সম্প্রতি ভারতে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা  অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের অসুর রূপে প্রতিমা উপস্থাপন অত্যন্ত নিন্দনীয় ও অসম্মানজনক বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা ড.আ ফ ম খালিদ হোসেন। বুধবার (০১ অক্টোবর) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার কাছাইট গ্রামে কাছাইট ইসলামিয়া দাখিল মাদরাসায় ‘দেশ গঠনে মাদরাসা শিক্ষার্থীদের ভূমিকা শীর্ষক’ সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। উপদেষ্টা বলেন, মানুষের মধ্যে রাজনৈতিক পার্থক্য বা তর্ক-বিতর্ক থাকতেই পারে। তাই একটি দেশের সরকার প্রধানকে অন্য একটি দেশে অসুর অর্থাৎ শয়তান বানিয়ে উপস্থাপন করা অশোভন ও দুঃখজনক। যারা এই কাজ করেছেন তারা ভালো করেন নাই। এতে মানুষের প্রতি মানুষের সম্মানবোধ বিনষ্ট হয়। এ ঘটনায় রাষ্ট্রীয়ভাবে প্রতিবাদ জানানো হবে কি না তা জানতে চাইলে তিনি বলেন, বর্তমানে প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টা দেশের বাইরে রয়েছেন। তারা দেশে ফিরে এলে কারা এগুলো করেছে খোঁজ নিয়ে এ বিষয়ে সিদ্ধান্ত নিয়ে যা করার করবেন। এছাড়া হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা ধর্মীয় ভাবগাম্ভীর্য্য ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে বলে জানিয়ে তিনি বলেন, বৃহৎ এই উৎসবকে ঘিরে সরকার সর্বোচ্চ নিরাপত্তা ও প্রস্তুতিমূলক ব্যবস্থা নিয়েছে। এখনো পর্যন্ত কোনো দুর্ঘটনার খবর আসেনি। উপদেষ্টা আরও বলেন, দেশ গঠনে মাদরাসা শিক্ষার্থীরা পূর্বের মতো আগামী দিনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। কারণ মাদরাসা শিক্ষার্থী অনেকেই  রয়েছেন প্রশাসন, ডাক্তার ইঞ্জিনিয়ারসহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কাছাইট জামে মসজিদ ঈদগাহ ময়দানে আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নাসরুল্লাহ, কাছাইট জামে মসজিদ কমপ্লেক্সের আল্লামা শায়খ আব্দুল ওয়াহিদ ভূইয়া (বড় হুজুর), কাছাইট ইসলামিয়া দাখিল মাদরাসার সভাপতি মোহাম্মদ আমির হামজা ভূইয়া, জেলা জামায়াতে ইসলামের আমীর মোবারক হোসেন আকন্দ প্রমুখ।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গণঅধিকার পরিষদে যোগ দিলেন মেঘলা আলম
গণঅধিকার পরিষদে যোগ দিলেন মেঘলা আলম

আলোচিত মডেল মেঘনা আলম গণঅধিকার পরিষদে যোগ দিয়েছেন। দলের প্রাথমিক সদস্য পদ পূরণ করেন তিনি।রোববার (২৮ ডিসেম্বর) গণঅধিকার পরিষদের উচ্চতর Read more

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬২২
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬২২

গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ের মধ্যে আরও ৬২২ জন Read more

মাত্র ৫ মিনিটের ঝড়ে লন্ডভন্ড আলমডাঙ্গার উদয়পুর গ্রাম, বৃদ্ধ নিহত
মাত্র ৫ মিনিটের ঝড়ে লন্ডভন্ড আলমডাঙ্গার উদয়পুর গ্রাম, বৃদ্ধ নিহত

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার উদয়পুর গ্রামে মাত্র পাঁচ মিনিটের এক প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে ব্যাপক তান্ডব সৃষ্টি হয়েছে। বুধবার (১৮ মার্চ) রাতে বয়ে যাওয়া Read more

ডিসির আগমনে স্কুল মাঠে রাতারাতি সড়ক নির্মাণ
ডিসির আগমনে স্কুল মাঠে রাতারাতি সড়ক নির্মাণ

বাঁশখালীতে চট্টগ্রাম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানমের আগমন উপলক্ষে বাঁশখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠেই রাতারাতি নির্মাণ করা Read more

মাদারীপুরে বাসচাপায় নিহত বেড়ে ৭, ঢাকা-বরিশাল মহাসড়কে যানজট
মাদারীপুরে বাসচাপায় নিহত বেড়ে ৭, ঢাকা-বরিশাল মহাসড়কে যানজট

মাদারীপুরে বাসচাপায় নিহতের সংখ্যা বেড়ে ৭ জনে দাঁড়িয়েছে। এতে আহত হয়েছেন অন্তত ১০ জন। এদিকে এ ঘটনায় প্রায় ৪ ঘণ্টা ধরে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন