বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিএনপির ৭ দিনের শোক কর্মসূচী অংশ হিসেবে সারাদেশের মতো বরিশালেও শোকের ছায়া নেমে এসেছে নেতাকর্মী সহ সাধারণ মানুষের মধ্যে।মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে বেগম জিয়ার মৃত্যুর খবর প্রকাশ হওয়ার পর শোকে স্তব্ধ হয়ে পরেন পুরো বরিশাল জেলা ও মহানগর বিএনপি ও তার অঙ্গসহযোগী সংগঠনের নেতা কর্মীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। নেতাকর্মীরা বরিশাল বিএনপির দলীয় কার্যালয়ের সামনে জড়ো হয়। এসময় কান্নায় ভেঙ্গে পরেন তারা। বরিশাল বিএনপির দলীয় কার্যালয়ে কোরআন খতম, কালো পতাকা উত্তোলোন, কালোব্যাচ ধারন করে নেতাকর্মীরা। আবেগ আপ্লুত নেতাকর্মীরা দলের চেয়ারপার্সনের মৃত্যুকে কোন ভাবেই মেনে নিতে পারছেনা। তারা বলেন, এই অভাব পিরননহবার মত না। একজন আপোষহীন নেত্রী এদেশে গনতন্ত্রের জন্য লড়াই করেছেন আমাদের মা। তাই মঙ্গলবার সকাল থেকে বরিশাল সদর রোডস্থ বিএনপির দলীয় কার্যালয়ে আসতে শুরু করেন বিএনপি নেতাকর্মীরা। বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন, মহানগর বিএনপির  আহবায়ক মনিরুজ্জামান ফারুক, সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার ও সাবেক সদস্য সচিব মীর জাহিদুল ইসলাম জাহিদ সহ দলীয় নেতাকর্মীরা দলীয় অফিসে আসেন। তারা নেতৃর মৃত্যুতে ভেঙ্গে পড়েন। পরে বিএনপি’র সর্বস্তরের নেতাকর্মীদের উপস্থিতিতে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়। বিএনপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদ বিলকিস আক্তার জাহার শিরীন বলেন, তার রাজনীতি বেগম খালেদা জিয়ার হাত ধরেই। ম্যাডাম নেই একথা ভাবতেই তার কাছে অসীম শূণ্যতা বলে কান্নায় ভেঙ্গে পড়েন। বরিশাল বারের সিনিয়র আইনজীবী আল হায়দার বাবুল বরিশাল থেকে ঢাকায় যেতেন বেগম খালেদা জিয়ার মামলার প্রতিটি তারিখে। ছোট বেলায় মা হারিয়েছেন তিনি মায়ের প্রতিচ্ছবি দেখতে পেতেন বেগম খালেদা জিয়ার মধ্যে। এই আইনজীবী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করেন।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শব্দের চেয়ে ৩ গুণ গতির পারমাণবিক মিসাইল তৈরির ঘোষণা পুতিনের
শব্দের চেয়ে ৩ গুণ গতির পারমাণবিক মিসাইল তৈরির ঘোষণা পুতিনের

নতুন প্রজন্মের পারমাণবিক ক্রুজ মিসাইল তৈরির কাজ শুরু করেছে রাশিয়া। এ পারমাণবিক ক্ষেপণাস্ত্রের গতি শব্দের চেয়ে তিনগুণ বেশি হবে বলে Read more

পলাশবাড়ীতে বাথরুম থেকে সমবায় কর্মকর্তার মরদেহ উদ্ধার
পলাশবাড়ীতে বাথরুম থেকে সমবায় কর্মকর্তার মরদেহ উদ্ধার

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা সমবায় কর্মকর্তা খান মোহাম্মদ মোস্তাক নাসির (৫০) এর মরদেহ বাথরুম থেকে উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৯ মে) সকাল Read more

জীবননগর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত
জীবননগর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার নতুনপাড়া সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ছোড়া গুলিতে মো. আজাদ (২৬) নামের এক যুবক গুরুতর আহত Read more

কিশোরগঞ্জ-৪ আসনে বিএনপির প্রার্থী ফজলুর রহমান
কিশোরগঞ্জ-৪ আসনে বিএনপির প্রার্থী ফজলুর রহমান

আগামী এয়োদশ জাতীয় নির্বাচন সামনে রেখে ২৩৭ আসনে প্রার্থীদের প্রাথমিক নামের তালিকা ঘোষণা করছে বিএনপি।সোমবার (৩ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে Read more

২১ মে: নামাজের সময়সূচি
২১ মে: নামাজের সময়সূচি

 আজ বুধবার, ২১ মে ২০২৫ ইংরেজি, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২ বাংলা, ২২ জিলকদ ১৪৪৬ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের Read more

ভারত থেকে দেশবিরোধী অপকৌশলে লিপ্ত শেখ হাসিনা: আজহারুল ইসলাম
ভারত থেকে দেশবিরোধী অপকৌশলে লিপ্ত শেখ হাসিনা: আজহারুল ইসলাম

বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কমিটির সদস্য এ টি এম আজহারুল ইসলাম বলেছেন, ভারতে বসে দেশবিরোধী নানা অপকৌশলে লিপ্ত রয়েছেন শেখ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন