নাটোরের লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফিল্ম সরবরাহ না থাকায় দুই সপ্তাহ ধরে এক্স-রে সেবা বন্ধ রয়েছে। এতে চিকিৎসাসেবা নিতে আসা রোগীরা পড়ছে চরম ভোগান্তিতে। বাধ্য হয়ে অনেকেই ডায়াগনস্টিক সেন্টার ও বেসরকারি হাসপাতালে অতিরিক্ত টাকা দিয়ে এক্স-রে করাতে বাধ্য হচ্ছে।আজ বুধবার (৮ আগস্ট) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, এক্স-রে কক্ষের সামনে নোটিশ টানানো ‘এক্স-রে ফিল্ম সরবরাহ না থাকায় এক্স-রে সেবা সাময়িকভাবে বন্ধ রয়েছে।’সেখানে অপেক্ষমাণ বেশ কয়েকজন রোগী ও তাদের স্বজন ক্ষোভ প্রকাশ করে জানান, স্বল্পমূল্যে সেবা পাওয়ার আশায় তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসেছিল। কিন্তু এক্স-রে ফিল্ম না থাকায় সেবা না পেয়ে বাধ্য হয়ে পাশের ডায়াগনস্টিক সেন্টারে বেশি টাকা খরচ করে এক্স-রে করাতে বাধ্য হচ্ছে। সরকারি হাসপাতালে গুরুত্বপূর্ণ একটি সেবা বন্ধ থাকায় সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে গরিব ও নিম্ন আয়ের রোগীরা। কেউ কেউ আর্থিক সামর্থ্য না থাকায় এক্স-রে না করিয়েই বাড়ি ফিরে যেতে বাধ্য হচ্ছে।জোতদৈবকী এলাকার মুনজুর রহমান ও চর লালপুরের আজমিরা বেগম বলেন, ডাক্তার এক্স-রে করতে বলার পর এক্স-রে কক্ষে গেলে বলা হলো ফিল্ম নেই। পরে কাছের একটি ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে ৮৫০ টাকা দিয়ে এক্স-রে করাতে হয়েছে।খোঁজ নিয়ে জানা গেছে, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সর্বশেষ সংশোধিত পরিপত্রে সরকারি হাসপাতালে ডিজিটাল এক্স-রে করাতে ছোট সাইজ (প্রতি ফিল্ম) ১৫০ টাকা ও বড় সাইজ ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে।এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুনজুর রহমান বলেন, বর্তমানে এক্স-রে ফিল্ম মজুদে নেই। লিখিতভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ফিল্ম পেলে দ্রুত সেবাটি চালু হবে।সিভিল সার্জন ডা. মুক্তাদির আরেফীন বলেন, ‘নতুন অর্থবছরের বরাদ্দ এখনও আসেনি। বরাদ্দ পেলে সমস্যা সমাধান হয়ে যাবে। আশা করছি দ্রুতই এক্স-রে সেবা চালু হবে।’আরইউ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভৈরবে পিকআপ ভ্যান-ট্রাক সংঘর্ষে নিহত ১
ভৈরবে পিকআপ ভ্যান-ট্রাক সংঘর্ষে নিহত ১

কিশোরগঞ্জের ভৈরবে পিকআপ ভ্যান ও ট্রাক মুখোমুখি সংঘর্ষে পিকআপের চালক নিহত হয়েছেন। রবিবার (২৯ মার্চ) ভোর ৪টায় উপজেলার শম্ভুপুর এলাকার Read more

বরিশালে মাদ্রাসার ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু
বরিশালে মাদ্রাসার ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু

বরিশাল নগরীর বাজার রোডে অবস্থিত খাজা মইনুদ্দিন মাদ্রাসার ছাদ থেকে পড়ে শেখ রাফি (১২) নামের এক ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।রবিবার Read more

বরিশালে মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রির দায়ে তিন প্রতিষ্ঠানকে জরিমানা
বরিশালে মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রির দায়ে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

বরিশাল জেলার উজিরপুর উপজেলার সাতলা বাজারের কয়েকটি ওষুধের ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ মজুদ রাখা এবং কোম্পানির দেওয়া ফ্রি স্যাম্পল ওষুধ বিক্রির Read more

ফরিদপুর-১: বিএনপির একাংশের প্রার্থিতার বিরুদ্ধে অপরাংশের ঝাড়ু মিছিল
ফরিদপুর-১: বিএনপির একাংশের প্রার্থিতার বিরুদ্ধে অপরাংশের ঝাড়ু মিছিল

ফরিদপুর-১ (আলফাডাঙ্গা, বোয়ালমারী ও মধুখালি) আসনে খন্দকার নাসিরুল ইসলাম বিএনপির দলীয় মনোনয়ন পেয়েছেন এমন দাবি ছড়িয়ে পড়ার পর আলফাডাঙ্গায় আনন্দ Read more

সীমান্তে বিজিবির অভিযানে সাড়ে ৫ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
সীমান্তে বিজিবির অভিযানে সাড়ে ৫ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

যশোরের বেনাপোল ও চৌগাছা সীমান্তে অভিযান চালিয়ে ৫ লাখ ৪০ হাজার ৯০০ টাকা মূল্যের বিদেশী মদ, গাঁজা, ফেন্সিডিল, শাড়ি, বিভিন্ন Read more

প্রধান সড়কে উঠতে না দেওয়ায় পুলিশ সদস্যের মাথা ফাটাল অটোরিকশা চালক
প্রধান সড়কে উঠতে না দেওয়ায় পুলিশ সদস্যের মাথা ফাটাল অটোরিকশা চালক

গাজীপুরের টঙ্গীতে অটোরিকশাচালকের হামলায় দায়িত্বরত এক ট্রাফিক পুলিশ সদস্য আহত হয়েছেন।বৃহস্পতিবার (১০ অক্টোবর) রাত ৯টার দিকে টঙ্গী স্টেশন রোড এলাকায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন