বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশের ৫৪ বছরের ইতিহাসের সবচেয়ে দুটি গুরুত্বপূর্ণ অর্জন যদি আমরা এভাবে দেখি- এক, ১৯৭১ সাল ছিল বাংলাদেশের স্বাধীনতা অর্জনের বছর; দুই, ২০২৪ সাল ছিল দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষার বছর।’আজ সোমবার বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজে দেওয়া পোস্টে এসব কথা উল্লেখ করেন তিনি।তারেক রহমান বলেন,‘বাংলাদেশ নামক এই জাতিরাষ্ট্রের স্বাধীনতাপ্রিয় হাজারো-লাখো শহীদের রক্তে লেখা স্মারকে, একাত্তর আর চব্বিশের রাজনৈতিক বার্তাটি হলো- দিল্লির তাবেদার হওয়ার জন্য বাংলাদেশ ১৯৭১ সালে পিণ্ডি ত্যাগ করেনি। ১৯৭৫ সালের ৭ নভেম্বর, দেশের সিপাহী-জনতাও এই বার্তাটিই দিয়েছিল।’বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘গণতন্ত্রপ্রিয় জনগণের স্বাধীনতার বার্তা উপেক্ষা করে, পতিত ও পলাতক এক স্বৈরাচার দীর্ঘ দেড় দশক ধরে স্বাধীন বাংলাদেশকে একটি তাবেদার রাষ্ট্রে পরিণত করেছিল।ভবিষ্যতে যাতে আর কেউ কখনো বাংলাদেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করার দুঃসাহস না দেখায়, পরাজিত তাবেদার অপশক্তি ও তাদের দোসররা যেন আর কখনো মাথাচাড়া দিয়ে উঠতে না পারে- সেটিই হোক বাংলাদেশের আজ এবং আগামী দিনের রাজনৈতিক বন্দোবস্ত।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নড়াইলে যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
নড়াইলে যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আগামি ১৬ মে `শিক্ষা, স্বাস্থ্য ও মৌলিক অধিকার বিষয়ে তারুণ্যের ভাবনা' শীর্ষক সেমিনার এবং ১৭ মে 'তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার Read more

৩২-এ টাঙানো হলো মওলানা ভাসানী, ওসমান হাদির ছবি
৩২-এ টাঙানো হলো মওলানা ভাসানী, ওসমান হাদির ছবি

রাজধানীর ধানমণ্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের ভাঙা বাড়িতে টাঙানো হয়েছে মওলানা আবদুল হামিদ খান ভাসানী, সিরাজুল আলম খান, সিরাজ Read more

উপবন এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে হঠাৎ আগুন
উপবন এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে হঠাৎ আগুন

মৌলভীবাজারের ভানুগাছ-শমশেরনগর রেল স্টেশনের মাঝামাঝি স্থানে ঢাকা থেকে সিলেটগামী উপবন এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে আগুনের ঘটনা ঘটেছে। তবে সারাদেশের সঙ্গে সিলেটের Read more

রাজধানীতে সর্বোচ্চ ২০৬ মিলিমিটার বৃষ্টির রেকর্ড
রাজধানীতে সর্বোচ্চ ২০৬ মিলিমিটার বৃষ্টির রেকর্ড

রাজধানী ঢাকায় মঙ্গলবার সকাল ৬টা থেকে আজ বুধবার (১ অক্টোবর) সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ২০৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এটি Read more

বাঘারপাড়ায় মোটরসাইকেল থেকে পড়ে এনজিও কর্মীর মৃত্যু
বাঘারপাড়ায় মোটরসাইকেল থেকে পড়ে এনজিও কর্মীর মৃত্যু

যশোরের বাঘারপাড়ায় মোটরসাইকেল থেকে সড়কে পড়ে জিন্নাত নার্গিস (৪৫) নামে এক এনজিও কর্মীর মৃত্যু হয়েছে। বুধবার (২২ অক্টোবর) বিকেলে উপজেলার রোস্তমপুর Read more

সিরাজগঞ্জে অতিরিক্ত ভাড়া আদায়: ৩ বাস কাউন্টারকে জরিমানা
সিরাজগঞ্জে অতিরিক্ত ভাড়া আদায়: ৩ বাস কাউন্টারকে জরিমানা

সিরাজগঞ্জে দূরপাল্লার বাস কাউন্টারে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে তিনটি কাউন্টারকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৫ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন