কিশোরগঞ্জের ইটনায় ওসির কথায় উদ্বুদ্ধ হয়ে চুরি হওয়া ইমামের মোবাইল ফেরত দিয়েছে চোর। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেলে উপজেলার স্টাফ কোয়ার্টার রুমের সামনে চুরি করা মোবাইলটি গোপনে ফেলে গেছে যায়।জানা যায়, কিশোরগঞ্জের ইটনা উপজেলা মসজিদের ইমাম মাওলানা মুখলেছুর রহমানের নিজস্ব মোবাইলটি রমজান মাসে কোয়ার্টার থেকে চুরি হয়ে যায়। বিষয়টা নিয়ে গত ৪ এপ্রিল জুম্মা নামাজের পূর্বে ইটনা থানার ওসি মো. মনোয়ার হোসেন উপস্থিত মুসল্লিদের সামনে চোরকে উদ্দেশ করে মোবাইলটা ফেরত দেওয়ার জন্য বক্তব্য রাখেন। উক্ত বক্তব্যে উদ্বুদ্ধ হয়ে মোবাইলটি গোপনে রেখে গেছে ওই চোর।মসজিদের ইমাম মাওলানা মুখলেছুর রহমান জানান, কোয়ার্টার থেকে চতুর্থ রমজানে মোবাইলটি চুরি হয়ে যায়। আজ বৃহস্পতিবার বিকেলে গোপনে মোবাইলটা ফেলে গেছে।ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, ইমাম সাহেবের মোবাইল চুরির বিষয়টা শুনে শুক্রবার মসজিদে মুসল্লিদের উদ্দেশে মোবাইলটা ফেরত দেওয়ার জন্য চোরের উদ্দেশে বক্তব্য দিয়েছিলাম। এতে সম্ভবত চোর উদ্বুদ্ধ হয়ে মোবাইলটা ফেলে রেখে গেছে।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সিংড়ায় বৃদ্ধের মরদেহ উদ্ধার
সিংড়ায় বৃদ্ধের মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়া পৌর এলাকার নিংগইনে বালু মহলের পাশে পড়ে থাকা অজ্ঞাত মরদেহটির পরিচয় মিলেছে। সে উপজেলার সুকাশ ইউনিয়নের দুর্গাপুর গ্রামের Read more

উলিপুরে ট্রাক চাপায় ওষুধ ব্যবসায়ীর মৃত্যু
উলিপুরে ট্রাক চাপায় ওষুধ ব্যবসায়ীর মৃত্যু

কুড়িগ্রামের উলিপুরে ট্রাকের চাপায় আতিকুর রহমান (৪২) নামে এক ওষুধ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (০৭ আগস্ট) রাত ৮টায় পৌর শহরের Read more

মাহফুজ আলমের ওপর বোতল নিক্ষেপকারীকে ছেড়ে দিয়েছে ডিবি
মাহফুজ আলমের ওপর বোতল নিক্ষেপকারীকে ছেড়ে দিয়েছে ডিবি

অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলমের ওপর আক্রমনকারী শিক্ষার্থী ইশতিয়াক হুসাইনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়েছে।আজ Read more

লক্ষ্মীছড়ি জোনের অভিযানে অস্ত্রসহ ১ জন আটক
লক্ষ্মীছড়ি জোনের অভিযানে অস্ত্রসহ ১ জন আটক

সেনাবাহিনীর ২৪ আর্টিলারি ব্রিগেড গুইমারা রিজিয়নের আওতাধীন লক্ষ্মীছড়ি সেনা জোনের অভিযানে প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক সশস্ত্র সংগঠন Read more

হাজারো শ্রমিকের কর্মকৌশল বিচ্ছিন্ন চরে
হাজারো শ্রমিকের কর্মকৌশল বিচ্ছিন্ন চরে

ভোরের আকাশে সূর্যের আলো ফোঁটার সাথে সাথেই আবাদি জমিতে শুরু হয় হাজারখানেক অস্থায়ী কৃষি শ্রমিকের এক কর্মকৌশল। পশ্চিমাকাশে সূর্য ডোবার Read more

আন্দোলনের মুখে পদত্যাগ করলেন রাবির ৬ ডিন
আন্দোলনের মুখে পদত্যাগ করলেন রাবির ৬ ডিন

আন্দোলনের মুখে অবশেষে পদত্যাগ করলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আওয়ামী লীগপন্থি ছয় ডিন। পদত্যাগ দাবিতে উপাচার্য, উপ-উপাচার্য, প্রক্টর, রেজিস্ট্রারসহ প্রশাসন ভবনে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন