নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) রিসার্চ সেলের কম্পিউটার অপারেটর কায়সার হামিদ চৌধুরীর বিরুদ্ধে ১ কোটি ৪০ লাখ টাকার অর্থ আত্মসাতের অভিযোগে বিশ্ববিদ্যালয় প্রশাসন আদালতে মামলা দায়ের করেছে।প্রশাসন সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের আইন কর্মকর্তা জনাব আশিষ চন্দ্রশীল বাদী হয়ে গত ২৯ সেপ্টেম্বর ২০২৫ তারিখে নোয়াখালী জেলা ও দায়রা জজ আদালতের স্পেশাল জজ কোর্টে মামলা নম্বর ৫/২০২৫ হিসেবে এ মামলা দায়ের করেন।মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, অভিযুক্ত কায়সার হামিদ চৌধুরী (সাময়িক বরখাস্ত) এবং অজ্ঞাতনামা আরও কয়েকজন ব্যক্তি ভ্যাট ও ট্যাক্সের নামে ৬০ লাখ টাকা এবং জালিয়াতির মাধ্যমে আরও ৮০ লাখ টাকা—সর্বমোট ১ কোটি ৪০ লাখ টাকার সরকারি অর্থ আত্মসাত করেছেন।এর আগে টাকা আত্মসাতের অভিযোগ ওঠার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন ২০২৫ সালের ২৯ মে কায়সার হামিদ চৌধুরীকে সাময়িকভাবে বরখাস্ত করে। পরবর্তীতে ৪ জুন ২০২৫ তারিখে আইসিই বিভাগের অধ্যাপক ড. আশিকুর রহমানকে প্রধান করে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়।তদন্ত কমিটি ৩ সেপ্টেম্বর ২০২৫ তারিখে তাদের প্রতিবেদন জমা দেয়। প্রতিবেদনে কায়সার হামিদ চৌধুরীর সংশ্লিষ্টতা প্রমাণিত হয় এবং আরও উল্লেখ করা হয়, এই ঘটনায় অন্য কেউ জড়িত থাকতে পারে বলেও কমিটি সন্দেহ প্রকাশ করেছে।এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের আইন কর্মকর্তা আশিষ চন্দ্রশীল বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের গঠিত তদন্ত কমিটি অভিযুক্তের সংশ্লিষ্টতা প্রমাণ পাওয়ায় প্রশাসনের পক্ষ থেকে আমি বাদী হয়ে মামলা দায়ের করেছি। আদালত এই বিষয়ে সিদ্ধান্ত নেবে।’বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজুয়ানুল হক বলেন, ‘অভিযুক্ত কম্পিউটার অপারেটর কায়সার হামিদের বিরুদ্ধে প্রশাসন নোয়াখালী জেলা ও দায়রা জজ আদালতে মামলা দায়ের করেছে। মামলাটি বর্তমানে দুর্নীতি দমন কমিশন (দুদক) দেখছে।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মৃত আত্মীয়কে দেখে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আরো তিন মৃত্যু
মৃত আত্মীয়কে দেখে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আরো তিন মৃত্যু

পঞ্চগড়ের দেবীগঞ্জে মৃত আত্মীয়কে দেখে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় একজন শিশুসহ দুইজন মারা গেছেন। মুমূর্ষু অবস্থায় আরও তিনজনকে উন্নত চিকিৎসার Read more

লামায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় লুন্ঠিত টাকা উদ্ধার
লামায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় লুন্ঠিত টাকা উদ্ধার

পার্বত্য বান্দরবানের লামায় আবুল খায়ের টোব্যাকো কোম্পানির তামাক ক্রয় কেন্দ্রে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় লুন্ঠিত টাকার একাংশ উদ্ধার করতে সক্ষম হয়েছে Read more

ডাকসু নির্বাচন: ভিপি পদে ৩ প্রার্থী পেলেন মাত্র ১টি করে ভোট
ডাকসু নির্বাচন: ভিপি পদে ৩ প্রার্থী পেলেন মাত্র ১টি করে ভোট

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সহসভাপতি (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৪৫ জন প্রার্থী। এর মধ্যে ছাত্রশিবির প্যানেলের মো. Read more

ছাত্রদল নেতা হত্যার ঘটনায় ছাত্রীর বয়ফ্রেন্ড গ্রেপ্তার
ছাত্রদল নেতা হত্যার ঘটনায় ছাত্রীর বয়ফ্রেন্ড গ্রেপ্তার

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জোবায়েদ হোসেন হত্যার ঘটনায় ছাত্রীর বয়ফ্রেন্ড মাহিরকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাতে পুলিশের কয়েক স্থানে অভিযানের পর সোমবার Read more

জয়পুরহাটে অটোরাইস মিলে দুর্ঘটনায় আলিম পরীক্ষার্থীর মৃত্যু
জয়পুরহাটে অটোরাইস মিলে দুর্ঘটনায় আলিম পরীক্ষার্থীর মৃত্যু

জয়পুরহাটের কালাইয়ে অটোরাইচ মিলে কাজ করার সময় তুষের ভাপারে পড়ে প্রাণ হারিয়েছেন আতিকুর রহমান নাসিম (১৯) নামে এক আলিম পরীক্ষার্থী। বুধবার Read more

জীবননগরে কলেজছাত্রীকে অপহরণের চেষ্টা, থানায় অভিযোগ
জীবননগরে কলেজছাত্রীকে অপহরণের চেষ্টা, থানায় অভিযোগ

চুয়াডাঙ্গার জীবননগরে এক কলেজ ছাত্রীকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করায় যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন ওই কলেজ ছাত্রী।অভিযুক্ত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন