চলমান ভোটার তালিকা হালনাগাদে ভোটার হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান। তার তথ্য সংগ্রহ করেছে নির্বাচন কমিশন (ইসি)।সোমবার জাতীয় পরিচয় নিবন্ধন (এনআইডি) অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর এ তথ্য নিশ্চিত করেছেন।ইসি সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ বলেন, ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে জোবাইদা রহমানের তথ্য সংগ্রহ করা হয়েছে।২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে প্রথমবারের মতো ছবিসহ ভোটার তালিকা তৈরির কাজ শুরু হয়। সে সময় তারেক রহমান ও জোবাইদা রহমান যুক্তরাজ্যের লন্ডনে ছিলেন। ওই বছর ১১ সেপ্টেম্বর লন্ডনের উদ্দেশে বাংলাদেশ ছাড়েন এই দম্পতি। এরপর তারা দেশে আসেননি। ফলে ভোটারও হননি।চলতি বছরের ৬ মে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া লন্ডনে চিকিৎসা শেষে দেশে ফিরলে তার সঙ্গে জোবাইদা রহমানও দেশে আসেন। পরে ৫ জুন জোবাইদা লন্ডনে ফিরে যান।ডা. জোবাইদা রহমানের বাড়ি সিলেটের দক্ষিণ সুরমায়। পেশায় চিকিৎসক জোবাইদা রাজনীতিতে সক্রিয় নন। অবশ্য তিনি আগামী নির্বাচনে প্রার্থী হবেন কিনা, তা নিয়ে গুঞ্জন আছে।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
উপদেষ্টারা না আসা পর্যন্ত শাহবাগ না ছাড়ার ঘোষণা
উপদেষ্টারা না আসা পর্যন্ত শাহবাগ না ছাড়ার ঘোষণা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম নেতা শহীদ ওসমান হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত শাহবাগ মোড় অবরোধ করে Read more

মারা গেছেন হিরো আলমের বাবা, নিজবাড়িতে জানাজা
মারা গেছেন হিরো আলমের বাবা, নিজবাড়িতে জানাজা

কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমের পালক বাবা আবুল রাজ্জাক মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার Read more

পরকীয়া নিয়ে খোঁচা দেওয়ায় স্ত্রীর কান ছিঁড়লেন স্বামী!
পরকীয়া নিয়ে খোঁচা দেওয়ায় স্ত্রীর কান ছিঁড়লেন স্বামী!

স্বামী-স্ত্রীর দাম্পত্য জীবনে বিভিন্ন সময় খুনসুটি থেকে বিবাদের সূত্রপাত হয়। আবার তা পরক্ষণেই মিটে যায়। কিন্তু এবার সামনে এসেছে চাঞ্চল্যকর Read more

চূড়ান্ত হলো যুব বিশ্বকাপের ১৬ দল, বাংলাদেশসহ রয়েছে আরও যারা
চূড়ান্ত হলো যুব বিশ্বকাপের ১৬ দল, বাংলাদেশসহ রয়েছে আরও যারা

প্রতি দুই বছর পরপর আয়োজন করা হয় আইসিসি অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ। সেই ধারাবাহিকতায় ২০২৬ সালেও বসতে চলেছে এই বয়সভিত্তিক প্রতিযোগিতার Read more

পাকিস্তানের সঙ্গে সিন্ধু পানি চুক্তি স্থগিতই থাকবে: জয়শঙ্কর
পাকিস্তানের সঙ্গে সিন্ধু পানি চুক্তি স্থগিতই থাকবে: জয়শঙ্কর

পাকিস্তানের সঙ্গে সিন্ধু পানি চুক্তি স্থগিতই থাকবে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। যতদিন পাকিস্তান ‘সীমান্ত সন্ত্রাসবাদে’ মদদ দেওয়া বন্ধ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন