‘ভাতের পাতে স্বস্তি ফেরাও’ স্লোগানে ভরা মৌসুমে চালের দাম বৃদ্ধির প্রতিবাদে নোয়াখালীতে বিক্ষোভ করেছে খাদ্য নিরাপত্তা নেটওয়ার্কের উদ্যোগে বিভিন্ন সংগঠন।মঙ্গলবার (০১ জুলাই) সকাল ১১টায় নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচিতে সাধারণ মানুষও অংশগ্রহণ করেন।এ সময় বক্তব্য রাখেন খাদ্য নিরাপত্তা নেটওয়ার্কের কেন্দ্রীয় সম্পাদক নুরুল আলম মাসুদ, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সম্পাদক ও কৃষক দলের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রবিউল হাসান পলাশ, এসএইচবিওর প্রকল্প সমন্বয়ক আরাফাত হোসেনসহ অনেকে।এ সময় বক্তারা বলেন, বর্তমানে চালের ভরা মৌসুম হওয়া স্বত্বেও দেশে চালের দাম বিগত সব সময়ের চেয়ে বেশি। ফলে সাধারণ মানুষ খাদ্য সংকটে ভুগছে। চলমান মূল্যস্ফীতির চাপ সাধারণ মানুষের জীবনে সংকটাপন্ন অবস্থা তৈরি করেছে। গেল কয়েক মাসে দেশে আমন ও বোরো উৎপাদন হয়েছে। কিন্তু দেখা গেছে কৃষক সেই ধানের সঠিক মূল্য পাচ্ছে না। অন্যদিকে একটি গোষ্ঠী কৃষি পণ্যের সিন্ডিকেটের সঙ্গে যুক্ত হয়ে নিজেরা লাভবান হচ্ছে। এমন অবস্থায় কৃষি সংস্কার কমিশন গঠনসহ সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সিরাজদিখানে এলিভেটেড রেললাইনের নিচে মাটি কাটা বন্ধে মানববন্ধন
সিরাজদিখানে এলিভেটেড রেললাইনের নিচে মাটি কাটা বন্ধে মানববন্ধন

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বাসাইল ইউনিয়নের পলাশপুর এলাকায় এলিভেটেড রেললাইনের নিচের মাটি কেটে বিক্রির প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী।রোববার (১৮ মে) বেলা সাড়ে Read more

চট্টগ্রামে ঝুটের গুদাম ও প্লাস্টিক কারখানায় আগুন
চট্টগ্রামে ঝুটের গুদাম ও প্লাস্টিক কারখানায় আগুন

চট্টগ্রাম নগরীর বাকলিয়া এক্সেস রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডে জুটের গুদাম, একটি প্লাস্টিক কারখানা ও আশপাশের কয়েকটি বসতবাড়ি পুড়ে গেছে। শুক্রবার (১৫ আগস্ট) Read more

আমাকে জড়িয়ে বিভ্রান্তিকর পারসেপশন তৈরির চেষ্টা চলছে: উপদেষ্টা আসিফ
আমাকে জড়িয়ে বিভ্রান্তিকর পারসেপশন তৈরির চেষ্টা চলছে: উপদেষ্টা আসিফ

রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাকে জড়িয়ে বিভ্রান্তিকর পারসেপশন তৈরির চেষ্টা চলছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।তিনি বলেন, Read more

লক্ষ্মীপুরে ফসল চাষে যুবলীগ নেতার বাধা
লক্ষ্মীপুরে ফসল চাষে যুবলীগ নেতার বাধা

লক্ষ্মীপুরের ভবানীগঞ্জে ফসলি জমিতে ইটভাটা স্থাপনের পায়তারার অভিযোগ উঠেছে যুবলীগ নেতা সোহাগুর রহমান শুভ'র বিরুদ্ধে। দখলের উদ্দেশ্যে জমির মালিক ও Read more

আমি শাকিব খানের মতো হতে চাই
আমি শাকিব খানের মতো হতে চাই

সম্প্রতি অনুষ্ঠিত মেরিল-প্রথম আলো পুরস্কার অনুষ্ঠানে ঢালিউড সুপারস্টার শাকিব খান চলচ্চিত্রে ২৫ বছরের অসামান্য অবদান ও দীর্ঘ ক্যারিয়ারের জন্য বিশেষ Read more

দল হিসেবে আ.লীগের বিরুদ্ধে শিগগিরই তদন্ত শুরু: চিফ প্রসিকিউটর
দল হিসেবে আ.লীগের বিরুদ্ধে শিগগিরই তদন্ত শুরু: চিফ প্রসিকিউটর

দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে শিগগিরই তদন্ত শুরু হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম।রবিবার (০৫ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন