নেত্রকোনার দুর্গাপুরে স্কুল শিক্ষকের রহস্যজনক মৃত্যু নিয়ে এলাকায় তুলকালাম সৃষ্টি হয়েছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা করে বোন ফুলন রানী দাস এবং এই মামলায় বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেলে স্ত্রী শেলি সরকার (৪৬)কে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে পুলিশ।চন্দন কুমার দাস (৫৭) সীমান্তবর্তী উপজেলার বারমারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।গতকাল বুধবার দিবাগত রাতে নিহত চন্দন কুমার দাসের বোন ফুলন রানী দাস বাদী হয়ে দুর্গাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় একমাত্র আসামি হিসেবে স্ত্রী শেলি সরকারকে দেখানো হয়।গত শুক্রবার (১০ অক্টোবর) সকালে শিক্ষক চন্দন কুমার দাসকে গুরুতর আহত অবস্থায় দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্থানীয় ও স্কুলের শিক্ষকরা। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, এই সময় চন্দন কুমার দাসের হাত, গলা সহ শরীরের একাধিক স্থানে ধারালো বস্তুর আঘাতের চিহ্ন ছিল।এই সময় চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহে রেফার করেন। ময়মনসিংহের কমিউনিটি বেসড মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঁচ দিন চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় তার মৃত্যু হয়।মৃত্যুর পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়। সহকর্মী শিক্ষক, শিক্ষার্থী সহ অনেকেই দাবি করেন রহস্যজনক এই মৃত্যুর সঠিক বিচারের।এদিকে সুষ্ঠু ও সঠিক তদন্তের মাধ্যমে বিচারের দাবিতে বুধবার বিকেলে বারোমারী স্কুল চত্বরে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করে শিক্ষক ও শিক্ষার্থীরা।এ ব্যাপারে দুর্গাপুর থানার ওসি মোঃ মাহমুদুল হাসান মামলার সত্যতা নিশ্চিত করে জানান, স্কুল শিক্ষক চন্দন কুমার দাসের নিহতের ঘটনায় দুর্গাপুর থানায় একটি মামলা দায়ের হয়েছে। এ মামলার একমাত্র আসামী শেলি সরকারকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। এছাড়াও মামলাটি নিবিড়ভাবে তদন্ত চলছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দক্ষিণ কোরিয়ায় বৃষ্টি ও ভূমিধসে ১৪ জনের প্রাণহানি
দক্ষিণ কোরিয়ায় বৃষ্টি ও ভূমিধসে ১৪ জনের প্রাণহানি

রাশিয়ার প্রশান্ত মহাসাগরীয় উপকূলে ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এরপর সেখানে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।রোববার (২০ Read more

ইরানে নিরাপত্তা বাহিনীর সদস্যদের জানাজায় মানুষের ঢল
ইরানে নিরাপত্তা বাহিনীর সদস্যদের জানাজায় মানুষের ঢল

ইরানে সরকারবিরোধী সহিংস বিক্ষোভে নিহত নিরাপত্তা বাহিনীর সদস্যদের স্মরণে তেহরান বিশ্ববিদ্যালয়ের কাছের সড়কগুলোতে ঢল নেমেছে হাজারো শোকাহত মানুষের।বুধবার (১৪ জানুয়ারি) Read more

জুলাই সনদের প্রশ্নে বিএনপির বিরোধিতা জামায়াত ও এনসিপির, সংকট কোথায়?
জুলাই সনদের প্রশ্নে বিএনপির বিরোধিতা জামায়াত ও এনসিপির, সংকট কোথায়?

এখনো চূড়ান্ত করা যায়নি সংস্কারের জুলাই সনদ। এই সনদ চূড়ান্ত হলে এর বাস্তবায়ন কিভাবে হবে, এনিয়েও বিএনপি, জামায়াত ও এনসিপিসহ Read more

অলিম্পিকে দল নির্বাচন নিয়ে সিদ্ধান্ত নেবে আইসিসি
অলিম্পিকে দল নির্বাচন নিয়ে সিদ্ধান্ত নেবে আইসিসি

দীর্ঘ ১২৮ বছর পর অবশেষে অলিম্পিক গেমসে ফিরছে ক্রিকেট। বেশ কিছুদিন ২০২৮ সালের ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিক গেমসে ক্রিকেট Read more

রামেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ৩০ শিশুর মৃত্যু
রামেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ৩০ শিশুর মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চলতি বছরে হামের উপসর্গ নিয়ে ৩০ জন শিশু মারা গেছে। এদের মধ্যে একজনের নমুনা পরীক্ষায় Read more

সিংড়ায় বাস চাপায় নিহত ২
সিংড়ায় বাস চাপায় নিহত ২

নাটোরের সিংড়ায় সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে। শনিবার (২৩ আগস্ট) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কের খেজুরতলা নামক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন