‘শিশু থেকে প্রবীণ, পুষ্টিকর খাবার সর্বজনীন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মোংলায় জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৫-এর সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে গত মঙ্গলবার (২৮ মে) থেকে শুরু হয়ে মঙ্গলবার (৩ জুন) পর্যন্ত ৭ দিনব্যাপী এই পুষ্টি মেলায় বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি বাস্তবায়িত হয়।মঙ্গলবার (৩ জুন) দুপুরে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে ও উপজেলা স্বাস্থ্য বিভাগের বাস্তবায়নে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ শাহীন’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমি। এর অংশ হিসেবে পুষ্টি সপ্তাহ জুড়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ, এতিমখানায় পুষ্টিকর খাবার পরিবেশন ও কিশোর-কিশোরী এবং প্রবীণদের নিয়ে পুষ্টি বিষয়ক সভা-সেমিনার করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাসুদ রানা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পিন্টু রঞ্জন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মানিক চন্দ্র গাইন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ বুলেট সেন ও মেডিকেল অফিসার ডাঃ মৌসুমী ইয়াসমিনসহ বিভিন্ন শ্রেণী পেশার বিপুল সংখ্যক লোকজন। উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমি তার বক্তব্যে বলেন, সুস্থ জাতি গঠনে পুষ্টিকর খাদ্যাভ্যাসের গুরুত্ব অপরিসীম। শুধু শিশু নয়, সব বয়সী মানুষের মধ্যে পুষ্টি সচেতনতা গড়ে তুলতে হবে।অনুষ্ঠানটি স্থানীয় পর্যায়ে পুষ্টি বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জীবননগরের হাসাদহ বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের সবাই ফেল
জীবননগরের হাসাদহ বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের সবাই ফেল

ব্যবহারিক পরীক্ষার নম্বর যোগ না হওয়ায় চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হাসাদহ বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় থেকে ২০২৫ সালে অনুষ্ঠিত এসএসসি ভোকেশনাল বিভাগ Read more

আকাশসীমা লঙ্ঘন করেছে ইসরায়েলের ৫০টি যুদ্ধবিমান : জাতিসংঘে ইরাক
আকাশসীমা লঙ্ঘন করেছে ইসরায়েলের ৫০টি যুদ্ধবিমান : জাতিসংঘে ইরাক

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরাকের জাতিসংঘ মিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স আব্বাস কাযম ওবায়েদ আল-ফাতলাওয়ি বলেছেন, এ বৈঠকের ঠিক আগে ইরাকের আকাশসীমা Read more

বরিশালে ১ কেজি গাঁজাসহ যুবক আটক
বরিশালে ১ কেজি গাঁজাসহ যুবক আটক

বরিশাল নগরীতে মাদক বিরোধী অভিযানে এক কেজি গাঁজাসহ শাকিল নামে এক যুবককে আটক করেছে পুলিশ।বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাতে কোতোয়ালি মডেল Read more

পুঠিয়ায় সেমাই ও বেকারিতে প্রশাসনের অভিযান, জরিমানা ও পণ্য ধ্বংস
পুঠিয়ায় সেমাই ও বেকারিতে প্রশাসনের অভিযান, জরিমানা ও পণ্য ধ্বংস

পবিত্র রমজান মাসে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে রাজশাহীর পুঠিয়া উপজেলার কাঁঠালবাড়িয়া এলাকায় একটি সেমাই ও বেকারি কারখানায় মোবাইল কোর্ট পরিচালনা Read more

নূরুল হুদা মবকাণ্ডে বিএনপির কেউ জড়িত থাকলে ব্যবস্থা: সালাহউদ্দিন
নূরুল হুদা মবকাণ্ডে বিএনপির কেউ জড়িত থাকলে ব্যবস্থা: সালাহউদ্দিন

সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার মবকাণ্ডে বিএনপির কেউ জড়িত থাকলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন