বরিশালের গৌরনদীতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মনিরুজ্জামানকে বদলির আদেশকে কেন্দ্র করে পরপর দুই দিন উত্তপ্ত হয়ে ওঠে ঢাকা-বরিশাল মহাসড়ক।মঙ্গলবার (১৪ জুলাই) দুপুর সাড়ে ৩টার দিকে ডা. মনিরুজ্জামানকে বদলির আদেশ জানাজানি হলে তার সমর্থনে একটি পক্ষ মাঠে নামে। পরদিন ১৫ জুলাই মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে আশোকাঠি এলাকায় মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করে তারা।অন্যদিকে, এর আগে ১৪ জুলাই সোমবার সকাল ১০টার দিকে সর্বস্তরের সাধারণ মানুষের ব্যানারে ডা. মনিরুজ্জামানের পদত্যাগের দাবিতে মহাসড়ক অবরোধ করা হয়।বদলি আদেশ ঠেকাতে করা মঙ্গলবারের বিক্ষোভ চলাকালে একটি রোগীবাহী অ্যাম্বুলেন্স সাইট দেওয়াকে কেন্দ্র করে আন্দোলনকারীদের সঙ্গে স্থানীয়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।স্থানীয় বাসিন্দা সেলিম জানান, একটি অ্যাম্বুলেন্সকে যেতে দেওয়ার অনুরোধ করায় ডা. মনিরুজ্জামানপন্থী কিছু দালালচক্র ক্ষিপ্ত হয়ে তার ওপর চড়াও হয়। এতে দুইজন আহত হন। প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের পূর্ণ পরিচয় জানা যায়নি।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে উভয় পক্ষকে সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।এ বিষয়ে গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুস মিয়া বলেন, ‘ডাক্তারের পক্ষে ও বিপক্ষে দুটি পক্ষ মহাসড়কে অবস্থান নেয়। একপর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করে এবং যান চলাচল সচল হয়।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘আমরা রাজনৈতিক দল নিষিদ্ধের ব্যাপারে একমত নই’
‘আমরা রাজনৈতিক দল নিষিদ্ধের ব্যাপারে একমত নই’

‘আমরা রাজনৈতিক দল নিষিদ্ধ করার ব্যাপারে একমত নই’ বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।সম্প্রতি একটি সংবাদমাধ্যমকে দেওয়া এক Read more

খাদ্যে স্বয়ংসম্পূর্ণতার পর রপ্তানির লক্ষ্য: প্রতিমন্ত্রী ফরহাদ
খাদ্যে স্বয়ংসম্পূর্ণতার পর রপ্তানির লক্ষ্য: প্রতিমন্ত্রী ফরহাদ

আগামী চার বছরের মধ্যে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের পাশাপাশি বিদেশে রপ্তানির লক্ষ্যে কাজ করছে সরকার বলে জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ Read more

স্কুল সময়ে যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী
স্কুল সময়ে যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী

রাজধানীতে স্কুল চলাকালীন তীব্র যানজট নিরসনে কার্যকর বিকল্প ব্যবস্থা খুঁজতে শিক্ষামন্ত্রীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।মঙ্গলবার (৩১ মার্চ) সকালে সচিবালয়ে Read more

ফরিদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে যাত্রীবাহী বাস, নিহত ২
ফরিদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে যাত্রীবাহী বাস, নিহত ২

ফরিদপুরের ভাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে দুইজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন।বুধবার (১৫ অক্টোবর) Read more

‘হাদিকে হত্যার পরিকল্পনাকারীরা জানাজার সামনের কাতারেই ছিল’
‘হাদিকে হত্যার পরিকল্পনাকারীরা জানাজার সামনের কাতারেই ছিল’

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি হত্যার পরিকল্পনাকারীরা তার জানাজা নামাজের সামনের কাতারেই ছিল বলে মন্তব্য করেছেন সংগঠনটির ঢাকা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন