কেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে দেশব্যাপী ১১ জন নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, গণতন্ত্রপন্থি বিক্ষোভের ৩৫তম বর্ষপূর্তি উপলক্ষে সোমবার এই বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। খবর আল জাজিরা।সোমবার এক বিবৃতিতে কেনিয়ার পুলিশ জানায়, বিক্ষোভে অন্তত ৫২ পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন।১৯৯০ সালের ৭ জুলাই কেনিয়ার গণতন্ত্রপন্থি বিক্ষোভকে স্থানীয় ভাষায় ‘সাবা সাবা’ আন্দোলন বলে অভিহিত করা হয়। কেনিয়ার তৎকালীন স্বৈরশাসক প্রেসিডেন্ট ড্যানিয়েল মোইয়ের বিরুদ্ধে এ আন্দোলন হয়েছিল। দিনটির স্মরণে প্রতি বছরের জুলাইয়ে কেনিয়ার মানুষ মিছিল বের করে।তবে এবার মিছিলটি কেনিয়ার বর্তমান প্রেসিডেন্ট উইলিয়াম রুটোর পদত্যাগের দাবিতে বড় আকার ধারণ করে।কেনিয়ার নাইরোবি থেকে আল জাজিরার রিপোর্টার ম্যালকম ওয়েব জানান, পুলিশ শহরের কেন্দ্রস্থলে যাওয়ার বেশির ভাগ প্রধান রাস্তা বন্ধ করে দেয়। বিক্ষোভকারীরা বাধা অতিক্রম করে শহরের কেন্দ্রে পৌঁছানোর চেষ্টা করলে সংঘর্ষ বেঁধে যায়।তিনি আরও বলেন, ‘কেনিয়ার রাজধানীর বিভিন্ন সড়ক ও দেশটির অন্যান্য এলাকায় সংঘর্ষ হয়েছে। আমরা বিভিন্ন জায়গা থেকে গুলিবিদ্ধ মানুষের খবর পাচ্ছি।’রোববার এক্স পোস্টে কেনিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী কিপচুম্বা মুরকমেন বলেন, ‘আমরা জনগণের জানমাল রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ।’তিনি আরও বলেন, ‘আমাদের নিরাপত্তা সংস্থাগুলো সর্বোচ্চ সতর্কতায় রয়েছে, যারা শান্তিপূর্ণ মিছিলে অনুপ্রবেশ করে বিশৃঙ্খলা, ধ্বংস বা সহিংসতা ঘটাবে তাদের কঠোরভাবে মোকাবিলা করা হবে।’দেশটির মানবাধিকারকর্মী হানিফা এডেন এক্স পোস্টে লিখেছেন, ‘পুলিশ যখন বৃষ্টিতে ভিজে প্রতিটি রাস্তা বন্ধ করে দিচ্ছে, তখন আমরা বিছানায় শুয়ে শরীরে উষ্ণতা সঞ্চয় করছি।’কেনিয়ার বর্তমান সরকারের দুর্নীতি, পুলিশি নিপীড়ন, সরকারের সমালোচকদের গুম করা ও অর্থনৈতিক বৈষম্যের প্রতিবাদে এ বিক্ষোভ হয়। একই দাবিতে গত মাসেও বিক্ষোভ হয়েছিল, যা একপর্যায়ে সহিংস রূপ নিয়েছিল। কেনিয়ার মানবাধিকার কমিশন জানায়, গত মাসে আন্দোলনের সময় ১৯ জন নিহত হন।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দেওয়ানগঞ্জে দুই গ্রামের দ্বন্দ্বে অনিশ্চিত শিক্ষার্থীর ভবিষ্যৎ
দেওয়ানগঞ্জে দুই গ্রামের দ্বন্দ্বে অনিশ্চিত শিক্ষার্থীর ভবিষ্যৎ

জামালপুর জেলার দেওয়ানগঞ্জে যমুনা নদীর ভাঙনে বিলীন হওয়ার শঙ্কায় ভেঙে ফেলা হয়েছে চর ডাকাতিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনটি। এতে ওই Read more

শায়েস্তাগঞ্জে মামলার জেরে ২ পরিবারকে সমাজচ্যুতের অভিযোগ
শায়েস্তাগঞ্জে মামলার জেরে ২ পরিবারকে সমাজচ্যুতের অভিযোগ

গ্রাম্য মাতবরদের সুযোগ না দিয়ে মামলা দায়ের করায় শায়েস্তাগঞ্জ উপজেলার পুটিয়া গ্রামের ২টি পরিবারকে সমাজচ্যুত করার অভিযোগ উঠেছে। আইন অনুযায়ী Read more

মে দিবসে অতিরিক্ত ভাড়া আদায় না করতে সড়কে মনিটরিং
মে দিবসে অতিরিক্ত ভাড়া আদায় না করতে সড়কে মনিটরিং

মহান মে দিবসে উপলক্ষ্যে রাস্তায় যানবাহন স্বল্পতাকে পুঁজি করে কেউ যেন অতিরিক্ত ভাড়া আদায় করতে না পারে সে জন্য ময়মনসিংহের Read more

কালিয়াকৈরে হত্যা মামলার আসামি শ্রমিক লীগ নেতা গ্রেফতার
কালিয়াকৈরে হত্যা মামলার আসামি শ্রমিক লীগ নেতা গ্রেফতার

গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন (৪০) কে গ্রেফতার করেছে থানা পুলিশ। সোমবার (১৯ মে) Read more

ভেনেজুয়েলায় বিপজ্জনক নজির স্থাপন করেছে আমেরিকা: জাতিসংঘ
ভেনেজুয়েলায় বিপজ্জনক নজির স্থাপন করেছে আমেরিকা: জাতিসংঘ

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে আসার মাধ্যমে যুক্তরাষ্ট্র একটি বিপজ্জনক নজির স্থাপন Read more

পঞ্চগড় সেটেলমেন্ট অফিসে দুদকের অভিযান, আটক ৪
পঞ্চগড় সেটেলমেন্ট অফিসে দুদকের অভিযান, আটক ৪

পঞ্চগড় সদর উপজেলা সেটেলমেন্ট অফিসে দালালদের দৌরাত্ম্যে সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ সময় অফিসের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন