ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) ফার্মেসি বিভাগের শিক্ষার্থীদের জন্য এক নতুন দিগন্তের নাম হয়ে উঠেছে ‘ডিআইইউ ফার্মা ক্লাব’। এটি শুধু একাডেমিক চর্চায় সীমাবদ্ধ নয়, এই ক্লাব শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতা অর্জন, নেতৃত্বের গুণাবলি বিকাশ এবং পেশাগত প্রস্তুতির এক অনন্য মঞ্চ হিসেবে কাজ করছে।গত মাসে ক্লাবটির নতুন কমিটি দায়িত্ব গ্রহণ করার পর থেকেই ক্লাবের কার্যক্রমে এসেছে নতুন গতি। শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন ও স্বাস্থ্যসচেতনতা বাড়াতে ক্লাবটি নিয়মিত আয়োজন করছে ওয়ার্কশপ, সেমিনার, পাবলিক হেলথ ক্যাম্পেইন ও স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম। এসব কার্যক্রম শিক্ষার্থীদের বইয়ের বাইরের জগৎ সম্পর্কে বাস্তব ধারণা দিতে সহায়তা করছে।শিক্ষার্থীরা বলছেন, ফার্মা ক্লাব তাদের একাডেমিক জীবনের বাইরেও বাস্তব জ্ঞান, দক্ষতা ও আত্মবিশ্বাস অর্জনের সুযোগ তৈরি করে দিয়েছে। শুধু ক্লাস আর পরীক্ষার মধ্যেই সীমাবদ্ধ না থেকে তারা এখন বিভিন্ন বাস্তব অভিজ্ঞতা পাচ্ছেন, যা ভবিষ্যতের ক্যারিয়ারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।কমিটির প্রচার সম্পাদক সাব্বির হোসেন বলেন, ‘আমাদের লক্ষ্য হচ্ছে এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করা, যেখানে শিক্ষার্থীরা একাডেমিক শিক্ষার পাশাপাশি সামাজিক ও পেশাগতভাবে নিজেকে গড়ে তুলতে পারে। নতুন কমিটি দায়িত্ব পাওয়ার পর আমরা পরিকল্পনামাফিক নানা কার্যক্রম হাতে নিচ্ছি।’সহকারী প্রচার সম্পাদক শুভ বৈদ্য বলেন, ‘এই ক্লাবের মাধ্যমে শিক্ষার্থীরা টিমওয়ার্ক ও নেতৃত্বের অভিজ্ঞতা অর্জন করছে। আমরা চাই ইনোভেটিভ প্রোগ্রামের মাধ্যমে শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনে বাস্তব সহায়তা দিতে।’ডিজিটাল প্রচারেও এগিয়ে যাচ্ছে ক্লাবটি। সহকারী প্রচার সম্পাদক রাসেল আহমেদ রিফাত জানান, ‘ডিআইইউ ফার্মা ক্লাবকে আমরা একটি পরিচিত ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই। এজন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিটি কার্যক্রমকে দৃশ্যমান করার কাজ করে যাচ্ছে আমাদের টিম।’এদিকে, ক্লাবটি ভবিষ্যতে গবেষণাভিত্তিক প্রজেক্ট, ইন্ডাস্ট্রিয়াল ভিজিট, ক্যারিয়ার কাউন্সেলিং সেশন এবং জাতীয় পর্যায়ের ফার্মেসি ইভেন্ট আয়োজনের পরিকল্পনা করছে।বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা মনে করছেন, ডিআইইউ ফার্মা ক্লাব শুধু একটি ছাত্রসংগঠন নয়—এটি ফার্মেসি শিক্ষার্থীদের স্বপ্নপূরণের এক উন্মুক্ত প্ল্যাটফর্ম। নেতৃত্ব, সচেতনতা ও সমাজসেবার মধ্য দিয়ে ক্লাবটি গড়ে তুলছে আগামী দিনের দায়িত্ববান ও প্রস্তুত ফার্মাসিস্টদের।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
উরুগুয়েকে বিধ্বস্ত করে কোপা ফাইনাল ও অলিম্পিকে ব্রাজিল
উরুগুয়েকে বিধ্বস্ত করে কোপা ফাইনাল ও অলিম্পিকে ব্রাজিল

মেয়েদের কোপা আমেরিকায় বরাবরই ফেভারিট ব্রাজিল। নয় আসরের মধ্যে আটবারই তারা শিরোপা উৎসব করেছে। দশম সংস্করণের সেমিফাইনালে আজ (বুধবার) উরুগুয়েকে ৫-১ Read more

‘আমলাতান্ত্রিক জটিলতা দূর করে অর্থনীতিকে গণতান্ত্রিক করতে হবে’
‘আমলাতান্ত্রিক জটিলতা দূর করে অর্থনীতিকে গণতান্ত্রিক করতে হবে’

রাজনীতির পাশাপাশি দেশের অর্থনীতিকেও গণতান্ত্রিক করার প্রয়োজনীয়তার কথা জানিয়েছেন বিএনপির স্ট্যান্ডিং কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।আজ বুধবার (১৪ জানুয়ারি) ইন্টারন্যাশনাল Read more

ইসরাইলে একযোগে রকেট ও ড্রোন হামলা চালিয়েছে হিজবুল্লাহ
ইসরাইলে একযোগে রকেট ও ড্রোন হামলা চালিয়েছে হিজবুল্লাহ

ইসরাইলের উত্তরাঞ্চলে রকেট ও ড্রোন হামলার দাবি করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। লেবানন থেকে ছোড়া এসব রকেটের কারণে আজ রবিবার Read more

অস্থায়ী যুদ্ধবিরতি নয়, চূড়ান্ত সমাধান চায় ইরান: আরাঘচি
অস্থায়ী যুদ্ধবিরতি নয়, চূড়ান্ত সমাধান চায় ইরান: আরাঘচি

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ বন্ধে কার্যকর উদ্যোগকে স্বাগত জানালেও অস্থায়ী যুদ্ধবিরতির পক্ষে নয় ইরান। দেশটি দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা নিশ্চিত করতে চূড়ান্ত সমাধান Read more

ব্রাজিল বিশ্বকাপে খেলতে বাংলাদেশেকে যে সমীকরণ মেলাতে হবে
ব্রাজিল বিশ্বকাপে খেলতে বাংলাদেশেকে যে সমীকরণ মেলাতে হবে

প্রথমবারের মতো এএফসি নারী এশিয়ান কাপ খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ নারী ফুটবল দল। বাঘিনীদের এমন অর্জনে খুলে গেছে আরও Read more

বাংলাদেশে বিপক্ষে সিরিজ খেলবে নেদারল্যান্ড, কবে-কখন ম্যাচ?
বাংলাদেশে বিপক্ষে সিরিজ খেলবে নেদারল্যান্ড, কবে-কখন ম্যাচ?

এশিয়া কাপকে সামনে রেখে প্রস্তুতিতে ঘাটতি রাখতে চাইছে না বাংলাদেশ দল। তাই আসর শুরুর আগেই একটি প্রস্তুতি সিরিজ খেলতে চায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন