নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী ও রিসার্চ ফেয়ার উপলক্ষে জমকালো আয়োজনে অংশ নেয় নোবিপ্রবি সাংবাদিক সমিতি (নোবিপ্রবিসাস)। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত রিসার্চ ফেয়ারে অন্যান্য বিভাগের পাশাপাশি তথ্য ও সচেতনতামূলক স্টল স্থাপন করে সংগঠনটি।সোমবার (২৩ জুন) বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর প্রাঙ্গণে আয়োজিত রিসার্চ ফেয়ারে অংশ নেয় নোবিপ্রবিসাস।সংগঠনটির স্টলে প্রদর্শিত হয়েছে নোবিপ্রবিসাসের পূর্ববর্তী কার্যক্রমভিত্তিক “খবরের পাতায় নোবিপ্রবি”, ‘জুলাই আন্দোলন কর্নার’, প্রকাশিত ম্যাগাজিন, প্রশিক্ষণ কর্মসূচি, ২০২৪ সালের বন্যায় সংগঠনটির ভূমিকা এবং শিক্ষার্থীদের সাংবাদিকতায় সম্পৃক্ততার নানা দিক।স্টলটি ঘুরে দেখা এক শিক্ষার্থী বলেন, “নোবিপ্রবিসাসের কার্যক্রম ও তথ্য উপস্থাপন খুবই অনুপ্রেরণামূলক। সাংবাদিকতায় আগ্রহীদের জন্য এটি একটি দারুণ উদ্যোগ।”নোবিপ্রবিসাসের সভাপতি ইমাম হোসেন মিয়াজি বলেন, “আমরা চাই শিক্ষার্থীদের মধ্যে গঠনমূলক সাংবাদিকতার চর্চা ছড়িয়ে দিতে। এই স্টলের মাধ্যমে আমাদের কাজ ও লক্ষ্য তুলে ধরার চেষ্টা করেছি।”বিশ্ববিদ্যালয়ের শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার এবং উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইসমাইল স্টলটি পরিদর্শন করে নোবিপ্রবিসাসের প্রশংসা করেন এবং শিক্ষার্থীদের সাংবাদিকতা চর্চায় উৎসাহ দেন।রিসার্চ ফেয়ারে এগ্রিকালচার, ফিশারিজ অ্যান্ড মেরিন সায়েন্স, এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট, ফুড টেকনোলজি অ্যান্ড নিউট্রিশন সায়েন্স, বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং মাইক্রোবায়োলজি বিভাগসহ অন্যান্য বিভাগের স্টল ছিল বিশেষ আকর্ষণীয় ও বৈচিত্র্যময়। গবেষণাধর্মী পোস্টার, মডেল, বাস্তব উদ্ভাবন ও সচেতনতামূলক উপস্থাপন ছিল স্টলগুলোর মূল আকর্ষণ।বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন, গবেষণা ও মুক্তচিন্তার পরিসর বাড়াতে এ ধরনের আয়োজন আগামীতেও অব্যাহত থাকবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মুরাদনগরে পরিত্যক্ত মুরগির খামারের পাশে যুবকের লাশ উদ্ধার
মুরাদনগরে পরিত্যক্ত মুরগির খামারের পাশে যুবকের লাশ উদ্ধার

কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানার পীরকাশিমপুর গ্রামে বাড়ির পাশ থেকে মিনহাজ (৩০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।সোমবার Read more

ডাকসু নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানালেন সালাহউদ্দিন আহমদ
ডাকসু নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানালেন সালাহউদ্দিন আহমদ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।বুধবার (১০ সেপ্টেম্বর) জাতীয়তাবাদী মহিলা Read more

পঞ্চগড়ে ফুয়েল কার্ড ছাড়া মিলবে না তেল
পঞ্চগড়ে ফুয়েল কার্ড ছাড়া মিলবে না তেল

জ্বালানি তেলের সরবরাহ নিয়ন্ত্রণ ও সুশৃঙ্খল করতে পঞ্চগড়ের পাঁচ উপজেলায় ফুয়েল কার্ড চালুর সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। নতুন এ ব্যবস্থার Read more

রিয়াল-লিভারপুল ম্যাচসহ টিভিতে আজকের খেলা (৪ নভেম্বর )
রিয়াল-লিভারপুল ম্যাচসহ টিভিতে আজকের খেলা (৪ নভেম্বর )

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে আজ (মঙ্গলবার) রিয়াল মাদ্রিদ ও লিভারপুল এবং পিএসজি ও বায়ার্ন মিউনিখ মুখোমুখি হবে। একইদিন পাকিস্তান-দক্ষিণ আফ্রিকার ওয়ানডে Read more

টি-টোয়েন্টি দলে ফিরলেন বাবর আজম
টি-টোয়েন্টি দলে ফিরলেন বাবর আজম

দীর্ঘদিন পর পাকিস্তানের টি-টোয়েন্টি দলে ফিরলেন সাবেক অধিনায়ক বাবর আজম। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ এবং শ্রীলঙ্কা, জিম্বাবুয়েকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন