নেত্রকোনার মদনে মানসিক ভারসাম্যহীন ছেলে সাজ্জাদ মিয়ার (২৫) লাঠির আঘাতে বাবা মোস্তফা মিয়া (৬৫) নামের এক বৃদ্ধ মারা গেছেন। শনিবার (১ অক্টোবর) রাত এগারোটার দিকে উপজেলার মাঘান ইউনিয়নের ঘাটুয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বৃদ্ধ ওই গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ছেলে সাজ্জাদ মিয়া  মানসিক ভারসাম্যহীন অবস্থায় বিভিন্ন জায়গায় ঘুরাফেরা করেন। শনিবার রাতে প্রতিদিনের মতো রাতের খাবার শেষে নিজ ঘরে ঘুমাতে যান মোস্তফা। হঠাৎ ছেলে সাজ্জাদ ঘরে ঢুকে তাকে লাঠি দিয়ে আঘাত করে, ফলে ঘটনাস্থলে মোস্তফা মারা যান।এ ব্যাপারে মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শামসুল আলম শাহ্ বলেন, ‘ছেলেটি মানসিক ভারসাম্যহীন বলে শুনেছি। এলাকায় পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
তালতলীতে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক
তালতলীতে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

বরগুনার তালতলীতে অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে নৌবাহিনী।মঙ্গলবার (০৮ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে উপজেলা Read more

নগর ভবন আটকে ব্লকেড ইশরাক সমর্থকদের, বন্ধ সেবা
নগর ভবন আটকে ব্লকেড ইশরাক সমর্থকদের, বন্ধ সেবা

বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে টানা ৪ দিন বিক্ষোভ কর্মসূচি পালনের পর Read more

লৌহজংয়ে দুই ফার্মেসি মালিককে জরিমানা
লৌহজংয়ে দুই ফার্মেসি মালিককে জরিমানা

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার ঘোড়দৌড় বাজার এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে দুই ফার্মেসিকে জরিমানা করেছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুর Read more

জার্মানিতে ব্যাংকের ভল্ট থেকে এক কোটি ইউরো নিয়ে পালালো চোর
জার্মানিতে ব্যাংকের ভল্ট থেকে এক কোটি ইউরো নিয়ে পালালো চোর

জার্মানিতে বড়দিনের ছুটির সময়কে কাজে লাগিয়ে চোরেরা একটি ব্যাংকের ভল্টে ড্রিল করে ঢুকে গ্রাহকদের ডিপোজিট বক্স থেকে অন্তত এক কোটি Read more

সামিটে খরচ দেড় কোটি, বিনিয়োগ এসেছে ৩ হাজার কোটি টাকার: আশিক
সামিটে খরচ দেড় কোটি, বিনিয়োগ এসেছে ৩ হাজার কোটি টাকার: আশিক

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) আয়োজিত সামিটে এখন পর্যন্ত ৩ হাজার ১০০ কোটি টাকার বিনিয়োগের ঘোষণা এসেছে।রোববার (১৩ এপ্রিল) বাংলাদেশ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন