নেত্রকোনার কলমাকান্দায় পাওনা টাকা চাওয়ায় ছুরিকাঘাতে পুলি নুজ দারিং (৪০) নামের এক চা বিক্রেতাকে হত্যা করা হয়েছে। হত্যার পর পার্শ্ববর্তী দেশ ভারতে পালিয়ে যাওয়ার সময় সীমান্তে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ হত্যাকারী আইয়ুব মারাক (৫০) কে গ্রেফতার করে।মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে কলমাকান্দা উপজেলার খারনৈ ইউনিয়নের গোবিন্দপুর বলমাট বাজারে এ ঘটনা ঘটে।স্থানীয় পুলিশ সূত্রে জানা যায়, বিকেলে চা খেতে আইয়ুব মারাক দোকানে আসেন। তখন পুলি নুজ তার কাছে বকেয়া টাকা চান। এনিয়ে দুজনের মাঝে টাকা লেনদেন নিয়ে তর্কাতর্কি হয়। এক পর্যায়ে আইয়ুব মারাক বাড়িতে চলে যান। হঠাৎ তিনি বাড়ি থেকে চাকু নিয়ে আসেন এবং পুলি নুজের বুকের বাম পাশে একটি আঘাত করেন। তখন পুলি নুজের ডাক চিৎকারে বাড়ি থেকে ছুঁটে আসেন তার ছেলে ইমন চিসিম। পরে স্থানীয়দের সহায়তায় তার বাবাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার বাবাকে মৃত ঘোষণা করেন।কলমাকান্দা থানার ওসি মোহাম্মদ লুৎফর রহমান জানান, সুরতহাল প্রতিবেদন তৈরী শেষে মৃতদেহ থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ নেত্রকোনা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে। অভিযুক্ত ব্যক্তি আইয়ুব মারাক পুলিশ হেফাজতে রয়েছেন।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বর্ষায় হাঁটু পানিতে ডুবে ধর্মপুর খাদ্য গুদাম, শস্য রক্ষায় হুমকি
বর্ষায় হাঁটু পানিতে ডুবে ধর্মপুর খাদ্য গুদাম, শস্য রক্ষায় হুমকি

বর্ষা এলেই হাঁটুপানিতে ডুবে যায় কুমিল্লা জেলার প্রধান খাদ্য সংরক্ষণাগার 'ধর্মপুর খাদ্য গুদাম'। এটি জেলার প্রধান খাদ্য সংরক্ষণাগার হলেও বছরের Read more

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস চক্রের ২ জনসহ আটক ৯
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস চক্রের ২ জনসহ আটক ৯

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) ও পুলিশের যৌথ অভিযানে নওগাঁয় প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস চক্রের ২ জনসহ ৯ জনকে Read more

কাশিয়ানীতে ছিনতাই হওয়া তেলবাহী ট্রাক উদ্ধার
কাশিয়ানীতে ছিনতাই হওয়া তেলবাহী ট্রাক উদ্ধার

গোপালগঞ্জের কাশিয়ানী থেকে ৬০ ড্রাম ভোজ্যতেলসহ ছিনতাই হওয়া ট্রাক উদ্ধার করেছে কাশিয়ানী থানা পুলিশ। মঙ্গলবার (১৩ মে) মুন্সীগঞ্জ জেলার গজারিয়া এলাকা Read more

খানসামায় প্রকাশ্য জুয়া খেলার সময় ছাত্রলীগের ২ নেতা গ্রেফতার
খানসামায় প্রকাশ্য জুয়া খেলার সময় ছাত্রলীগের ২ নেতা গ্রেফতার

দিনাজপুরের খানসামা উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আবু নাসের সরকার (৩২) এবং আব্দুর নূর (২৮) Read more

ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ প্ল্যাটফর্মে ইসরায়লি হামলা, কমান্ডার নিহত
ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ প্ল্যাটফর্মে ইসরায়লি হামলা, কমান্ডার নিহত

ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ প্ল্যাটফর্মে বোমা হামলা চালিয়ে কমান্ডারকে হত্যার দাবি করেছে ইসরায়েল। শুক্রবার (২০ জুন) ইসরায়েলি সেনাবাহিনী এ দাবি করেছে। খবর Read more

বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত আফসানা প্রিয়ার দাফন সম্পন্ন
বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত আফসানা প্রিয়ার দাফন সম্পন্ন

ঢাকার উত্তরার দিয়াবাড়ী এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত স্কুলছাত্র ওহির মা আফসানা প্রিয়া (৩০)–এর দাফন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন