বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে। এই কর্মসূ‌চি‌র আওতায় প্রাকৃ‌তিক প‌রি‌বেশ ও প্রাণবৈ‌চিত্র‌্য রক্ষায় বিশ্ববিদ্যালয় চত্বরে আট শতাধিক বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হবে।মঙ্গলবার (২০ মে) পূবালী ব্যাংক পিএলসি-এর অর্থায়নে এবং ছাত্র বিষয়ক বিভাগের তত্ত্বাবধানে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। এসময় শহীদ মিনার চত্বরে চারটি পলাশ গাছের চারা রোপণ করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. জি এম মুজিবুর রহমান এবং পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. বাহানুর রহমান, বাউরেস পরিচালক অধ্যাপক ড. মো. হাম্মাদুর রহমান, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার, অধ্যাপক ড. মো. মাসুম আহমাদ, রেজিস্ট্রার ভারপ্রাপ্ত ড. মো. হেলাল উদ্দীন, কোষাধ্যক্ষ অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত অধ্যাপক ড. হুমায়ুন কবির, প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল আলীম, সহযোগী ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল্লাহ, বোটানিক্যাল গার্ডেনের কিউরেটর অধ্যাপক ড. মো. নেছার উদ্দীনসহ শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং পূবালী ব্যাংক বাকৃবি শাখার কর্মকর্তাবৃন্দ।অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া জানান, বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপণ একটি স্বাভাবিক প্রক্রিয়া। বিভিন্ন প্রয়োজনে আমরা গাছ কাটি, আবার নতুন করে রোপণ করি। বিশ্ববিদ্যালয়ের যারা গাছপালার রক্ষণাবেক্ষণ বা ব্যবস্থাপনার সঙ্গে জড়িত, তাদের প্রতি বিশেষ অনুরোধ থাকবে তারা যেন প্রতিটি গাছের বয়স, প্রজাতি ও বৈশিষ্ট্য সম্পর্কে গবেষণা করেন এবং এসব তথ্য সংরক্ষণ করেন। শুধু কৃষ্ণচূড়া বা রাধাচূড়া নয়, আমসহ বিভিন্ন প্রজাতির ফলজ গাছ রোপণ করতে হবে যেন আমাদের শিক্ষার্থীরা সেই ফল ভোগ করতে পারে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পরীক্ষায় বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীরা পাবেন বাড়তি ৩০ মিনিট
পরীক্ষায় বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীরা পাবেন বাড়তি ৩০ মিনিট

জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতাধীন ২০২৪ সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষায় বিশেষ চাহিদাসম্পন্ন (অটিস্টিক, ডাউন সিনড্রোম ও সেরিব্রাল পলসি) পরীক্ষার্থীরা অতিরিক্ত ৩০ Read more

আফগানিস্তানে ট্রাক-মোটরসাইকেল-বাস সংঘর্ষে নিহত ৭১
আফগানিস্তানে ট্রাক-মোটরসাইকেল-বাস সংঘর্ষে নিহত ৭১

আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় প্রদেশ হেরাতে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাক এবং মোটরসাইকেলের সংঘর্ষে বাসযাত্রীসহ মোট ৭১ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে Read more

শামীমের লড়াইয়ের পরও হারলো ঢাকা
শামীমের লড়াইয়ের পরও হারলো ঢাকা

বিপিএলে দারুণ এক জয়ে যাত্রা শুরু করলেও সেই ছন্দ ধরে রাখতে পারল না ঢাকা ক্যাপিটালস। দ্বিতীয় ম্যাচেই এসে ধাক্কা খেল Read more

সীমান্তে ‘ভূতের আওয়াজ’ দিয়ে ভয় দেখাচ্ছে থাইল্যান্ড
সীমান্তে ‘ভূতের আওয়াজ’ দিয়ে ভয় দেখাচ্ছে থাইল্যান্ড

যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পরও সীমান্ত উত্তেজনা যেন থামছেই না থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে। এবার থাইল্যান্ডের বিরুদ্ধে বিতর্কিত সীমান্তজুড়ে 'ভূতুড়ে আওয়াজ' Read more

প্রকিউরমেন্ট বিভাগ ছাড়াই চলছে গবি, শিক্ষকদের হয়রানি
প্রকিউরমেন্ট বিভাগ ছাড়াই চলছে গবি, শিক্ষকদের হয়রানি

প্রতিষ্ঠার পর প্রায় তিন দশক পেরিয়ে গেলেও এখনো পূর্ণাঙ্গ প্রকিউরমেন্ট (ক্রয়) বিভাগ গঠন করতে পারেনি গণ বিশ্ববিদ্যালয় (গবি)। এর ফলে Read more

ঈদ সামনে রেখে ভাঙ্গুড়ায় জনপ্রিয় মাংস সমিতি
ঈদ সামনে রেখে ভাঙ্গুড়ায় জনপ্রিয় মাংস সমিতি

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে পাবনার ভাঙ্গুড়া উপজেলার গ্রাম, পাড়া ও মহল্লায় জনপ্রিয় হয়ে উঠেছে ‘মাংস সমিতি’। সারা বছর অল্প Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন