নোয়াখালীর বেগমগঞ্জে চাঁদার টাকা না পেয়ে এক প্রবাসীকে এলোপাথাড়ি কুপিয়ে হাতের কবজি কেটে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। পরিবারের অভিযোগ, হামলাকারী সন্ত্রাসীরা এলাকার চিহ্নিত মাদক কারবারিশনিবার (১৬ আগস্ট) বেলা পৌনে ১১টার দিকে উপজেলার চৌমুহনী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের চৌরাস্তার আলীপুরের কন্ট্রাক্টর পোলের সামনে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা পাঠানো হয়।হামলার শিকার প্রবাসী মো. সালাউদ্দিন ওরফে রিদন (৩২) উপজেলার চৌমুহনী পৌরসভার আলীপুর এলাকার গনি বলির বাড়ির প্রবাসী লাকী বেগমের ছেলে।ভুক্তভোগী প্রবাসীর মামা আব্দুল কাদের অভিযোগ করে বলেন, রিদন তার মায়ের সাথে দক্ষিণ আফ্রিকায় চাকরি করে জীবিকা নির্বাহ করত। গত এক বছর আগে তিনি দেশে আসেন। আগামী সেপ্টেম্বর মাসে তার নতুন করে কাতার যাওয়ার কথা ছিল। তার মা বর্তমানে দক্ষিণ আফ্রিকায় রয়েছেন। গত ৩-৪ মাস আগে রিদন তাদের আলীপুর গ্রামের নিজ বাড়ির কিছু পৈত্রিক সম্পত্তি বিক্রি করে দেন। ওই সম্পত্তি বিক্রি করায় স্থানীয় রকি, সোহাগ, রাহাত, ফাহাদ ও জাকের প্রবাসী রিদনের কাছে চাঁদা দাবি করে আসছে। রিদন চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাদের সাথে তার বিরোধ দেখা দেয়। একপর্যায়ে বিরোধ এড়াতে রিদন তার মায়ের পরামর্শে কন্ট্রাক্টর পোল এলাকায় বাসা ভাড়া নেন।তিনি অভিযোগ করে আরও বলেন, শনিবার সকালে রিদন মোটরসাইকেল যোগে ভাড়া বাসা থেকে শ্বশুর বাড়ি যাওয়ার পথে চৌমুহনী পৌরসভার চৌরাস্তার আলীপুরের কন্ট্রাক্টর পোলের জয়নাল আবেদিন স্কুল এলাকায় রিদনের গতিরোধ করে রকি, সোহাগ, রাহাত, ফাহাদসহ তাদের সাঙ্গপাঙ্গরা। একপর্যায়ে হামলাকারীরা রিদনকে এলোপাথাড়ি কুপিয়ে বাম হাতের কবজি কেটে দেয় এবং কনিষ্ঠা আঙ্গুল বিচ্ছিন্ন করে ফেলে। ওই সময় হামলাকারীরা তার সাথে থাকা ৫ লক্ষ টাকা, একটি মোটরসাইকেল ও একটি অ্যান্ড্রয়েড ফোন ছিনিয়ে নেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠায়। অভিযুক্ত রকি, সোহাগ, রাহাত, ফাহাদ মাদক ব্যবসার সাথে জড়িত বলেও অভিযোগ করেন হামলার শিকার রিদনের মামা আব্দুল কাদের।বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে কিছু ভিডিও ফুটেজ সংগ্রহ করে। ভুক্তভোগী পরিবার মামলা দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নাগরপুরে ভূমি বিষয়ক সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত
নাগরপুরে ভূমি বিষয়ক সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় ভূমি বিষয়ক সেমিনার ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। ডিজিটাল ভূমি সেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং আধুনিক Read more

যশোরে ট্রাক-বাসের সংঘর্ষে পুলিশ কর্মকর্তাসহ নিহত ৩
যশোরে ট্রাক-বাসের সংঘর্ষে পুলিশ কর্মকর্তাসহ নিহত ৩

যশোরে নিয়ন্ত্রণ হারিয়ে বাঁশবোঝাই ট্রাকে বাসের ধাক্কায় স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা, এক পুলিশ কর্মকর্তাসহ তিনজন নিহত হয়েছেন। রবিবার (১৪ সেপ্টেম্বর) দিবাগত Read more

এটা আমার জীবনের প্রথম ভোট
এটা আমার জীবনের প্রথম ভোট

ডাকসু নির্বাচনে এখন পযন্ত উৎসবমুখর পরিবেশে ভোট দেয়ার কথা জানাচ্ছেন ডাকসুর ভোটাররা।ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হুমায়রা আঞ্জুম বিবিসি বাংলাকে Read more

আন্দোলনরত শিক্ষকদের ফোন করে যে কথা বললেন হাসনাত
আন্দোলনরত শিক্ষকদের ফোন করে যে কথা বললেন হাসনাত

মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া বৃদ্ধির দাবিতে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের সচিবালয় অভিমুখে ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচিতে অংশ নিতে রাজধানীর Read more

রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে পানির চাপ বৃদ্ধি, লোকালয় প্লাবিত
রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে পানির চাপ বৃদ্ধি, লোকালয় প্লাবিত

রাঙামাটির কাপ্তাই হ্রদে পানির চাপ বৃদ্ধি পেয়েছে,প্লাবিত হয়েছে তীরবর্তী নিন্মাঞ্চল। যার ফলে কাপ্তাই বাঁধের জলকপাট দিয়ে পানি ছাড়ার পরিমাণ বাড়ানো Read more

ঢাকার ৪ এলাকার বাতাসের মান আজ ‘অস্বাস্থ্যকর’
ঢাকার ৪ এলাকার বাতাসের মান আজ ‘অস্বাস্থ্যকর’

বায়ুদূষণে বিশ্বের শহরের তালিকায় আজ অষ্টম স্থানে বাংলাদেশের রাজধানী শহর ঢাকা। এয়ার কোয়ালিটি ইনডেক্সে ১৪৫ স্কোর নিয়ে ঢাকার বাতাসের মান Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন