নেত্রকোনায় বিএডিসি সেচ বিভাগের পরিত্যক্ত ভবনের বিল্ডিং ভাঙার কাজের সময় দেয়াল ধসে তিন শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত আরও দুইজনকে নেত্রকোনা হাসপাতালে পাঠানো হয়েছে।বৃহস্পতিবার(১৪ আগস্ট) বিকেলে নেত্রকোনা শহরের বিএডিসি সেচ অফিসের ভিতরে পরিত্যক্ত শেষ ভবন ভাঙার সময় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে। খবর পেয়ে নেত্রকোনা ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে দেয়ালের নীচ থেকে তাদের উদ্ধার করেন।প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসীরা বলেন, কয়েকদিন ধরে পুরাতন ভবনগুলো ভাঙার কাজ করছিল শ্রমিকরা। আজ কাজ করার সময় হঠাৎ করে উপরের ছাদ ভেঙে পড়ে যায়। এতে তিনজন ঘটনাস্থলে মারা যান, বাকি দুজনকে উদ্ধার করে নেত্রকোনা সদর হাসপাতালে পাঠানো হয়।নিহতরা হলেন মো: দিপু মিয়া (৪০), মো: হান্নান মিয়া (৪০), মো: ছালাম মিয়া (৪০)। আহতরা হলেন হাসান মিয়া (৩৬) ও সাইকুল মিয়া (৩৪)।নেত্রকোনা ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক হাফিজুর রহমান জানান, একটি পরিত্যক্ত ভবনের ভাঙনের কাজ করছিলেন নয়জন শ্রমিক। এক পর্যায়ে পুরো ভবন ধসে পড়ে। এতে কয়েকজন শ্রমিক নীচে চাপা পড়ে। খবর পেয়ে দ্রুত এসে তিনজনকে দেয়াল ধসের নীচ থেকে উদ্ধার করা হয়। দুইজনকে হাসপাতালে পাঠানো হয়েছে।এ ব্যাপারে নেত্রকোনা মডেল থানার ওসি কাজী শাহনেওয়াজ জানান, তাদের একটি পরিত্যক্ত বিল্ডিং সভা করে কমিটির মাধ্যমে টেন্ডার দিয়েছে। এখন এটি ঠিকাদার ভাঙবে। কিন্তু খবর পেলাম, এটি ভাঙার সময় তিনজন শ্রমিক নীচে পড়ে মারা গেছেন।

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
খদ্দের ও যৌনকর্মীসহ আওয়ামী লীগ নেত্রী গ্রেপ্তার
খদ্দের ও যৌনকর্মীসহ আওয়ামী লীগ নেত্রী গ্রেপ্তার

নাটোরের বড়াইগ্রামে নিজ বাড়ি থেকে তিন খদ্দের-যৌনর্কমীসহ শিউলী খাতুন নামের এক আওয়ামী লীগ নেত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ।আজ মঙ্গলবার দুপুরে তাদের Read more

লালমনিরহাটে অটোরিকশা খাদে পড়ে দুইজন নিহত
লালমনিরহাটে অটোরিকশা খাদে পড়ে দুইজন নিহত

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন এক নারী যাত্রী। শনিবার (২৫ অক্টোবর) সকালে Read more

প্রাক্তনের সঙ্গে দেখা হলে যা করবেন
প্রাক্তনের সঙ্গে দেখা হলে যা করবেন

মানুষ অহরহ প্রেমে পড়ে। কখনও জেনেশুনে, কখনও বা নিজের অজান্তেই। তবে সব ভালোবাসা আবার পূর্ণতা পায় না। অনেক কারণেই বিচ্ছেদ Read more

কিস্তির জন্য গৃহবধূর আংটি-বদনা নিয়ে গেলেন এনজিওকর্মী
কিস্তির জন্য গৃহবধূর আংটি-বদনা নিয়ে গেলেন এনজিওকর্মী

বাগেরহাটের চিতলমারীতে একটি বেসরকারি সংস্থার (এনজিও) কর্মীদের বিরুদ্ধে এক গৃহবধূর হাতের স্বর্ণের আংটি, নাকফুল ও পিতলের বদনা নেওয়ার অভিযোগ উঠেছে।সময়মতো Read more

ভারতে রাসায়নিক কারখানায় বিস্ফোরণ, নিহত বেড়ে ৩৪
ভারতে রাসায়নিক কারখানায় বিস্ফোরণ, নিহত বেড়ে ৩৪

ভারতে দক্ষিণাঞ্চলীয় তেলেঙ্গানা রাজ্যের সাঙ্গারেড্ডি জেলার পাসামিলারাম শিল্প এলাকায় একটি রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৩৪ জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় Read more

সাবেক স্বাস্থ্যমন্ত্রীর বাড়িতে অভিযান: ছাত্রলীগ-যুবলীগের ৫ নেতা গ্রেফতার
সাবেক স্বাস্থ্যমন্ত্রীর বাড়িতে অভিযান: ছাত্রলীগ-যুবলীগের ৫ নেতা গ্রেফতার

স্বৈরাচারী শাসক শেখ হাসিনার আমলের সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের রাজধানী ঢাকার গুলশান এলাকার বাড়িতে অভিযান চালিয়ে ছাত্রলীগ ও যুবলীগের ৫ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন