চব্বিশের ৫ আগষ্টের আগেও তিনি ছিলেন শ্রমিকলীগ নেতা। ঐসময় আওয়ামী লীগের বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতেও সক্রিয় ছিলেন তিনি। ঘনিষ্ঠতা ছিল সাবেক সংসদ সদস্য তানভীর ইমামের সঙ্গেও।  তবে রাজনৈতিক পটপরিবর্তনের পরপরই তিনি ভোল পাল্টে হয়ে যান জামায়াত নেতা।সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানার হাটিকুমরুল ইউনিয়ন শ্রমিকলীগের সহ-সভাপতি মো. ইউসুফ আলী এভাবেই এখন পুরোদস্তুর জামায়াত নেতা বনে গেছেন। বর্তমানে তিনি হাটিকুমরুল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড জামায়াতের প্রচার সম্পাদকের দায়িত্ব পালন করছেন।স্থানীয় সূত্রে জানা যায়, সলঙ্গা থানার হাটিকুমরুল ইউনিয়নের চড়িয়া কালিবাড়ী গ্রামের মোঃ আবুল হোসেনের ছেলে মোঃ ইউসুফ আলী বিগত ১৫ বছর আওয়ামী রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তিনি বিভিন্ন সময় দলের বিভিন্ন পদে  দায়িত্ব পালন করছেন।তবে ৫ আগষ্ট শেখ হাসিনা সরকারের পতনের পর রাতারাতি নিজেকে পাল্টে ফেলেন তিনি। জামায়াত নেতাদের সাথে গড়ে তোলেন সম্পর্ক। বাগিয়ে নেন ওয়ার্ড জামায়াতের প্রচার সম্পাদকের পদ। এ নিয়ে এলাকায় চলছে তুমুল আলোচনা-সমালোচনার ঝড়।শ্রমিক লীগ নেতা ইউসুফ আলীকে জামাতে যোগদানের কথা জিজ্ঞেস করলে তিনি গণমাধ্যমে বলেন, ‘আমি হাটিকুমরুল ইউনিয়ন শ্রমিক লীগের সহ-সভাপতি ছিলাম। কিন্তু এখন আমি জামায়াত করি।’শ্রমিকলীগ থেকে পদত্যাগ করেছেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘দলটির সাংগঠনিক নেতারা পলাতক থাকায় পদত্যাগপত্র জমা দিতে পারিনি। তবে সেটা শিগগিরই দিবো।’হাটিকুমরুল ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা রাকিবুল ইসলাম সিরাজীর কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘ইউসুফ আলী ইউনিয়নের শ্রমিক লীগের সহ সভাপতি ছিলো কিনা আমার সঠিক জানা নেই। তবে এ বিষয়ে আমার সহকারি সেক্রেটারি মাওলানা নজরুল ইসলাম ভালো বলতে পারবেন।’ইউনিয়ন জামায়াতের সহকারি সেক্রেটারি মাওলানা নজরুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘সে আগে থেকেই জামায়াত করত।’শ্রমিক লীগ নেতা ইউসুফের এখন জামায়াতের পদ কি জানতে চাইলে তিনি সময়ের কন্ঠস্বর প্রতিবেদকের উপর ক্ষিপ্ত হয়ে বলেন, ‘ইউসুফ আলীকে নিয়া তোমার এত মাথা ব্যাথা কেন? তাকে আমি জামাতের হাটিকুমরুল ইউনিয়নের ২নং ওয়ার্ডের প্রচার সম্পাদক দিয়েছি তাতে তোমার সমস্যা কোথায়?’এসএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শাওমি আনছে নতুন স্মার্টওয়াচ, এক চার্জে চলবে ১৪ দিন
শাওমি আনছে নতুন স্মার্টওয়াচ,  এক চার্জে চলবে ১৪ দিন

জনপ্রিয় স্মার্টওয়াচ নির্মাতা সংস্থা শাওমি আনছে নতুন স্মার্টওয়াচ। রেডমি ওয়াচ মুভ আসছে অ্যামোলেড ডিসপ্লেতে। স্মার্টওয়াচটি একটি ১.৮৫ ইঞ্চি আয়তক্ষেত্রাকার ডিসপ্লে Read more

কওমী মাদ্রাসার বোর্ড পরীক্ষার সময়সূচি এগিয়ে আনা হয়েছে
কওমী মাদ্রাসার বোর্ড পরীক্ষার সময়সূচি এগিয়ে আনা হয়েছে

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কওমী মাদ্রাসার বোর্ড পরীক্ষার সময়সূচি এগিয়ে আনা হয়েছে। দাওরায়ে হাদিসের পাশাপাশি বেফাকুল মাদারিসিল আরাবিয়া Read more

নড়াইলে দেশীয় অস্ত্র ও মাদকসহ গ্রেফতার ১
নড়াইলে দেশীয় অস্ত্র ও মাদকসহ গ্রেফতার ১

নড়াইলের লোহাগড়া উপজেলায় দেশীয় অস্ত্র ও মাদকসহ এক যুবককে গ্রেফতার করেছে যৌথবাহিনী। শুক্রবার (১১ এপ্রিল) দিবাগত রাতে লোহাগড়া উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের Read more

তিন বছরেও সড়কের কাজ শেষ না হওয়া ভোগান্তি চরমে, দেওয়া হয়নি ক্ষতিপূরণ
তিন বছরেও সড়কের কাজ শেষ না হওয়া ভোগান্তি চরমে, দেওয়া হয়নি ক্ষতিপূরণ

ভূমি অধিগ্রহণে থমকে আছে নওগাঁ-বদলগাছি আঞ্চলিক সড়কের প্রশস্তকরণের কাজ। তিন বছরেও শেষ হয়নি মাত্র ১০ কিলোমিটার সড়ক প্রশস্তকরণের কাজ।অভিযোগ, ১০ Read more

প্রধান উপদেষ্টার ‘পাশে থাকার আশ্বাস চার দলের’
প্রধান উপদেষ্টার ‘পাশে থাকার আশ্বাস চার দলের’

ঢাকার মাইলস্টোন স্কুল ও কলেজে যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনার পর মঙ্গলবার রাত ৯টায় চার রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে Read more

খালেদা জিয়ার মৃত্যুতে রাহুল গান্ধীর শোক
খালেদা জিয়ার মৃত্যুতে রাহুল গান্ধীর শোক

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছেন ভারতের বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধী। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন