দুর্নীতি ও সরকারের সামাজিক যোগাযোগমাধ্যম নিয়ন্ত্রণের সিদ্ধান্তের বিরুদ্ধে সোমবার সকাল থেকেই রাস্তায় নেমেছে নেপালের জেনারেশন জেড (জেন-জি) তরুণরা। তাদের এই আন্দোলনে একাত্মতা প্রকাশ করেছেন দেশের খ্যাতনামা শিল্পী ও বিনোদন তারকারা।দেশটির প্রখ্যাত অভিনেতা মদন কৃষ্ণ শ্রেষ্ঠ ও হরি বনশ আচার্য ফেসবুকে প্রকাশ্য সমর্থন জানিয়েছেন।আচার্য ফেসবুকের এক পোস্টে ‘নতুন করে তৈরি হওয়া একটি রাস্তা দ্রুত নষ্ট হয়ে যাওয়ার’ উদাহরণ টেনে জনসেবামূলক অবকাঠামোর মান নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি লিখেছেন, আমি প্রতিদিন ভেবেছি এই রাস্তা এত দ্রুত ভেঙে পড়ল কেন। কিন্তু শুধু ভেবেছি। আজকের তরুণরা শুধু ভাবে না, প্রশ্ন তোলে—কেন ভাঙল? কিভাবে? কে দায়ী? তিনি নেতাদের উদ্দেশে আহ্বান জানান যেন তারা দায়িত্বশীল হন এবং ভবিষ্যৎ প্রজন্মকে জায়গা করে দেন।মদন কৃষ্ণ শ্রেষ্ঠও একই সুরে লিখেছেন, দেশের প্রতিটি যুগ দেখেছি, সংগ্রাম পেরিয়েছি। কিন্তু সর্বত্র দুর্নীতি, স্বজনপ্রীতি, ক্ষমতার লালসা বেড়েই চলেছে। প্রতিদিন হাজারও তরুণ বিদেশে পাড়ি জমাচ্ছে। এ যেন মাতৃভূমির কান্না। তরুণরাই দেশের ভবিষ্যৎ, তাদের কণ্ঠস্বর অবশ্যই শোনা উচিত।শিল্পী প্রকাশ সাপুত তার দুই ভাই সুনীল ও সাচীনকে বিক্ষোভে অংশ নিতে উৎসাহ দিয়েছেন। তিনি ইউটিউব থেকে পাওয়া গত মাসের আয় থেকে প্রত্যেককে ২৫ হাজার রুপি পাঠিয়েছেন। সাপুত তাদের শৃঙ্খলাবদ্ধ থাকতে এবং অতিরিক্ত ক্লান্ত না হওয়ার পরামর্শ দিয়েছেন।অভিনেতা ও পরিচালক নীশ্চল বসনেত টিকটকে সমর্থন জানিয়ে বলেছেন, রাজনীতিবিদরা ক্ষমতায় এসে জনগণকে ভুলে যান এবং দমনমূলক নিয়ম বানান। তবে এবার আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন নেপালে থাকা তরুণরাই, যা তাদের ভবিষ্যতের জন্য আশাব্যঞ্জক। তিনি পুলিশকেও অনুরোধ করেছেন যেন আন্দোলনের সময় কোনো সহিংসতা না ঘটে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জাপানের এনইএফের বৃত্তি পেলেন বাকৃবির ১০ শিক্ষার্থী
জাপানের এনইএফের বৃত্তি পেলেন বাকৃবির ১০ শিক্ষার্থী

জাপানের নাগাও ন্যাচারাল এনভায়রনমেন্ট ফাউন্ডেশন (এনইএফ) থেকে বৃত্তি পেয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) চারটি অনুষদের ১০ জন মেধাবী শিক্ষার্থী। একাডেমিক Read more

বাঘায় পুলিশের অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৪
বাঘায় পুলিশের অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৪

রাজশাহীর বাঘা উপজেলায় পুলিশ বিশেষ অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করেছে। সোমবার (২৬ মে) রাতে উপজেলার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালিত Read more

ইয়েমেনি ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইলি বিমানবন্দর বন্ধ
ইয়েমেনি ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইলি বিমানবন্দর বন্ধ

ইসরাইরের অধিকৃত ভূখণ্ডে আবারও একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইয়েমেন। এর ফলে বেশ কয়েকটি অঞ্চলে সতর্কতা সাইরেন বাজানো হয়।ইসরাইলি গণমাধ্যমের Read more

নোয়াখালীতে ট্রাকের চাপায় নিহত ৬
নোয়াখালীতে ট্রাকের চাপায় নিহত ৬

নোয়াখালীর কবিরহাট উপজেলায় ট্রাক চাপায় সিএনজি চালিত অটোরিকশা আরোহী ৬জন নিহত হয়েছেন।মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুর পৌনে ২টার দিকে উপজেলার কবিরহাট Read more

লারিজানি ও সোলেমানির জানাজা ও দাফন কখন, জানালো ইরান
লারিজানি ও সোলেমানির জানাজা ও দাফন কখন, জানালো ইরান

ইরানের সদস্য প্রয়াত জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান আলি লারিজানি এবং বাসিজ বাহিনীর কমান্ডার গোলামরেজা সোলেমানির জানাজা ও দাফনের সময় ঘোষণা Read more

দুদককে রাজনৈতিক প্রভাবমুক্ত করার বিষয়ে ঐকমত্য হয়েছে: আলী রীয়াজ
দুদককে রাজনৈতিক প্রভাবমুক্ত করার বিষয়ে ঐকমত্য হয়েছে: আলী রীয়াজ

দুর্নীতি দমন কমিশনকে (দুদক) রাজনৈতিক প্রভাবমুক্ত করার বিষয়ে ঐকমত্য হয়েছে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ।সোমবার (২৮ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন