বাংলাদেশে সফররত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার ডি হাস আজ প্রায় ১ ঘণ্টা পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে বৈঠক করেছেন।বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর) সকাল ৮টা ৪৮ মিনিট থেকে সাড়ে ৯টা পর্যন্ত চলে এ বৈঠক। সচিবের কার্যালয়েই বৈঠক অনুষ্ঠিত হয় বলে একাধিক সূত্র জানিয়েছে।গত শনিবার এক সপ্তাহের সফরে বাংলাদেশে আসেন পিটার হাস। এরই অংশ হিসেবে বুধবার তিনি কক্সবাজারে যান এবং রাতে ঢাকায় ফেরেন।পিটার হাস ঢাকায় দায়িত্ব পালন করছেন ২০২২ থেকে ২০২৪ সাল পর্যন্ত। গত বছরের জুলাই-আগস্টে গণআন্দোলনের মাত্র কয়েকদিন আগে তিনি দায়িত্ব শেষ করে ২৭ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে ফেরেন। এরপর মার্কিন ফরেন সার্ভিস থেকে অবসর নিয়ে অক্টোবরে যোগ দেন বহুজাতিক জ্বালানি কোম্পানি এক্সিলারেট এনার্জিতে। প্রতিষ্ঠানটির বাংলাদেশে বিনিয়োগ রয়েছে এবং কক্সবাজারের মহেশখালীতে একটি ভাসমান এলএনজি টার্মিনাল পরিচালনা করছে।কোম্পানিটি জানায়, বাংলাদেশে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি হিসেবে পিটার হাসের কাজের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় তারা। সেই সূত্রে পিটার হাস অবসর নেওয়ার পরও প্রায়ই বাংলাদেশ সফর করেন।গত ৫ আগস্ট জুলাই অভ্যুত্থানের বছরপূর্তিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতারা কক্সবাজার সফরে যান। সেসময় গুঞ্জন ওঠে, তারা সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে গোপনে বৈঠক করেছেন। দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ একাধিক শীর্ষ নেতার উপস্থিতির কথা শোনা যায়। এনিয়ে রাজনৈতিক অঙ্গনে তোলপাড় সৃষ্টি হয়। তবে ওয়াশিংটনভিত্তিক সূত্রগুলো জানায়, তখন পিটার হাস যুক্তরাষ্ট্রেই অবস্থান করছিলেন।তবে এপ্রিল মাসেও ঢাকা সফরে এসে তিনি ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের উদ্যোগে আয়োজিত এক বৈঠকে অংশ নিয়েছিলেন। সেই সফরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গেও দেখা করেছিলেন পিটার হাস।সবশেষ এবার ঢাকায় এসে পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক করলেন পিটার হাস। তার এই সফর ও বৈঠক নিয়ে কূটনৈতিক মহলে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কবে-কোথায় বিয়ে করবেন রোনালদো-জর্জিনা?
কবে-কোথায় বিয়ে করবেন রোনালদো-জর্জিনা?

দীর্ঘ নয় বছর ধরে একসাথে আছেন ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো এবং আর্জেন্টাইন মডেল জর্জিনা রদ্রিগেজ।এই নয় বছরে রোনালদো-ভক্তদের আগ্রহের কেন্দ্রবিন্দু Read more

সাগরে সুস্পষ্ট লঘুচাপ ঘিরে আবহাওয়া অফিসের নতুন সতর্কবার্তা
সাগরে সুস্পষ্ট লঘুচাপ ঘিরে আবহাওয়া অফিসের নতুন সতর্কবার্তা

সুস্পষ্ট লঘুচাপে পরিণত হতে শুরু করেছ বঙ্গোপসাগরে অবস্থান করা লঘুচাপটি। এ অবস্থায় দেশের সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখে যেতে Read more

আ.লীগের ভুল ছিল, আজকের অবস্থা ভুলেরই শাস্তি: আব্দুল হামিদ
আ.লীগের ভুল ছিল, আজকের অবস্থা ভুলেরই শাস্তি: আব্দুল হামিদ

আওয়ামী লীগ সরকারের শাসনামলে টানা ১০ বছর রাষ্ট্রপতির দায়িত্ব পালন করা আবদুল হামিদ বলেছেন, আমাদের অনেক ভুল ছিল। ভুল ছিল Read more

সংসদীয় আসনের সীমানা নির্ধারণে ঢাকা অঞ্চলের শুনানি চলছে
সংসদীয় আসনের সীমানা নির্ধারণে ঢাকা অঞ্চলের শুনানি চলছে

ঢাকা অঞ্চলের সংসদীয় আসনের সীমানা নিয়ে শুনানি করছে নির্বাচন কমিশন (ইসি)। আজ মঙ্গলবার (২৬ আগস্ট) নির্বাচন ভবনে তৃতীয় দিনের মতো Read more

এমপিওভুক্ত শিক্ষকদের জন্য সুখবর
এমপিওভুক্ত শিক্ষকদের জন্য সুখবর

বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া বৃদ্ধি এবং আর্থিক প্রণোদনা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা অধ্যাপক Read more

রায়পুরায় যৌথবাহিনীর অভিযানে অগ্নেয়াস্ত্রসহ আটক ২
রায়পুরায় যৌথবাহিনীর অভিযানে অগ্নেয়াস্ত্রসহ আটক ২

নরসিংদীর রায়পুরায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আর্মি ক্যাম্প ও থানা পুলিশের যৌথ উদ্যোগে বিশেষ কম্বিং অপারেশন পরিচালনা করা হয়েছে। বুধবার (৭ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন