বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন নোয়াখালী জেলা শাখার সমন্বয়ক তারকেশ্বর দেবনাথের বিরুদ্ধে সমবায় ব্যাংকের দোকান অবৈধ ভাবে দখলের অভিযোগ উঠেছে।    সোমবার (১২ মে) দুপুরের দিকে নোয়াখালী প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন নোয়াখালী সমবায় ব্যাংকের সহ-সভাপতি বেলাল হোসেন। নোয়াখালী সমবায় ব্যাংকের সদস্যদের বান্যারে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে আরো বক্তব্য রাখেন ব্যাংকের সদস্য ও সাবেক চেয়ারম্যান আব্দুল মোতালেব আপেল।বক্তারা অভিযোগ করে বলেন, আওয়ামী ফ্যাসিস্টের দোসর তারেকেশ্বর নান্টু রেজিস্টেশন বিহীন ভূয়া সমিতির নামে নোয়াখালী সমবায় ব্যাংকের দুটি কক্ষ দখল করে আছে। গত ৩০ এপ্রিল সমবায় ব্যাংকের লোকজন অবৈধ ভাবে তার দখলে থাকা কক্ষ দুটি পুনরুদ্ধার করে। সকালে তারেকেশ্বর নান্টু ও তার দোসররা কক্ষ গুলো পুনরায় দখলের চেষ্টা চালায়। ওই সময় সমিতির লোকজন তাদের বাধা দেয়। কিন্ত আওয়ামী ফ্যাসিস্টের দোসর বাহিনী জেলা বিএনপির সদস্য আবদুল মোতালেব আপেলকে জড়িয়ে মিথ্যাচার করে। মূলত নান্টু বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনের নেতাকর্মিদের ওপর হামলার গুজব ছড়িয়ে ব্যক্তিগত ফায়দা হাসিলের চেষ্টা করছে।  বক্তারা অভিযোগ করে আরো বলেন, নান্টু তৃতীয় পক্ষ থেকে সমবায় ব্যাংকের দুটি দোকান ভাড়া নেয়। এরপর নিজেকে দোকানের মালিক দাবি করে। একপর্যায়ে সমবায় সমিতিকে ঘর ভাড়া দিতে অস্বকৃতি জানায়। কিন্ত দোকান ঘরের মালিকানার বৈধ কোন কাগজপত্র তার নামে নেই। বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন নোয়াখালী জেলা শাখার নাম ভাঙ্গিয়ে কক্ষ দুটি পুনরায় দখলের চেষ্টা চালাচ্ছে। সমবায় মার্কেটের দোকানে তালা দেওয়া ও বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন নেতাকর্মিদের হামলার সাথে জেলা বিএনপির সদস্য আবদুল মোতালেব আপেল ও তার কোন লোকজন জড়িত নেই। উদ্দেশ্যমূলক ভাবে এখানে বিএনপি ও তাদের দলীয় নেতাকর্মিদের নাম জড়ানো হচ্ছে। বিএনপি নেতা আপেল দুটি ঘটনার সময় একটিতেও ঘটনাস্থলে ছিলেন না। এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঈদযাত্রায় পদ্মা সেতুতে গাড়ির চাপ, নেই ভোগান্তি
ঈদযাত্রায় পদ্মা সেতুতে গাড়ির চাপ, নেই ভোগান্তি

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে মুন্সিগঞ্জের পদ্মা সেতু দিয়ে ঘরমুখো মানুষের যাত্রা শুরু হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) ভোর থেকে সেতুর Read more

২৭ নভেম্বর জকসু নির্বাচন
২৭ নভেম্বর জকসু নির্বাচন

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের রোডম্যাপ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। রোডম্যাপ অনুযায়ী, অক্টোবর মাসের প্রথম পর্যায়ে নির্বাচন Read more

আমরা ইরানের হামলার জবাব দেওয়ার অধিকার রাখি: কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়
আমরা ইরানের হামলার জবাব দেওয়ার অধিকার রাখি: কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়

কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের আল-উদেইদ ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার তীব্র নিন্দা জানিয়েছে দোহা।কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি বলেছেন, আল-উদেইদ ঘাঁটিতে Read more

ইরানে বিক্ষোভে সেনাবাহিনীর অবস্থান কী, সরকার কী চায়?
ইরানে বিক্ষোভে সেনাবাহিনীর অবস্থান কী, সরকার কী চায়?

২০১৯ সালের নভেম্বরে ইরানের রাজপথে জনবিক্ষোভ চলাকালে আগের যেকোনো সময়ের তুলনায় বেশি মানুষের মৃত্যু হয়েছিল। ওই বিক্ষোভ দমনে সেনাবাহিনীর ভূমিকা Read more

বৈদ্যুতিক খুঁটির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, সেনাসদস্য নিহত
বৈদ্যুতিক খুঁটির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, সেনাসদস্য নিহত

শরীয়তপুরে বৈদ্যুতিক খুঁটির সাথে মোটরসাইকেলের ধাক্কায় আল মামুন (৩০) নামের এক সেনা সদস্যের মৃত্যু হয়েছে। শনিবার (৫ এপ্রিল) দুপুরে সদর উপজেলার Read more

বিজয়নগরে সোয়া কোটি টাকার ভারতীয় জিরা জব্দ
বিজয়নগরে সোয়া কোটি টাকার ভারতীয় জিরা জব্দ

বিজয়নগর উপজেলার চান্দুরা এলাকা থেকে সরাইল ব্যাটালিয়নের (২৫ বিজিবি) একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে ট্রাকের মধ্যে বালু দিয়ে ঢাকা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন