বিশ্বের অন্যতম সেরা ফুটবল ক্লাব ম্যানচেস্টার সিটি। ইংলিশ ক্লাব ফুটবলে ‘বিগ সিক্সের’ অন্যতম ক্লাব এটি। প্রিমিয়ার লিগের টানা চার বার শিরোপা জিতে রেকর্ডও গড়েছে তারা। আর সেই ক্লাবকে ৪-৩ গোলে হারিয়ে ফিফা ক্লাব বিশ্বকাপ থেকে বিদায় করিয়ে দিয়েছে সৌদি ক্লাব আল-হিলাল। মঙ্গলবার (১ জুলাই) যুক্তরাষ্ট্রের অরল্যান্ডো ক্যাম্পিং স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে নির্ধারিত সময় শেষে দুই দলই ছিল ২-২ সমতায়। অতিরিক্ত সময়ে রুদ্ধশ্বাস উত্তেজনার মধ্যে সাবেক ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের হারিয়ে দেয় নেইমারের সাবেক ক্লাব আল হিলাল।ম্যানচেস্টার সিটির সাথে এমন জয়কে বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয়ের সাথে তুলনা করেছে হিলাল কোচ সিমোন ইনজাগি। তার মতে, বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করা যেমন কঠিন, ঠিক তেমনি কঠিন ছিল ম্যানচেস্টার সিটির বিপক্ষে জয় পাওয়া। ম্যাচ শেষে আল হিলাল কোচ ইনজাগি বলেন,‘এই ফলাফলের মূল কারিগর আমাদের খেলোয়াড়েরা, তারা মাঠে হৃদয় উজার করে খেলেছে। ম্যাচ জিততে আমাদের অসাধারণ কিছুই করতে হয়েছে। কারণ, আমরা জানি ম্যানচেস্টার সিটি কতটা ভালো দল। আমরাও দুর্দান্ত ছিলাম। সব খেলোয়াড়ই অসাধারণ খেলেছে।’সিটিকে হারানোর কঠিন চ্যালেঞ্জ নিয়ে ইনজাগি বলেন,‘আমরা জানতাম, আমাদেরকে অক্সিজেন ছাড়াই মাউন্ট এভারেস্টে উঠতে হবে। আমরা সেটা করেছি। পেপ গার্দিওলা বিশ্বের সেরা কোচ, কিন্তু আজ আমরা নিজেদের সেরাটা উজার করে দিয়েছি। এই ফলাফল আমাদের প্রাপ্য। আজকে গার্দিওলার সিটির বিপক্ষে এই অর্জন আমরা উপভোগ করব।’এই জয়ে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিল আল-হিলাল। আগামী শুক্রবার (৪ জুলাই) দিবাগত রাতে কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের ক্লাব ফ্লুমিনেন্সের মুখোমুখি হবে আল-হিলাল।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
অবশেষে নেপাল থেকে দেশে ফিরলেন ফুটবলাররা
অবশেষে নেপাল থেকে দেশে ফিরলেন ফুটবলাররা

নানান শঙ্কা ও অনিশ্চয়তা শেষে নেপাল সফর শেষে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। আজ (বৃহস্পতিবার) বিকেল ৪টা ৪৫ মিনিটে Read more

সুগন্ধীর পাশাপাশি পুষ্টিরও জোগান দেয় পুদিনা পাতা
সুগন্ধীর পাশাপাশি পুষ্টিরও জোগান দেয় পুদিনা পাতা

বারান্দায় সহজে বেড়ে ওঠে পুদিনাগাছ। অনেকে বোতলে রাখেন, তাতেও দিব্যি বেড়ে উঠে। আর বাজারে তো হাতের নাগালেই পাওয়া যায়। এই Read more

ইরান সফরের আমন্ত্রণ প্রত্যাখ্যান করলেন লেবাননের পররাষ্ট্রমন্ত্রী
ইরান সফরের আমন্ত্রণ প্রত্যাখ্যান করলেন লেবাননের পররাষ্ট্রমন্ত্রী

ইরান সফরের জন্য তেহরানের আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছেন লেবাননের পররাষ্ট্রমন্ত্রী ইউসুফ রাজি। বুধবার তিনি বলেছেন, আপাতত তেহরানের আমন্ত্রণ গ্রহণ করছেন না Read more

রণবীরের সাফল্যে দীপিকার নীরবতা, সমালোচনায় সরব সোশ্যাল মিডিয়া
রণবীরের সাফল্যে দীপিকার নীরবতা, সমালোচনায় সরব সোশ্যাল মিডিয়া

রণবীর সিংয়ের নতুন ছবি 'ধুরন্ধর: দ্য রিভেঞ্জ' বক্স অফিসে সাফল্য পেয়েছে। প্রথম সপ্তাহের শেষে বিশ্বজুড়ে ৫০০ কোটি রুপির ব্যবসা করে Read more

ইরান আত্মরক্ষার জন্য ‘সব বিকল্প’ সংরক্ষণ করে রেখেছে: আব্বাস আরাঘচি
ইরান আত্মরক্ষার জন্য ‘সব বিকল্প’ সংরক্ষণ করে রেখেছে: আব্বাস আরাঘচি

ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাঘচি মার্কিন হামলাকে ‘গর্হিত’ বলে নিন্দা জানিয়ে বলেছেন, ‘ইরান তার সার্বভৌমত্ব রক্ষার জন্য সব বিকল্প সংরক্ষণ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন