নেত্রকোনায় ঢাকা থেকে মোহনগঞ্জগামী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় দুই অটো রাইসমিল শ্রমিক নিহত হয়েছেন। শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় সদর উপজেলার চল্লিশা রেল স্টেশনের পাশে এ দুর্ঘটনা ঘটে। তারা চল্লিশা এলাকায় জীবন কুমার সাহার “তমাল তম্ময়” অটো রাইসমিলে শ্রমিক হিসেবে কাজ করতেন।প্রত্যক্ষদর্শীর সূত্রে জানা যায়, শনিবার অটো রাইসমিল বন্ধ থাকায় বিকেলে ৮ জন শ্রমিক একসাথে রেললাইনের পাশ ধরে হাটছিলেন। সন্ধ্যার পর রাসেল ও আকাশের শরীর খারাপ লাগলে তারা অন্যদের রেখে একটু এগিয়ে যান। এই সময় ঢাকা থেকে মোহনগঞ্জগামী একটি ট্রেনের সাথে তাদের ধাক্কা লেগে ছিটকে পড়ে যান। এটা দেখে অন্য শ্রমিকরা এগিয়ে গিয়ে আকাশ ও রাসেলকে রক্তাত অবস্থায় উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।নিহতরা হলেন- শেরপুর জেলার বঝিনাইগাতী উপজেলার মালিজাকান্দা গ্রামের লুৎফর রহমান ছেলে রাসেল মিয়া ও দিনাজপুর জেলার চিরিবন্দর উপজেলার ছোটবাউল গ্রামের সন্তোষ রায়ের ছেলে আকাশ রায়।সদর হাসপাতালের জরুরী বিভাগের ডাঃ শ্রদ্ধানন্দ নাথ বলেন, ‘আকাশ ও রাসেল নামে দুইজনকে কয়েকজন হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালে নিয়ে আসার আগেই তারা মারা যান। মাথা ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। নিহতের সাথে আসা লোকজনের তথ্য মতে ট্রেনের ধাক্কায় তারা মারা গেছেন।’জিআরপি পুলিশ পরিদর্শক নুরুল ইসলাম বলেন, ‘ট্রেনের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন খবর পেয়েছি, নিহতদের মরদেহ সদর হাসপাতালে আছে। আমরা গিয়ে সুরতাল করে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করব।’ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আড়াই মাসে অনলাইনে ২৫ হাজার ইউটিলাইজেশন পারমিশন জারি
আড়াই মাসে অনলাইনে ২৫ হাজার ইউটিলাইজেশন পারমিশন জারি

বন্ডেড ওয়্যারহাউস ব্যবস্থাপনাকে আধুনিক ও কাগজমুক্ত করার লক্ষ্যে চালু হওয়া কাস্টমস বন্ড ম্যানেজমেন্ট সিস্টেমের (সিবিএমএস) মাধ্যমে বড় সাফল্য অর্জন করেছে Read more

দেশ গঠনে ভূমিকা রাখার বার্তা সেনাপ্রধানের
দেশ গঠনে ভূমিকা রাখার বার্তা সেনাপ্রধানের

কোর অব ইঞ্জিনিয়ার্সের নবম কর্নেল কমান্ড্যান্ট হিসেবে অভিষিক্ত হয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। রোববার (২৬ অক্টোবর) নাটোরের কাদিরাবাদ সেনানিবাসস্থ ইঞ্জিনিয়ার সেন্টার Read more

আইন পাসের অপেক্ষায় জকসু নির্বাচন, আসছে প্রস্তুতি কমিটি
আইন পাসের অপেক্ষায় জকসু নির্বাচন, আসছে প্রস্তুতি কমিটি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচন আয়োজনের লক্ষ্যে পাঁচ সদস্যের একটি নির্বাচন প্রস্তুতি কমিটি গঠনের উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। Read more

ছিনতাই করে পালানোর চেষ্টা, স্থানীয়দের সহায়তায় আটক ২
ছিনতাই করে পালানোর চেষ্টা, স্থানীয়দের সহায়তায় আটক ২

চট্টগ্রামের সাতকানিয়ায় অটোরিকশাযোগে এক নারীকে অজ্ঞান করে ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়দের সহায়তায় দুই ছিনতাইকারীকে আটক করেছে সেনাবাহিনী। পরে Read more

‘বাজারের ৬০ শতাংশ মোবাইল অবৈধ’
‘বাজারের ৬০ শতাংশ মোবাইল অবৈধ’

দেশের মোবাইল ফোন বাজারের প্রায় ৬০ শতাংশই অবৈধভাবে আমদানি হওয়ায় সরকারের বছরে প্রায় ২ হাজার কোটি টাকার রাজস্ব ক্ষতি হচ্ছে Read more

গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষার ‘এ’ ইউনিটের ফল প্রকাশ
গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষার ‘এ’ ইউনিটের ফল প্রকাশ

গুচ্ছভুক্ত ১৯ বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ‘এ' ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল মঙ্গলবার (১৩ মে) বিকেল ৩টা ৪০ মিনিটে প্রকাশিত হয়েছে। ফলাফল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন