দিনাজপুরের খানসামা উপজেলা ও দিনাজপুর সদরের নতুন ভুষিবন্দর এলাকায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধ ও এক শিশু নিহত হয়েছেন। এসব ঘটনায় মোটরসাইকেল আরোহী এক দম্পতিসহ অন্তত ১৭ জন গুরুতর আহত হয়েছেন।বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাতে খানসামা উপজেলার আঙ্গারপাড়া ইউনিয়নের আদিবাসী পাড়া (মুসার পাড়া) এলাকায় চৌরঙ্গী–নীলফামারীগামী পাকা সড়কে মোটরসাইকেলের ধাক্কায় আব্দুল ছাত্তার ওরফে দিলীপ (৬০) গুরুতর আহত হন। পরে নীলফামারী সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি নীলফামারী সদর থানার পুরাতন গরুর হাট (ছেকামাছার হাট) এলাকার মৃত মোকছেদ আলীর ছেলে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চৌরঙ্গী দিক থেকে দাওয়াত খেয়ে স্ত্রীকে নিয়ে বাড়ি ফেরার পথে মোটরসাইকেলচালক মো. সাদ্দাম হোসেন (৩২) ওই বৃদ্ধকে ধাক্কা দেন। এতে সাদ্দাম হোসেন ও তার স্ত্রী মোছা. মৌসুমী বেগম (২৬) গুরুতর আহত হন। তাদের উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাছেত সরদার জানান, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।অন্যদিকে, একই রাতে দিনাজপুরের দশমাইল হাইওয়ে মহাসড়কের নতুন ভুষিবন্দর তেল পাম্পের সামনে পঞ্চগড় থেকে রংপুরগামী একটি যাত্রীবাহী বাস দুর্ঘটনায় পড়ে তিন বছরের শিশু তাইফ নিহত হয়। সে বিরল উপজেলার নিজামপুর এলাকার রবিউল ইসলামের ছেলে। এ ঘটনায় বাসের অন্তত ১৫ জন যাত্রী আহত হয়েছেন।প্রত্যক্ষদর্শীরা জানান, সামনে থাকা একটি মোটরসাইকেলকে পাশ কাটাতে গিয়ে বাসচালক নিয়ন্ত্রণ হারান। এ সময় বাসটি সড়কের পাশে থাকা বৈদ্যুতিক পিলারের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসক শিশু তাইফকে মৃত ঘোষণা করেন।দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূরনবী জানান, দুর্ঘটনায় একজন শিশু নিহত হয়েছে এবং আহতরা চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাস্থলে একটি মোটরসাইকেল পাওয়া গেলেও এর আরোহীকে এখনো শনাক্ত করা যায়নি।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল জুনেই
৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল জুনেই

আগামী ৩০ জুন প্রকাশ করা হবে ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল। আজ মঙ্গলবার (৩ জুন)  বিকেলে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) জনসংযোগ Read more

কাশ্মীরের হামলায় ২ অভিযুক্তের বাড়ি ধ্বংস করল ভারত
কাশ্মীরের হামলায় ২ অভিযুক্তের বাড়ি ধ্বংস করল ভারত

কাশ্মিরের পেহেলগামে সশস্ত্র হামলায় জড়িত থাকার অভিযোগে ২ বিদ্রোহীরা বাড়ি ধ্বংস করে দিয়েছে ভারত। সংবাদমাধ্যম এনডিটিভি দাবি করেছে, আদিল হুসেইন এবং Read more

বছরের প্রথম ১১ দিনে এলো ১৩৪ কোটি ডলার রেমিট্যান্স
বছরের প্রথম ১১ দিনে এলো ১৩৪ কোটি ডলার রেমিট্যান্স

চলতি মাসের প্রথম ১১ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১৩৩ কোটি ৬০ লাখ মার্কিন ডলার। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে Read more

মুন্সিগঞ্জে বৃষ্টিবিহীন বজ্রপাতে ড্রেজার শ্রমিকের মৃত্যু
মুন্সিগঞ্জে বৃষ্টিবিহীন বজ্রপাতে ড্রেজার শ্রমিকের মৃত্যু

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার টেংগারচর ইউনিয়নের মধ্য ভাটেরচর এলাকায় মেঘনা নদীর শাখা নদীতে বৃষ্টিবিহীন বজ্রপাতে ড্রেজারের ইঞ্জিন মিস্ত্রি মো. রহমত উল্লাহ Read more

‘নির্বাচনকালে শ্বশুরবাড়ি এলাকায় পোস্টিং দেয়া হবে হবে না’
‘নির্বাচনকালে শ্বশুরবাড়ি এলাকায় পোস্টিং দেয়া হবে হবে না’

নির্বাচনকালে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের নিজ এলাকা বা শ্বশুরবাড়ি এলাকায় পোস্টিং দেয়া হবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল Read more

নারী সংস্কার কমিশনের ‘বিতর্কিত’ ধারার বৈধতা নিয়ে রিট খারিজ
নারী সংস্কার কমিশনের ‘বিতর্কিত’ ধারার বৈধতা নিয়ে রিট খারিজ

নারী সংস্কার কমিশনের সুপারিশের কয়েকটি বিতর্কিত ধারার বৈধত্যা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। সোমবার (২৬ মে) বিচারপতি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন