আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ি-২৯৮ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোনয়ন পেয়েছেন দলের জ্যেষ্ঠ নেতা, সাবেক সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ ভূইয়া। বর্তমানে তিনি খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির কর্মসংস্থান বিষয়ক সহ-সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।সোমবার (০৩ নভেম্বর) রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত স্থায়ী কমিটির জরুরি বৈঠকে দেশের ২৩২টি আসনের প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়। পরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করেন।দলীয় সূত্র জানায়, এবারের নির্বাচনে অভিজ্ঞ, ত্যাগী ও জনপ্রিয় নেতাদের অগ্রাধিকার দিয়ে প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়েছে। খাগড়াছড়িতে বিএনপির শক্তিশালী সংগঠন কাঠামো এবং ওয়াদুদ ভূইয়ার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা দলকে আরও সক্রিয় করবে বলে মনে করছেন স্থানীয় নেতাকর্মীরা।ইতিমধ্যে ‘ভোট ফর ধানের শীষ’ ক্যাম্পেইন শুরু করেছে দলীয় কর্মীরা। গণসংযোগ, পথসভা ও ভোটার সচেতনতা কর্মসূচির মাধ্যমে ভোটারদের মাঝে বিএনপির নীতি ও প্রার্থীর দৃষ্টিভঙ্গি তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে। দলীয় নেতারা আশা করছেন, খাগড়াছড়িতে এবারের নির্বাচনে বিএনপি শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলবে।এসএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সিরাজদিখানে মিশুকের চাপায় শিশুর মৃত্যু
সিরাজদিখানে মিশুকের চাপায় শিশুর মৃত্যু

মুন্সিগঞ্জের সিরাজদিখানে বেপরোয়া দ্রুতগতির ইজিবাইকের (মিশুক) ধাক্কায় চার বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তার নাম আরিয়ান (৪)। সোমবার (২০ অক্টোবর) Read more

‘স্যার’ ও ‘ম্যাডাম’ সম্বোধন বাংলাদেশে কীভাবে প্রচলিত হলো
‘স্যার’ ও ‘ম্যাডাম’ সম্বোধন বাংলাদেশে কীভাবে প্রচলিত হলো

বাংলাদেশে 'স্যার/ম্যাডাম' সম্বোধনের পেছনে কোনো আইনগত বাধ্যবাধকতা না থাকলেও সরকারি অফিসে এভাবে সম্বোধন যেন নিয়মে পরিণত হয়েছে। কিন্তু কবে থেকে Read more

ভোলায় রহস্যজনকভাবে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা, অচেতন অবস্থায় উদ্ধার ২
ভোলায় রহস্যজনকভাবে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা, অচেতন অবস্থায় উদ্ধার ২

ভোলার লালমোহনে বসতবাড়িতে রহস্যজনকভাবে আকিমজান (৭০) নামের এক বৃদ্ধাকে কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা। এ সময় ওই বসতরঘর থেকে অচেতন অবস্থায় Read more

আল্লাহপাক যাদের নিজেই আপ্যায়ন করাবেন
আল্লাহপাক যাদের নিজেই আপ্যায়ন করাবেন

কখনো কি গভীরভাবে ভেবেছেন, এমন কোনো স্থান আছে যেখানে পা রাখলেই স্বয়ং আল্লাহ আপনার জন্য জান্নাতে বিশেষ আপ্যায়নের ব্যবস্থা করেন? Read more

হাবিপ্রবি ম্যাথ ক্লাবের নেতৃত্বে সাব্বির ও ইমন
হাবিপ্রবি ম্যাথ ক্লাবের নেতৃত্বে সাব্বির ও ইমন

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) গণিত বিভাগের শিক্ষার্থীদের সংগঠন ‘ম্যাথ ক্লাব অফ এইচএসটিইউ' এর নতুন কমিটি গঠিত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন