দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় অভিনেতা লি সাং-বো মারা গেছেন। ২৬ মার্চ পিওংটেকের নিজ বাড়িতেই ৪৪ বছর বয়সী অভিনেতার মরদেহ পাওয়া যায়। পরিবারের সদস্যরা দুপুরের দিকে তাঁকে অচেতন অবস্থায় দেখতে পান এবং পরে পুলিশকে খবর দেন।প্রাথমিক তদন্তে কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের চিহ্ন পাওয়া যায়নি। তবে মৃত্যুর সঠিক কারণ এখনো তদন্তাধীন। এদিকে অভিনেতার মৃত্যুকে ঘিরে ভক্তদের মধ্যে চাঞ্চল্য তৈরি হয়েছে। অনেক ভক্ত সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর মৃত্যুর সঠিক কারণ খুঁজে বের করার দাবি জানিয়েছেন।অভিনয়জীবনে লি সাং-বো আত্মপ্রকাশ করেন ইনভিজিবল ম্যান চোই জাং-সু-এর মাধ্যমে। এরপর তিনি ধীরে ধীরে কোরিয়ান ড্রামা ইন্ডাস্ট্রিতে পরিচিতি পান। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে প্রাইভেট লাইভস, রুগাল, দ্য এলিগেন্ট এম্পায়ার এবং মিস মন্টে-ক্রিস্টো।২০২২ সালে মাদক-সংক্রান্ত একটি বিতর্ক তাঁর ক্যারিয়ারে বড় ধাক্কা দেয়। যদিও অভিযোগ প্রমাণিত হয়নি, তবুও ‘ড্রাগ অ্যাক্টর’ ট্যাগ তাঁর পেশাগত জীবনে নেতিবাচক প্রভাব ফেলেসব বিতর্কের পর ২০২৩ সালে লি সাং-বো আবার অভিনয়ে ফেরেন ‘দ্য এলিগেন্ট এম্পায়ার’-এর মাধ্যমে। তিনি নিজেই স্বীকার করেছিলেন, এই সময়টা তাঁর ব্যক্তিগত জীবনে খুব কঠিন ছিল। তিনি চেয়েছিলেন, বিতর্ক ভুলে আবার নতুন করে শুরু করতে, কিন্তু আকস্মিক মৃত্যুতে তা আর পারলেন কই।আরএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পাকিস্তানের প্রখ্যাত সুফি পীর জুলফিকার আহমদ নকশবন্দী আর নেই
পাকিস্তানের প্রখ্যাত সুফি পীর জুলফিকার আহমদ নকশবন্দী আর নেই

পাকিস্তানের প্রখ্যাত সুফি সাধক ও ইসলামি চিন্তাবিদ শায়খ জুলফিকার আহমদ নকশবন্দী আর নেই। রবিবার (১৪ ডিসেম্বর) লাহোরে তিনি ইন্তেকাল করেন। Read more

লেবাননে হামলা চালিয়ে ১২ জনকে হত্যা করল ইসরায়েল
লেবাননে হামলা চালিয়ে ১২ জনকে হত্যা করল ইসরায়েল

লেবাননের পূর্বাঞ্চলীয় বালবেক শহরে ইসরায়েলি যুদ্ধবিমানের হামলায় অন্তত ১২ জন নিহত এবং আরও ৮ জন আহত হয়েছেন। স্থানীয় গণমাধ্যমের বরাতে Read more

বরিশালে সরকারি হাসপাতালে দালাল চক্রের কাছে অসহায় রোগীরা!
বরিশালে সরকারি হাসপাতালে দালাল চক্রের কাছে অসহায় রোগীরা!

বরিশাল সদর জেনারেল হাসপাতালে দীর্ঘদিন ধরে চলা দালাল চক্রের দৌরাত্ম্যে সাধারণ রোগীরা অতিষ্ঠ হয়ে উঠেছেন। সোমবার (২৭ অক্টোবর) বেলা ১২ টার Read more

চার বছর পর রাবি ছাত্রদলের কমিটি ঘোষণা, নিয়মিত নন দুই শীর্ষ নেতা!
চার বছর পর রাবি ছাত্রদলের কমিটি ঘোষণা, নিয়মিত নন দুই শীর্ষ নেতা!

দীর্ঘ চার বছর আহ্বায়ক কমিটি দিয়ে চলার পর অবশেষে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি Read more

৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে কাঁপল পাকিস্তান
৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে কাঁপল পাকিস্তান

পাকিস্তানের উত্তর পাঞ্জাব ও খাইবার পাখতুনখোয়ায় ভূমিকম্প আঘাত হেনেছে। রাজধানী ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতেও এর কম্পন অনুভূত হয়।দেশটির জাতীয় ভূকম্পন পর্যবেক্ষণ Read more

দাফনের সময় নড়ে উঠল নবজাতক, হাসপাতালে ভর্তি
দাফনের সময় নড়ে উঠল নবজাতক, হাসপাতালে ভর্তি

চাঁদপুর শহরের পৌর কবরস্থানে দাফনের সময় নবজাতকের নড়ে ওঠার ঘটনা ঘটেছে। রবিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। এদিকে, ঘটনার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন