বীর মুক্তিযোদ্ধা স্বাধীন, বাংলাদেশের ঘোষক ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানকে নিয়ে নতুন গান নিয়ে হাজির হলেন সংগীতশিল্পী রুমী সরকার। রোববার (২৭ জুলাই) একটি ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশিত হয়েছে। গানটি সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের বীরত্ব গাঁথা দেশপ্রেমকে শ্রদ্ধাভরে স্মরণ করে তৈরি করা হয়েছে। গানটির গীতিকার ও সুরকার আলম দেওয়ান। গানটিতে সংগীত আয়োজন করেছেন এইচ আর লিটন। এ প্রসঙ্গে বাউল শিল্পী রুমী সরকার বলেন, ‘শহীদ জিয়াউর রহমান শুধু মাত্র একজন রাষ্ট্রনায়কই নন, তিনি একজন বীর মুক্তিযোদ্ধা, যার হাত ধরে স্বাধীনতার ঘোষণা আসে। এই গান তার প্রতি আমার শ্রদ্ধা ও ভালবাসার নিবেদন।’ রুমী সরকার আরও বলেন, ‘গানটির পেছনে অনেক বড় অবদান রয়েছে যুক্তরাজ্যের বিএনপির সভাপতি এম.এ মালেক ভাই।’ রাজনীতি বিশ্লেষক ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিরা মনে করেন, এ ধরনের গানের উদ্যোগ তরুণ প্রজন্মকে জাতির ইতিহাসে শহীদদের অবদানের বিষয়ে সচেতন করতে সহায়ক হবে। রুমী সরকার মূলত একজন বাউল শিল্পী, এবং তার গানগুলোর মধ্যে বিচ্ছেদ গান বিশেষভাবে উল্লেখযোগ্য। তিনি বিভিন্ন পালা গানও গেয়েছেন, যেমন পালা গান গুরু শিষ্য। তার গানগুলোতে সাধারণত প্রেম, বিচ্ছেদ, এবং জীবনের নানা দিক নিয়ে আলোচনা করা হয়। বাউল শিল্পী রুমী সরকার এমন গানও গেয়েছেন, যা দর্শকদের মধ্যে সাড়া ফেলেছে। এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ছাত্রলীগের নেতাকর্মীদের বিচারের দাবিতে বাকৃবি ছাত্রদলের বিক্ষোভ
ছাত্রলীগের নেতাকর্মীদের বিচারের দাবিতে বাকৃবি ছাত্রদলের বিক্ষোভ

গণহত্যার দায়ে অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের অন্যতম সহযোগী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। সরকারের প্রশ্রয়ে চাঁদাবাজি, টেন্ডারবা‌জি, ধর্ষণ, শিক্ষার্থীদের নির্যাতনসহ Read more

আল্লাহর গজবের কারণে হাসিনার বিদায় হয়েছে: কাদের সিদ্দিকী
আল্লাহর গজবের কারণে হাসিনার বিদায় হয়েছে: কাদের সিদ্দিকী

কোটা আন্দোলনের কারণে নয়, বরং আল্লাহর গজবের কারণেই শেখ হাসিনার বিদায় হয়েছে বলে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা Read more

গলাচিপায় লোহালিয়া নদীতে যুবকের ভাসমান মরদেহ উদ্ধার
গলাচিপায় লোহালিয়া নদীতে যুবকের ভাসমান মরদেহ উদ্ধার

পটুয়াখালীর গলাচিপা উপজেলার লোহালিয়া নদী থেকে মো. লিটন (৩৪) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৬ মার্চ) বেলা ১১টার Read more

শেখ হাসিনার পতনকে ‘ষড়যন্ত্র’ হিসেবে প্রতিষ্ঠার কৌশল নিয়ে এগােচ্ছে আওয়ামী লীগ
শেখ হাসিনার পতনকে ‘ষড়যন্ত্র’ হিসেবে প্রতিষ্ঠার কৌশল নিয়ে এগােচ্ছে আওয়ামী লীগ

জুলাই-অগাস্টের আন্দোলনে দমননীতি চালানো ও হত্যাকাণ্ডের ঘটনা নিয়ে আওয়ামী লীগের অনুশোচনা প্রকাশের কোনো ইঙ্গিত এখনো নেই। এ নিয়ে রাজনীতিতে সমালোচনা Read more

রূপপুর পারমাণবিক প্রকল্পে কাঠের স্তূপে আগুন
রূপপুর পারমাণবিক প্রকল্পে কাঠের স্তূপে আগুন

পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পরিত্যক্ত কাঠের স্তূপে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় ৪৫ মিনিটের Read more

সংখ্যানুপাতিক ভোটব্যবস্থা: অন্তর্ভুক্তিমূলক রাজনীতির পথ না কি নতুন জটিলতা?
সংখ্যানুপাতিক ভোটব্যবস্থা: অন্তর্ভুক্তিমূলক রাজনীতির পথ না কি নতুন জটিলতা?

বর্তমানে বাংলাদেশে জাতীয় নির্বাচন পরিচালিত হয় First Past the Post (FPTP) পদ্ধতিতে। এ পদ্ধতিতে সর্বাধিক ভোট পাওয়া প্রার্থীই জয়ী হন। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন