নোয়াখালী-৫ (কবিরহাট-কোম্পানীগঞ্জ) আসনে ধানের শীষের প্রার্থী মোহাম্মদ ফখরুল ইসলাম কর্তৃক বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতাদের নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান করার প্রতিবাদে এবং স্থানীয় বিএনপি নেতা তোতা চেয়ারম্যানের খুনিদের সঙ্গে নিয়ে নির্বাচনী প্রচারে অংশ নেওয়ায় বিএনপিপ্রার্থী ফখরুলের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপির একাংশের নেতাকর্মীরা।রবিবার (৯ নভেম্বর) বিকালে কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী বাজারে বিক্ষোভ মিছিল শেষে স্থানীয় চরএলাহী গফুরিয়া মডেল মাদ্রাসা মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে চরএলাহী ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ও বিএনপি নেতা ইসমাইল তোতা, বিএনপি নেতা ইব্রাহিম তোতা, চরএলাহী ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নুরুল হুদা মাস্টার বক্তব্য দেন।বিক্ষোভ মিছিল ও সমাবেশে চরএলাহী ইউনিয়নের কৃষক দলের সভাপতি আবদুল মালেক, চরএলাহী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আবদুর রহিম রনি, চরএলাহী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইমাম উদ্দিন সবুজ, স্বেচ্ছাসেবক দল নেতা আবদুল আলীসহ হাজারও নারী-পুরুষ অংশ নেন।সমাবেশে চরএলাহী ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ইসমাইল তোতা বলেন, ‘নোয়াখালী-৫ আসনে কেন্দ্রীয় বিএনপি নেতা বজলুল করিম চৌধুরী আবেদসহ বিএনপির মনোনয়ন পাওয়ার মতো যোগ্য চারজন নেতা ছিলেন। ছাত্রজীবনে শিবির করা একজনকে বিএনপি কিভাবে ধানের শীষ প্রতীক দেয় বোধগম্য নয়।’ইসমাইল তোতা বলেন, ‘আমরা ভেবেছিলাম মনোনয়ন পাওয়ার পর ফখরুল সাহেব অন্য মনোনয়নপ্রত্যাশী এবং দলের নেতাকর্মীদের নিয়ে ঐক্যবদ্ধভাবে ভোট করবেন, সেখানে তিনি তা না করে আমাদের দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, কেন্দ্রীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও জেলা নেতাদের নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন এবং উস্কানি দিয়ে কোম্পানীগঞ্জের রাজনীতি উত্তপ্ত করছেন। তার বক্তব্যে আমাদের দলের নেতাকর্মীরা হতাশ হচ্ছেন। আমরা তার এসব কর্মকান্ডের তীব্র নিন্দা জানাই এবং তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।’তিনি আরও বলেন, ‘সবকিছুর ঊর্ধ্বে আমাদের দল বিএনপি ফখরুল ইসলামকে দলীয় মনোনয়ন প্রদান করেছেন। আমরা আমাদের নেতা বজলুল করিম চৌধুরী আবেদের নির্দেশে দলীয় সিদ্ধান্ত মেনে নিয়ে দলের জন্য, ধানের শীষের বিজয়ের জন্য কাজ শুরু করেছি। কিন্তু আমরা দেখলাম ফখরুল ইসলাম মনোনয়ন পাওয়ার পর আমার বাবা চরএলাহী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপি নেতা আবদুল মতিন তোতা হত্যা মামলার প্রধান আসামি আওয়ামী লীগ নেতা আবদুর রাজ্জাকের বাড়িতে মিষ্টি বিতরণ করেন। এরপরই তোতা হত্যা মামলার অন্য আসামিদের নিয়ে ফখরুল সাহেব তার নির্বাচনী প্রচার চালাচ্ছেন এবং আবেদ ভাইয়ের কর্মীদের হুমকি-ধামকি দিচ্ছেন, দফায় দফায় হামলা করছেন। আমরা তার এসব কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছি।’ইসমাইল তোতা আরও বলেন, ‘সমাবেশ থেকে সব ধরনের ভেদাভেদ ভুলে ধানের শীষের বিজয়ের লক্ষ্যে তোতা পরিবারের পক্ষ থেকে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানাচ্ছি।’ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যশোরে সিনেমা হলে প্রেমিকাকে অজ্ঞান করে সর্বস্ব লুট!
যশোরে সিনেমা হলে প্রেমিকাকে অজ্ঞান করে সর্বস্ব লুট!

প্রেমিকের সাথে যশোরের মনিহারে সিনেমা দেখতে এসে লতা শিকদার (২০) নামে এক তরুণী সর্বস্ব হারিয়েছে। কৌশলে প্রেমিক তাকে অজ্ঞান করে Read more

পাকিস্তানকে প্রথম দিনই যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিলাম: ভারতীয় বিমানবাহিনী প্রধান
পাকিস্তানকে প্রথম দিনই যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিলাম: ভারতীয় বিমানবাহিনী প্রধান

গত মে মাসে পাকিস্তানের সঙ্গে যুদ্ধের প্রথম দিনই ভারত যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিল বলে দাবি করেছেন দেশটির বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ Read more

দ্রুতগতিতে মাত্র ১৫ মিনিট হাঁটলেই বাড়বে আয়ু
দ্রুতগতিতে মাত্র ১৫ মিনিট হাঁটলেই বাড়বে আয়ু

হাঁটার উপকারিতা নিয়ে নতুন করে বলার কিছু নেই। ভালো মেজাজ, হৃদযন্ত্রের স্বাস্থ্য, ওজন নিয়ন্ত্রণ, পেশি শক্তিশালীকরণ—সবকিছুতেই হাঁটার ভূমিকা অনন্য। তবে Read more

ম্যান সিটিতে নতুন মাঝমাঠের সৈনিক, এসি মিলান থেকে এলেন রেইন্ডার্স
ম্যান সিটিতে নতুন মাঝমাঠের সৈনিক, এসি মিলান থেকে এলেন রেইন্ডার্স

ইংলিশ প্রিমিয়ার লিগে ২০২৪-২৫ মৌসুম খুব একটা ভালো কাটেনি ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটির। চ্যাম্পিয়নস লিগে শেষ ষোলোর আগেই বিদায় নিয়েছিল Read more

শায়েস্তাগঞ্জে ১১ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রে ডাকাতি
শায়েস্তাগঞ্জে ১১ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রে ডাকাতি

হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জে এনার্জিপ্যাক পাওয়ার ভেঞ্চার লিমিটেড কোম্পানির ১১ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় প্লান্টের ভেতরে নিরাপত্তা কর্মীদের হাত-পা Read more

তিন ছেলে থাকা সত্ত্বেও বৃদ্ধা মায়ের ঠাঁই হলো গোয়াল ঘরে
তিন ছেলে থাকা সত্ত্বেও বৃদ্ধা মায়ের ঠাঁই হলো গোয়াল ঘরে

ভোলার চরফ্যাশনে তিন সন্তান ও দুই মেয়ে থাকার পরও ৯০ উর্ধ্ব বৃদ্ধা মায়ের ঠাঁই মেললো ছেলের গোয়াল ঘরে। সন্তানরা ঘরে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন