গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের ভবানীপুর এলাকায় নেশার টাকা না পেয়ে নিজের বাবার বসতঘরে আগুন লাগিয়ে দিয়েছে নেশাগ্রস্ত এক ছেলে। মঙ্গলবার (২০ মে) সকালে এ ঘটনা ঘটে।ভুক্তভোগী বাবা ফালান উল্লাহ নুরউদ্দিন জানান, তার ছেলে নাজমুল হাসান দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। এলাকার কিছু বখাটে যুবকের সঙ্গে মিশে সে নেশায় জড়িয়ে পড়ে। পরিবার থেকে নেশা ছাড়ানোর চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয়। এক পর্যায়ে তাকে রিহ্যাবে পাঠানো হয় এবং পরে তাবলিগ জামাতের চিল্লায়ও নিয়ে যাওয়া হয়।নাজমুল প্রায়ই বাবার কাছে নেশার টাকার জন্য চাপ দিত। টাকা না পেলে ভাড়াটিয়াদের দেশীয় অস্ত্র নিয়ে ভয়ভীতি দেখাত। সম্প্রতি সে বাবাকে জমি বিক্রি করে টাকা দিতে বলে। রাজি না হওয়ায় ক্ষিপ্ত হয়ে মঙ্গলবার সকালে বসতঘরে আগুন লাগিয়ে দেয়।ফালান উল্লাহ জানান, ছেলের এমন ভয়ংকর কর্মকাণ্ডে তিনি ভীত ও অসহায়। ইতোমধ্যে তিনি জয়দেবপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন এবং ছেলের উপযুক্ত শাস্তি দাবি করেছেন যেন সে আর কারো ক্ষতি না করতে পারে।জয়দেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হালিম সময়ের কণ্ঠস্বরকে জানান, ভুক্তভোগী পিতার অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ অভিযান চালিয়ে নেশাগ্রস্ত নাজমুলকে আটক করেছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পর্যটকরা ১ নভেম্বর থেকে সেন্টমার্টিন যেতে পারবেন
পর্যটকরা ১ নভেম্বর থেকে সেন্টমার্টিন যেতে পারবেন

পর্যটকরা আগামী ১ নভেম্বর থেকে সেন্টমার্টিন দ্বীপে যেতে পারবেন বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।রবিবার (১৯ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের Read more

ভারতে গেল বাংলাদেশের ১২০০ কেজি ইলিশ
ভারতে গেল বাংলাদেশের ১২০০ কেজি ইলিশ

শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে বাংলাদেশ থেকে ভারতে রপ্তানি শুরু হলো ইলিশ মাছ। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুর পৌনে ৩টার দিকে আখাউড়া Read more

শোকজ প্রত্যাহার, এনসিপিতে পুনর্বহাল সারোয়ার তুষার
শোকজ প্রত্যাহার, এনসিপিতে পুনর্বহাল সারোয়ার তুষার

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দলটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারের ওপর দেওয়া শোকজ নোটিশ প্রত্যাহার করেছে। এর ফলে দুই মাস পর Read more

কুয়েট প্রশাসন অযোগ্যতার পরিচয় দিয়েছে দাবি গণতান্ত্রিক ছাত্রসংসদের
কুয়েট প্রশাসন অযোগ্যতার পরিচয় দিয়েছে দাবি গণতান্ত্রিক ছাত্রসংসদের

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য মুহাম্মদ মাছুদের পদত্যাগের এক দফা দাবিতে আমরণ অনশন শুরু করছেন শিক্ষার্থীরা। এই দাবিতে Read more

হত্যার পর লাশের ওপর দাঁড়িয়ে নৃশংসতার ভিডিও ভাইরাল, যা জানা গেল
হত্যার পর লাশের ওপর দাঁড়িয়ে নৃশংসতার ভিডিও ভাইরাল, যা জানা গেল

রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল কম্পাউন্ডে পিটিয়ে ও কুপিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়েছে চাঁদ মিয়া ওরফে সোহাগ Read more

রাজনৈতিক সংস্কৃতি না বদলালে সংস্কার অর্থহীন: আমির খসরু
রাজনৈতিক সংস্কৃতি না বদলালে সংস্কার অর্থহীন: আমির খসরু

বিদ্যমান রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন জরুরি বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তার মতে, রাজনৈতিক সংস্কৃতি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন