নোয়াখালীর কোম্পানীগঞ্জে যৌতুকের জন্য গৃহবধূ সাঈদা আক্তার পপিকে (২৫) নির্যাতন করে হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন এলাকার বাসিন্দারা। বুধবার (৩০ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার বসুরহাট জিরো পয়েন্টে আয়োজিত কর্মসূচি থেকে হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান নিহত গৃহবধূর স্বজন ও প্রতিবেশীরা। নিহত পপি উপজেলার মুছাপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মক্কা নগরের শফি উল্যাহ শিপনের স্ত্রী এবং একই গ্রামের ইলিয়াস চুকানি বাড়ির শামসুদ্দিন কাজলের মেয়ে। এর আগে, গত বুধবার ২৩ জুলাই দিবাগত গভীর রাতে উপজেলার মুছাপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পাঞ্জাবি ওআলাদের বাড়িতে এ ঘটনা ঘটে। মানববন্ধনে বক্তব্য রাখেন, নিহতের মা খাইরুন নাহার, চাচা আব্দুল কাইয়ুম, মেয়ের খালাতো বোন আমেনা বিনতে রহিম অথৈই, চাচাতো বোন উপর্ণা, খালু আব্দুর রহীম মাসুদ, শাহজাহান খোনার, মামা মো. কামাল উদ্দিন, ও প্রতিবেশী চাঁন মিয়া প্রমুখ। মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, ৭ বছর আগে শিপনের সঙ্গে পপির পারিবারিকভাবে বিয়ে হয়। তাদের ঘরে দুটি ছেলে সন্তান রয়েছে। বিয়ের পর থেকে ভিকটিমকে যৌতুকের জন্য চাপ সৃষ্টি করে খুঁটিনাটি বিষয় নিয়ে নানান নির্যাতন করত শিপন ও তার পরিবার। এ নিয়ে কয়েক দফা দেন দরবারও হয়েছে। গত বুধবার রাতভর নির্যাতন চালিয়ে তারা তাকে শ্বাসরোধ করে পিটিয়ে হত্যা করে। পরের দিন সকাল ১০টার দিকে হাসপাতালে নেওয়ার অভিনয় করে বাড়িতে মরদেহ রেখে সবাইকে ফাঁস নিয়েছে বলে জানান। পরে পুরো পরিবার মরদেহ রেখে পালিয়ে যায়। বর্তমানে অভিযুক্ত পরিবারের সদস্যরা পলাতক রয়েছেন। নিহতের মা খাইরুন নাহার বলেন, এ ঘটনায় থানায় পুলিশ মামলা না নিলে আমরা আদালতে মামলা দায়ের করি। আমি আমার মেয়ে হত্যার বিচার চাই। অভিযোগের বিষয়ে জানতে একাধিকবার নিহতের স্বামী শফি উল্যাহ শিপনের মুঠোফোনে কল করা হলে তা বন্ধ পাওয়া যায়। কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, মরদেহ সন্দেহজনক অবস্থায় উদ্ধার করা হয়েছে। গলায় আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় তাৎক্ষণিক শ্বশুরকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টাঙ্গাইলে টুকুর হাত ধরে বিএনপিতে যোগ দিলেন জাতীয় পার্টির অর্ধশতাধিক নেতাকর্মী
টাঙ্গাইলে টুকুর হাত ধরে বিএনপিতে যোগ দিলেন জাতীয় পার্টির অর্ধশতাধিক নেতাকর্মী

টাঙ্গাইলে জাতীয় পার্টি (জিএম কাদের) থেকে পদত্যাগ করে বিভিন্ন পর্যায়ের অর্ধশতাধিক নেতাকর্মী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগ দিয়েছেন।সোমবার (১২ জানুয়ারি) Read more

মানবিক সহায়তা কমছে, আতঙ্কে স্থানীয়রা
মানবিক সহায়তা কমছে, আতঙ্কে স্থানীয়রা

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের পাহাড়ে-সমতলে আটকে আছে সাড়ে ৯ লাখেরও বেশি রোহিঙ্গা। বিশ্ববাসীর করুণার চোখ এখন আর তেমন একটা পড়ে Read more

বাঘায় জামায়াত কর্তৃক ছাত্রদল নেতার উপর হামলা, প্রতিবাদ সভা অনুষ্ঠিত
বাঘায় জামায়াত কর্তৃক ছাত্রদল নেতার উপর হামলা, প্রতিবাদ সভা অনুষ্ঠিত

রাজশাহীর বাঘায় জামায়াত শিবির কর্তৃক ছাত্রদল নেতার উপর বর্বরোচিত সন্ত্রাসী হামলা প্রতিবাদে সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেল ৫ টায় Read more

চাকসু নির্বাচনে আঙুলের কালি মুছে যাচ্ছে: ছাত্রদলের ভিপি প্রার্থী
চাকসু নির্বাচনে আঙুলের কালি মুছে যাচ্ছে: ছাত্রদলের ভিপি প্রার্থী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু), হল ও হোস্টেল সংসদ নির্বাচনে ভোট দেওয়ার সময় শিক্ষার্থীদের হাতে দেওয়া কালি মুছে যাচ্ছে Read more

রাশিয়ার তেল শোধনাগারে ইউক্রেনের ড্রোন হামলা
রাশিয়ার তেল শোধনাগারে ইউক্রেনের ড্রোন হামলা

রাশিয়ার বাশকোরতোস্তান প্রদেশের রাজধানী উফা’র সবচেয়ে বড় তেল শোধনাগারে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেনের সেনাবাহিনী। হামলায় অবশ্য হতাহতের কোনো ঘটনা ঘটেনি। Read more

আমরা চাই, সন্ত্রাস-চাঁদাবাজমুক্ত দেশ গড়ে তুলতে: নাহিদ ইসলাম
আমরা চাই, সন্ত্রাস-চাঁদাবাজমুক্ত দেশ গড়ে তুলতে: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহŸায়ক নাহিদ ইসলাম বলেছেন, '৫৪ বছরের বাংলাদেশ দেখেছি, ১৬ বছরের ফ্যাসিস্ট দেখেছি। নতুন করে স্বৈরশাসনের আর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন