বাংলাদেশের দুই সাঁতারু মাহফিজুর রহমান সাগর ও নাজমুল হক হিমেল ইংলিশ চ্যানেল অতিক্রম করেছেন। তাদের সঙ্গে ভারতের আরও দুই সাঁতারু অংশ নেন। চারজন মিলে রিলে পদ্ধতিতে ৩৪ কিলোমিটার দীর্ঘ চ্যানেলটি পাড়ি দেন।সাঁতার শুরু হয় ইংল্যান্ডের স্থানীয় সময় সোমবার রাত আড়াইটায়। শেষ করতে সময় লাগে ১২ ঘণ্টা ১০ মিনিট।এর আগে, গত ২৫ জুলাই তাদের সাঁতার শুরু করার কথা থাকলেও খারাপ আবহাওয়ার কারণে সেদিন তা সম্ভব হয়নি। ইংল্যান্ডে আবহাওয়া অনুকূলে থাকলেও ফ্রান্সের দিকে পরিস্থিতি অনুকূল ছিল না।ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়া বিষয়ে নাজমুল হক হিমেল জানান, ‘এই অর্জনের অনুভূতি ভাষায় প্রকাশ করা কঠিন। সাগরের মতো উত্তাল এক অভিজ্ঞতা হয়েছে।’উল্লেখ্য, বাংলাদেশের ইতিহাসে প্রথম ইংলিশ চ্যানেল জয় করেন ব্রজেন দাস। ১৯৫৮ সালের ১৮ আগস্ট তিনি এককভাবে এই চ্যানেল পাড়ি দেন। এরপর আবদুল মালেক ও মোশাররফ হোসেন তা করেন। সবশেষ ১৯৮৭ সালে মুন্সিগঞ্জের সাঁতারু মোশাররফ হোসেন ইংলিশ চ্যানেল অতিক্রম করেন।৩৭ বছর পর আবারও বাংলাদেশের পতাকা উড়ল এই বিশ্ববিখ্যাত জলপথে। নতুন করে ইতিহাসে যোগ হলেন সাগর ও হিমেল।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টস জিতে ব্যাটিংয়ে শ্রীলঙ্কা
টস জিতে ব্যাটিংয়ে শ্রীলঙ্কা

শ্রীলঙ্কা বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা। বুধবার (২ জুলাই) কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে সিরিজের Read more

বাংলাদেশে ধর্মীয় স্বাধীনতা নিয়ে উদ্বেগ রয়ে গেছে: যুক্তরাষ্ট্র
বাংলাদেশে ধর্মীয় স্বাধীনতা নিয়ে উদ্বেগ রয়ে গেছে: যুক্তরাষ্ট্র

বাংলাদেশে রাজনৈতিক উত্তেজনা ও ধর্মীয় স্বাধীনতা নিয়ে উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্রের ধর্মীয় স্বাধীনতাবিষয়ক আন্তর্জাতিক কমিশন (ইউএসসিআইআরএফ)। এ নিয়ে সংস্থাটি গত সোমবার Read more

কৃষকের সাড়ে ৬ হাজার মণ ধান লুটের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে
কৃষকের সাড়ে ৬ হাজার মণ ধান লুটের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীরের বিরুদ্ধে কৃষকের জমি থেকে সাড়ে ৬ হাজার মণ বোরো ধান লুট ও Read more

জকসু নির্বাচন: বাদ পড়লেন সান্ধ্য ও পেশাদার কোর্সের শিক্ষার্থীরা
জকসু নির্বাচন: বাদ পড়লেন সান্ধ্য ও পেশাদার কোর্সের শিক্ষার্থীরা

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনে ভোটার বা প্রার্থী হতে পারবেন না অধিভুক্ত কোনো কলেজ বা Read more

কালিহাতীতে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত
কালিহাতীতে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

টাঙ্গাইলের কালিহাতীতে বাসের ধাক্কায় অনিক (২০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আবীর (১৫) নামের অপর এক আরোহী Read more

নির্বাচন ব্যবস্থা ধ্বংসের অতীত দুর্নাম ঘোচাতে চায় কমিশন: সিইসি
নির্বাচন ব্যবস্থা ধ্বংসের অতীত দুর্নাম ঘোচাতে চায় কমিশন: সিইসি

আইনের শাসন নিশ্চিত হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন ইসি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন