নওগাঁর সাপাহার উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় ফরহাদ (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় আরও ৩ জন আহত হয়েছেন, যাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।শনিবার (০৩ মে) সকাল ১০টার দিকে উপজেলার সৈয়দপুর ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ফরহাদসহ সকলের বাড়ি নওগাঁর পত্নীতলা উপজেলার মধইল গ্রামে।স্থানীয় সূত্রে জানা গেছে, চার বন্ধু দুটি মোটরসাইকেলে করে সাপাহার থেকে জবই বিলের দিকে ঘুরতে যাচ্ছিলেন। সৈয়দপুর ব্রিজ এলাকায় পৌঁছালে মোটরসাইকেলই নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই ফরহাদ নিহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক ফরহাদকে মৃত ঘোষণা করেন।আহত তিনজন—রাহাদ, শিশির ও মাহফুজ—সকলের বয়স ১৫ থেকে ১৯ বছরের মধ্যে। তাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আজিজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে শাহবাগ ব্লকেড
স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে শাহবাগ ব্লকেড

ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলাকারীদের গ্রেপ্তারে ব্যর্থতা এবং দেশব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগে স্বরাষ্ট্র উপদেষ্টার Read more

২৭ বছর পর বাকসু নির্বাচ‌নের দা‌বি‌তে গণ‌ভোট শুরু
২৭ বছর পর বাকসু নির্বাচ‌নের দা‌বি‌তে গণ‌ভোট শুরু

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (বাকসু) নির্বাচন দাবির পক্ষে জনমত গড়ে তোলার জন্য গণভোট শুরু হ‌য়ে‌ছে। ১২ দিনব‌্যাপী Read more

পরকীয়ার জেরে শিশুসন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যার চেষ্টা!
পরকীয়ার জেরে শিশুসন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যার চেষ্টা!

পাবনার আটঘরিয়া উপজেলায় চার বছর বয়সি শিশুসন্তানকে হত্যার পর আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন মা মুক্তা খাতুন (২৫)।মঙ্গলবার (৩১ মার্চ) রাত পৌনে Read more

হাত ও পায়ে যে ৭ লক্ষণ দেখলেই বুঝবেন ‘কিডনি’ সমস্যা
হাত ও পায়ে যে ৭ লক্ষণ দেখলেই বুঝবেন ‘কিডনি’ সমস্যা

কিডনির সমস্যা প্রাথমিক পর্যায়ে সাধারণত স্পষ্ট লক্ষণ প্রকাশ করে না। ফলে অনেকেই বুঝতে পারেন না, কখন সমস্যা শুরু হয়েছে। তবে Read more

শিক্ষকদের বাড়িভাড়া ১৫ শতাংশ করা হচ্ছে
শিক্ষকদের বাড়িভাড়া ১৫ শতাংশ করা হচ্ছে

আন্দোলনরত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা মূল বেতনের ১৫ শতাংশ করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। তবে এ অর্থ দুই ধাপে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন