নওগাঁর ধামইরহাটে মোহাম্মদ হোসাইন নামে এক যুবকের বিরুদ্ধে বিদেশে লোক পাঠানোর নামে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। টাকা ফেরত পেতে ভুক্তভোগী পরিবারের পক্ষে থেকে আইনি সহায়তার জন্য থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তবে প্রতারণার বিষয়টি অস্বীকার করেছেন অভিযুক্ত মোহাম্মদ হোসাইন।অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার আলমপুর ইউনিয়নের বলরামপুর এলাকার মোহাম্মদ হোসাইন (৩০)। ব্রুনাই দেশের একটি কোম্পানিতে চাকরির জন্য লোক পাঠানোর কথা বলে একই এলাকার মো. মমিনুল ইসলাম (৪০) এর কাছ থেকে ৩ লাখ ৫৬ হাজার টাকা নিয়ে থাকেন। এছাড়া ওই এলাকার বদিউল আলমের থেকে ৫০ হাজার এবং পার্শ্ববর্তী উপজেলা মহাদেবপুর এলাকার ওবাইদুল ইসলামের থেকে ৫ লাখ টাকা নিয়ে থাকেন। অসহায় এসব মানুষ অর্থ ফেরত চাইতে গেলে হুমকি ও লাঞ্ছনার শিকার হতে হয়েছে। তবে এঘটনায় উভয় দিকের পক্ষ থেকে জেলা ও দায়রা জজ আদালতে মামলা চলমান রয়েছে।ভুক্তভোগী মুমিনুল ইসলাম জানান, আমাকে ২০১৮ সালের শেষের দিকে ব্রুনাই দেশে পাঠানোর নামে ৩শ’ টাকার স্ট্যাম্পে হ্যান্ডনোট নামার মাধ্যমে ৩ লাখ ৫৬ হাজার টাকা নিয়ে থাকেন। পরে বিদেশে পাঠানোর জন্য বিভিন্ন তারিখ দিলে সে বারবার ব্যর্থ হয়। আমি পাওনা টাকা ফেরত পেতে প্রশাসনের নিকট সহযোগীতার জন্য দু’বার থানায় লিখিত অভিযোগ দায়ের করি। এতগুলো টাকা দিয়ে আমার সংসারের নানান ক্ষতির সম্মুখিন হতে হয়েছে। অপর ভুক্তভোগী ওবাইদুল ইসলাম জানান, আমি অভাবের সংসারে স্বচ্ছলতা আনতে প্রতারক মোহাম্মদ হোসাইনের কথায় তার হাতে ৫০ হাজার টাকা দিয়ে থাকি। ২০২১ সাল থেকে এখন অবদি সে আমাকে বিদেশে নিয়ে যাচ্ছেন।অভিযুক্ত মোহাম্মদ হোসাইনের সহিত মুঠোফোনে কথা হলে সে টাকা নেবার কথা পুরোটা অস্বীকার করেছেন। এরকম কোন কাজের সঙ্গে জড়িত না বলে জানান। ধামইরহাট থানার এসআই মামুনুর রশীদ জানান, আমি অভিযোগের বিষয়টি তদন্তের কাজ করছি। আমরা দুই পক্ষকে নিয়ে দ্রুত একটা সমাধানের চেষ্টা করব।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আওয়ামী লীগের আমলে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে জামায়াতের নেতা-কর্মীরা: রফিকুল ইসলাম
আওয়ামী লীগের আমলে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে জামায়াতের নেতা-কর্মীরা: রফিকুল ইসলাম

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, বিগত দিনে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার Read more

সংসদীয় আসন কমানোর প্রতিবাদে বাগেরহাটে চলছে ৪৮ ঘণ্টার হরতাল
সংসদীয় আসন কমানোর প্রতিবাদে বাগেরহাটে চলছে ৪৮ ঘণ্টার হরতাল

চারটি সংসদীয় আসন বহালের দাবিতে ৪৮ ঘণ্টার হরতাল পালন করছে বাগেরহাটের সর্বদলীয় সম্মিলিত কমিটি। বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল থেকে জেলার Read more

প্রশাসন যে শিবিরের ইঞ্জিনিয়ারিংয়ের অংশ হচ্ছে, এটা স্পষ্ট: মেঘমল্লার
প্রশাসন যে শিবিরের ইঞ্জিনিয়ারিংয়ের অংশ হচ্ছে, এটা স্পষ্ট: মেঘমল্লার

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনেছেন ডাকসু নির্বাচনে প্রতিরোধ পরিষদের জিএস পদপ্রার্থী মেঘমল্লার বসু।মঙ্গলবার রাতে ফেসবুকে দেওয়া এক পোস্টে Read more

আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের ঈদ আনন্দ যেন ফিকে, ইফতার শুধু এক গ্লাস পানিতেই
আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের ঈদ আনন্দ যেন ফিকে, ইফতার শুধু এক গ্লাস পানিতেই

রোজার মাস ত্যাগ, সংযম ও আত্মশুদ্ধির মাস। ইফতারে যখন অনেকের ঘরে রকমারি আয়োজন, ঠিক সেই সময়ে কটিয়াদীর আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের Read more

চরফ্যাশনে ৬ মাস ধরে জলাবদ্ধতা, গ্রামবাসীর ভোগান্তি
চরফ্যাশনে ৬ মাস ধরে জলাবদ্ধতা, গ্রামবাসীর ভোগান্তি

ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার চরমানিকা ইউনিয়ন ৬ নম্বর ওয়ার্ড দৌলতপুর গ্রামটি সবচেয়ে অবহেলিত। গত ১৭ বছরেও উন্নয়নের ছোঁয়া Read more

হাকিমপুরে শ্রমিকদলের র‌্যালীতে ওসি, অবশেষে প্রত্যাহার
হাকিমপুরে শ্রমিকদলের র‌্যালীতে ওসি, অবশেষে প্রত্যাহার

দিনাজপুরের হাকিমপুরে মে দিবসে জাতীয়তাবাদী শ্রমিক দলের ব্যানার সম্বলিত র‌্যালীতে নেতা-কর্মীদের সাথে অংশ নেওয়ায় থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সুজন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন