ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্র অভিযান চালানোর পর উদ্ভুত নতুন পরিস্থিতিতে দেশটি থেকে তেল কিনতে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে সংলাপ চলছে ভারতের শীর্ষ ধনী মুকেশ আম্বানির মালিকানাধীন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের কর্মকর্তাদের।এই সংলাপের সঙ্গে সংশ্লিষ্ট দু’টি সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স।সূত্রের বরাতে জানা যায়, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র ও ট্রেজারি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে আলাপ-আলোচনা চলছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের কর্মকর্তাদের।মুকেশ আম্বানি বিশ্বের প্রথম সারির জ্বালানি তেল ব্যবসায়ী। গুজরাট রাজ্যের জামনগরে রিলায়েন্স ইন্ডাস্ট্রির যে তেল শোধনাগারটি আছে, সেটি পৃথিবীর বৃহত্তম তেল শোধনাগার। এছাড়াও আরও একটি তেল শোধানগার আছে গুজরাটে। এ দু’টি শোধনাগার সমন্বিতভাবে প্রতিদিন ১৪ লাখ ব্যারেল (এক ব্যারেল=১৫৯ লিটার) অপরিশোধিত তেল পরিশোধন করতে সক্ষম।ভেনেজুয়েলা তেল সম্পদে খুবই সমৃদ্ধ। এ মূহূর্তে বিশ্বে যত ভূগর্ভস্থ তেল রয়েছে তার এক পঞ্চমাংশই আছে ভেনেজুয়েলার খনিগুলোতে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০১৬ সালে যখন প্রথম মেয়াদে ক্ষমতায় এসে ভেনেজুয়েলার তেলের ওপর নিষেধাজ্ঞা দিয়েছিলেন।ট্রাম্পের উত্তরসূরি জো বাইডেনের সময়েও এই নিষেধাজ্ঞা জারি ছিল। তবে সে সময় ভেনেজুয়েলার তেল কেনার জন্য ওয়াশিংটনের কাছ থেকে লাইসেন্স নিয়েছিল রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ।লাইসেন্স পাওয়ার পর কবে থেকে রিলায়েন্স ভেনেজুয়েলা থেকে তেল কেনা শুরু করেছে কিংবা এ পর্যন্ত কী পরিমাণ তেল কিনেছে— সেসব তথ্য বিস্তারিত পাওয়া যায়নি; তবে দেশটির রাষ্ট্রায়ত্ত তেল উত্তোলনকারী কোম্পানি পিডিভসা-এর নথি থেকে জানা গেছে ২০২৫ সালের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত রিলায়েন্সকে প্রতিদিন প্রায় ৬৩ হাজার ব্যারেল তেল সরবরাহ করেছে পিডিভসা। ভেনেজুয়েলা থেকে তেলের সর্বশেষ চালান এসেছে গত বছর মে মাসে।গত ৩ জানুয়ারি গত ৩ জানুয়ারি ভেনেজুয়েলার রাজধানী কারকাসে সামরিক অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে সরকারি বাসভবন থেকে অপহরণ করে যুক্তরাষ্ট্রের নিউিইয়র্ক সিটিতে নিয়ে আসে মার্কিন সেনাবাহিনী। তাদের উভয়ের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে মাদক পাচারের অভিযোগ আনা হয়েছে এবং মার্কিন আদালতে সেই অভিযোগের বিচারের প্রস্তুতি চলছে। বর্তমানে মাদুরো এবং সিলিয়া নিউইয়র্ক সিটির ফেডারেল কারাগারি বন্দি আছেন।মাদুরো এবং তার স্ত্রীকে অপহরণের পর ট্রাম্প জানিয়েছিলেন— ভেনেজুয়েলার তেল সম্পদের তদারক এখন থেকে যুক্তরাষ্ট্র করবে। তিনি আরও বলেছিলেন, ভেনেজুয়েলার তেল উত্তোলন ও বিক্রয় ব্যবস্থাপনার জন্য মার্কিন কোম্পানিগুলোকে দায়িত্ব দেওয়া হবে। কয়েক দিন আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, অনির্দিষ্টকালের জন্য ভেনেজুয়েলার তেল সম্পদ নিয়ন্ত্রণ করবে যুক্তরাষ্ট্র।মার্কিন কর্মকর্তাদের বরাতে জানা যায়, ট্রাম্প প্রশাসনের সবুজ সংকেত পেলে মার্কিন কোম্পানিগুলোর সঙ্গে ভেনেজুয়েলার তেল উত্তোলন ও বিক্রয়ে যৌথভাবে অংশ নিতে আগ্রহ প্রকাশ করেছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ।এ ব্যাপারে আরও বিস্তারিত জানতে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের সঙ্গে যোগাযোগ করেছিল রয়টার্স, তবে রিলায়েন্সের কোনো কর্মকর্তা মন্তব্য করতে রাজি হননি।সূত্র : রয়টার্সএমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নারী ও কন্যাশিশুর জন্য ন্যায়বিচার অন্যতম প্রধান অগ্রাধিকার: পররাষ্ট্রমন্ত্রী
নারী ও কন্যাশিশুর জন্য ন্যায়বিচার অন্যতম প্রধান অগ্রাধিকার: পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান নারীর সমঅধিকার ও ক্ষমতায়নের ক্ষেত্রে বাংলাদেশের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।মঙ্গলবার (১৭ মার্চ) সকালে নিউইয়র্কে জাতিসংঘ Read more

উখিয়ায় জবরদখলকৃত ১৫ একর বনভূমি উদ্ধার 
উখিয়ায় জবরদখলকৃত ১৫ একর বনভূমি উদ্ধার 

কক্সবাজার দক্ষিণ বনবিভাগের উখিয়া রেঞ্জ অভিযান চালিয়ে জবরদখলকৃত ১৫ একর বনভুমি উদ্ধার করেছে। রবিবার (২৫ মে) সকাল ১১ টা থেকে উখিয়া Read more

বরিশালে সমাবেশে গিয়ে হিটস্ট্রোকে বিএনপি নেতার মৃত্যু
বরিশালে সমাবেশে গিয়ে হিটস্ট্রোকে বিএনপি নেতার মৃত্যু

বরিশালের গৌরনদীতে ফ্যাসিসমুক্ত বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এক সমাবেশে হিটস্ট্রোকে মিরাজ ফকির (৪৮) নামের এক বিএনপি নেতা মারা গেছেন। মঙ্গলবার (০৫ আগস্ট) Read more

ডানার ফ্ল্যাপ নষ্ট, ২২৬ যাত্রী নিয়ে রোমে আটকা বিমান বাংলাদেশের ফ্লাইট
ডানার ফ্ল্যাপ নষ্ট, ২২৬ যাত্রী নিয়ে রোমে আটকা বিমান বাংলাদেশের ফ্লাইট

ইতালি থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকাগামী একটি ফ্লাইট (বিজি ৩৫৬) যান্ত্রিক ত্রুটির কারণে বাতিল করা হয়েছে। ডানার ফ্ল্যাপ নষ্ট হওয়ায় Read more

হিলিতে সড়ক সংস্কারের অনিয়ম, তদন্তে দুদক
হিলিতে সড়ক সংস্কারের অনিয়ম, তদন্তে দুদক

দিনাজপুরের হিলিতে সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সড়ক সংস্কারের অনিয়ম তদন্তে নেমেছে দুদকের একটি দল।সোমবার (১৫ সেপ্টেম্বর) Read more

প্রথমবারের মতো ভারত সফরে আফগান পররাষ্ট্রমন্ত্রী
প্রথমবারের মতো ভারত সফরে আফগান পররাষ্ট্রমন্ত্রী

২০২১ সালে মার্কিন নেতৃত্বাধীন বাহিনী প্রত্যাহার এবং কাবুলে যুক্তরাষ্ট্রের মিত্র সরকারের পতনের পর ক্ষমতা গ্রহণ করে তালেবান। এরপর থেকেই বিভিন্ন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন