে না। অনেক দিন হলো এভাবে পড়ে আছে।’তারাগঞ্জ ও/এ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী লাওহে মাহফুজ বলেন, ‘এইসব পঁচা আবর্জনা দুর্গন্ধযুক্ত রাস্তা দিয়ে প্রতিদিন স্কুলে আসি। কত দিন হলো কেউ পরিষ্কার করে না। এখন বর্ষার সময় আবর্জনাগুলো রাস্তার উপরে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। এরফলে দুর্গন্ধ সহ্য করে নাক-মুখ চেপে ধরে স্কুলে যাই।’তারাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুবেল রানা বলেন, ‘বাজার পরিষ্কারের জন্য হাট ইজারাদারকে বলা হয়েছে। পরিত্যক্ত বিএস কোয়াটারের স্থায়ী সমাধানের জন্য উপজেলা কৃষি কর্মকর্তাকে বলা হয়েছে।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বুদ্ধিজীবী বদরুদ্দীন উমর মারা গেছেন
বুদ্ধিজীবী বদরুদ্দীন উমর মারা গেছেন

লেখক, গবেষক ও বাম ধারার বুদ্ধিজীবী বদরুদ্দীন উমর মারা গেছেন। আজ রবিবার (৭ সেপ্টেম্বর) সকাল ১০টা ৫ মিনিটে তিনি ইন্তেকাল Read more

শার্শা-বেনাপোল সীমান্তে ১৫ বছরে ৭৯ ধর্ষণ, ঘটনা ধামাচাপায় ৪ খুন
শার্শা-বেনাপোল সীমান্তে ১৫ বছরে ৭৯ ধর্ষণ, ঘটনা ধামাচাপায় ৪ খুন

বিচারহীনতার সংস্কৃতিতে গত ১৫ বছরে যশোরের ভারত সীমান্তবর্তী এলাকা শার্শা-বেনাপোল সীমান্তে ৭৯ জন নারী-শিশু ধর্ষণের শিকার হয়েছে। এ সময় ঘটনা Read more

স্বাস্থ্যখাত সংস্কারের দাবিতে আজও উত্তাল বরিশাল
স্বাস্থ্যখাত সংস্কারের দাবিতে আজও উত্তাল বরিশাল

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালসহ দেশের স্বাস্থ্যখাতের দুরবস্থা দূরীকরণ ও সংস্কারের দাবিতে টানা ১৫তম দিনের মতো সড়ক অবরোধ করেছে Read more

দুর্নীতির অভিযোগে পদত্যাগ করলেন লিথুয়ানিয়ার প্রধানমন্ত্রী
দুর্নীতির অভিযোগে পদত্যাগ করলেন লিথুয়ানিয়ার প্রধানমন্ত্রী

দুর্নীতির অভিযোগে পদত্যাগ করেছেন লিথুয়ানিয়ার প্রধানমন্ত্রী গিনতাউতাস পালুকাস। তার সঙ্গে সংশ্লিষ্ট কিছু প্রতিষ্ঠানের বিরুদ্ধে আর্থিক অপরাধের অভিযোগ নিয়ে চলমান তদন্তের Read more

এনসিপির ২৪ দফা ইশতেহারে যা থাকতে পারে
এনসিপির ২৪ দফা ইশতেহারে যা থাকতে পারে

শহীদ মিনারে জনসমাবেশ থেকে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ইশতেহারে ২৪টি দফা থাকবে বলে জানিয়েছে দলটি। Read more

চতুর্থ দফায় ইরানের হামলায় ইসরায়েলে নিহত ৩, আহত ৬৭
চতুর্থ দফায় ইরানের হামলায় ইসরায়েলে নিহত ৩, আহত ৬৭

কেন্দ্রীয় ইসরায়েলে ইরানের চারটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় তিন জন নিহত হয়েছে। দেশটির উদ্ধারকারী সংস্থা মেগান ডেভিড আদম (এমডিএ) এ তথ্য Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন