গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের চান্দরা উত্তরপাড়া বাতানবাড়ি মহল্লায় একটি সাততলা ভবন নির্মাণের কারণে এলাকাবাসীর চলাচলের রাস্তা বন্ধ হয়ে গেছে বলে অভিযোগ উঠেছে।এলাকাবাসীর পক্ষে মো. আনোয়ার হোসেন ও মো. জাকির হোসেন স্বাক্ষরিত এক লিখিত অভিযোগে জানা যায়, মহল্লাটিতে একটি প্রাইভেট স্কুল ও একটি মাদ্রাসা রয়েছে। প্রতিদিন দুইশতাধিক শিক্ষার্থীসহ স্থানীয়রা ওই রাস্তা ব্যবহার করে চলাচল করেন। কিন্তু স্থানীয় মো. লিটন মিয়া পৌরসভার নিয়ম অনুযায়ী নির্ধারিত ৩ ফিট ৬ ইঞ্চি রাস্তা না রেখে জমির পুরো জায়গা দখল করে সাততলা ভবন নির্মাণ করছেন। ফলে এলাকাবাসীর চলাচলের পথটি বন্ধ হয়ে গেছে।ভবন মালিকের শ্বশুর আমির হামজার কাছে বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, ‘আমি গ্রামের মানুষ, মেয়ের জামাই বিদেশে থাকে। সে আমাকে বাড়ির দেখাশোনার জন্য পাঠিয়েছে। পৌরসভার আইন-কানুন সম্পর্কে জানি না। পৌরসভার লোক এসে ভবনের কাজ বন্ধ রাখতে বলেছে। আমি মেয়ের জামাইকে ফোন করে বিষয়টি জানাবো। অনুমোদন কিভাবে নেওয়া হয়েছে, তা সে বলতে পারবে।’অভিযোগে আরও বলা হয়, ভবনটির কারণে এলাকাবাসী এখন মারাত্মক দুর্ভোগে পড়েছে। বিশেষ করে স্কুল ও মাদ্রাসাগামী শিক্ষার্থীদের যাতায়াতে চরম ভোগান্তি দেখা দিয়েছে। এ বিষয়ে দ্রুত তদন্ত করে সাধারণ মানুষের চলাচলের পথ উন্মুক্ত রাখার দাবি জানিয়েছেন স্থানীয়রা।এলাকাবাসী সূত্রে জানা গেছে, অভিযোগ পাওয়ার পর কালিয়াকৈর পৌরসভার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ইঞ্জিনিয়ার ফেরদৌস ঘটনাস্থলে গিয়ে ভবন নির্মাণকাজ সাময়িকভাবে বন্ধ করে দেন।স্থানীয়দের পক্ষ থেকে বক্তব্য রাখেন জাকির মাস্টার, আনোয়ার হোসেন, মাওলানা শফিকুল ইসলাম এবং স্কুলের দুই শিক্ষার্থী।পাশেই অবস্থিত একটি স্কুল ও একটি মাদ্রাসার শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী বুধবার সকালে মানববন্ধন কর্মসূচি পালন করে দ্রুত রাস্তা খুলে দেওয়ার দাবি জানান। পরে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসকের কাছে গণস্বাক্ষরসহ লিখিত অভিযোগ জমা দেন।এ বিষয়ে কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক কাউসার আহমেদ বলেন, ‘অভিযোগটি আমরা পেয়েছি। বিষয়টি যাচাই করে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এটা নতুন ভারত, পারমাণবিক অস্ত্রের হুমকিতে ভয় পায় না: মোদি
এটা নতুন ভারত, পারমাণবিক অস্ত্রের হুমকিতে ভয় পায় না: মোদি

পারমাণবিক অস্ত্রের হুমকিতে নতুন ভারত ভয় পায় না বলে জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার দাবি, পারমাণবিক হুমকিতে নতুন ভারত Read more

শায়েস্তাগঞ্জ সমন্বয়ক পরিচয়ে আ’লীগ নেতার ছেলের চাঁদাবাজি
শায়েস্তাগঞ্জ সমন্বয়ক পরিচয়ে আ’লীগ নেতার ছেলের চাঁদাবাজি

হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার ব্রাহ্মণডোরা ইউনিয়ন আওয়ামী লীগের ধর্ম সম্পাদক আবিদুর রহমানের ছেলে মোঃ রিমন সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি করছেন।  বৈষম্যবিরোধী ছাত্র Read more

সিরাজদিখানে অটোরিকশা চোরচক্রের দুই সদস্য গ্রেফতার
সিরাজদিখানে অটোরিকশা চোরচক্রের দুই সদস্য গ্রেফতার

মুন্সিগঞ্জের সিরাজদিখানে অটোরিকশা চুরির ঘটনায় জড়িত একটি পেশাদার চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় চুরি হওয়া একটি Read more

শাহবাগে আজও ‘জুলাই যোদ্ধাদের’ অবস্থান
শাহবাগে আজও ‘জুলাই যোদ্ধাদের’ অবস্থান

রাজধানীর শাহবাগে জুলাই সনদের দাবিতে আজও অবস্থান করছেন জুলাই যোদ্ধারা।শুক্রবার (১ আগস্ট) সকালে এমন চিত্র দেখা গেছে।দেখা যায়, আন্দোলনকারীরা সড়কের Read more

যবিপ্রবি শিক্ষার্থী অন্তু অনলাইন জুয়ার অভিযোগে ডিবি পুলিশের হাতে আটক
যবিপ্রবি শিক্ষার্থী অন্তু অনলাইন জুয়ার অভিযোগে ডিবি পুলিশের হাতে আটক

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষার্থী আশিকুল হক অন্তুকে ডিবি (গোয়েন্দা) পুলিশ আটক করেছে।অনলাইন জুয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে Read more

মৃত্যুশয্যায় ‘বাবা’র পাশে না থাকায় স্ত্রীকে বয়কট হিরো আলমের
মৃত্যুশয্যায় ‘বাবা’র পাশে না থাকায় স্ত্রীকে বয়কট হিরো আলমের

জীবনের শেষ সময়ে পালক বাবার পাশে না থাকায় স্ত্রী মডেল রিয়ামনিকে জীবন থেকে বয়কটের ঘোষণা দিয়েছেন কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন