ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন ডিওয়াইফারি কোর্সকে স্নাতক সমমান (ডিগ্রী পাস কোর্স) করার দাবিতে জয়পুরহাটে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে নার্সিং শিক্ষার্থীরা।সোমবার (২১ এপ্রিল) সকাল বৃলা ১১টায় জয়পুরহাট জেনারেল হাসপাতাল চত্বরে জেলা ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়নের আয়োজনে এই মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করা হয়।এসময় জেলা ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়নের আহ্বায়ক জাকিরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের সদস্য সচিব বেবী আক্তার, নার্সিং শিক্ষার্থী ফাইজুল ইসলাম, সাগর ইসলাম, আহনাফ তাহমিদ সৈকত, নওরিন, সাকলাইনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি কাউন্সিল সংস্কার কমিটিতেও ডিগ্রী পাশের সনদের দাবি তুলে ধরা হয়েছিল কিন্তু কি কারণে বাদ দেওয়া হয়েছে জানা নেই। এইচএসসির পর ডিপ্লোমা করার পর ডিগ্রী সমমান পদমর্যাদা করার জোর দাবি জানান। দাবি মানা না হলে আগামীতে আরো কঠোর আন্দোলন করার হুশিয়ার করা হয়েছে।এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ডেঙ্গুতে একদিনে প্রাণ গেল ৫ জনের
ডেঙ্গুতে একদিনে প্রাণ গেল ৫ জনের

সারাদেশে গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৯৫৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত ৫ জনের মৃত্যু Read more

পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি নাজমুল করিম, সম্পাদক আনিসুজ্জামান
পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি নাজমুল করিম, সম্পাদক আনিসুজ্জামান

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ড. মো. নাজমুল করিম খান বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের (বিপিএসএ) সভাপতি এবং ঢাকা জেলার পুলিশ সুপার  Read more

মাভাবিপ্রবি শিক্ষার্থীর ওপর হামলা: বিচারের দাবিতে সারারাত উত্তাল টাঙ্গাইল থানা
মাভাবিপ্রবি শিক্ষার্থীর ওপর হামলা: বিচারের দাবিতে সারারাত উত্তাল টাঙ্গাইল থানা

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (CSE) বিভাগের শিক্ষার্থী কাজল দেবনাথের ওপর হামলার ঘটনায় ক্ষোভে Read more

লক্ষ্মীছড়ি জোনের অভিযানে অস্ত্রসহ ১ জন আটক
লক্ষ্মীছড়ি জোনের অভিযানে অস্ত্রসহ ১ জন আটক

সেনাবাহিনীর ২৪ আর্টিলারি ব্রিগেড গুইমারা রিজিয়নের আওতাধীন লক্ষ্মীছড়ি সেনা জোনের অভিযানে প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক সশস্ত্র সংগঠন Read more

গাজামুখী জাহাজ থেকে আটক কর্মীদের নেওয়া হচ্ছে ইসরায়েলে
গাজামুখী জাহাজ থেকে আটক কর্মীদের নেওয়া হচ্ছে ইসরায়েলে

অবরুদ্ধ গাজায় মানবিক সহায়তা নিয়ে যাওয়া ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ আটকে দিয়েছে ইসরায়েলি বাহিনী। এ সময় নৌবহরে থাকা সুইডিশ জলবায়ু কর্মী Read more

জয় দিয়ে বিশ্বকাপ বাছাই মিশন শুরু বাংলাদেশের
জয় দিয়ে বিশ্বকাপ বাছাই মিশন শুরু বাংলাদেশের

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে যুক্তরাষ্ট্রকে হারিয়ে দারুণ শুরু করেছে বাংলাদেশের মেয়েরা। কাঠমান্ডুর আপার মুলপানি ক্রিকেট গ্রাউন্ডে যুক্তরাষ্ট্রকে ২১ রানে হারিয়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন