কুমিল্লায় আওয়ামী লীগ নেতাকে মারধর করে পুলিশের হাতে তুলে দিলেন এলাকাবাসী। রবিবার (১৩ জুলাই) দুপুরে নগরীর ছোটরা নিজ এলাকার লোকজনের হাতে মারধরের শিকার হয়েছেন আব্দুল হামিদ নামের স্থানীয় আওয়ামী লীগের ওই নেতা।তিনি কুমিল্লা নগরীর ২নং ওয়ার্ড (ছোটরা) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সদর আসনের সাবেক এমপি আ ক ম বাহাউদ্দিনের অনুসারী বলে জানা গেছে।পুলিশ এবং স্থানীয়রা জানান, আব্দুল হামিদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় দলীয় নেতাকর্মীদের সঙ্গে আন্দোলন ঠেকাতে মাঠে তৎপর ছিলেন। সরকার পতনের পর বেশ কিছুদিন তিনি পলাতক থাকলেও সম্প্রতি মামলার জামিন নিতে চেষ্টা তদবির শুরু করেন। রোববার তার আদালতে যাওয়ার কথা ছিল। খবর পেয়ে এলাকার লোকজন তাকে পেয়ে মারধর করেন। এ ঘটনার একটি ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়।ভাইরাল ছবিতে দেখা যায়, খালি শরীরে আহত হামিদ মাটিতে বসে আছেন। পাশে এলাকার লোকজনের অবস্থান।এ দিন সন্ধ্যায় কোতোয়ালি মডেল থানার ওসি মহিনুল ইসলাম বলেন, নগরীর ছোটরা পশ্চিমপাড়া এলাকায় লোকজন আব্দুল হামিদকে মারধর করে আটক করে রাখেন। পুলিশ বিক্ষুব্ধ লোকজনের কবল থেকে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। আব্দুল হামিদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় ৩টি মামলা রয়েছে। সোমবার তাকে আদালতে সোপর্দ করা হবে। এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাঘাইছড়িতে আশিকার মানবিক সহায়তা প্রকল্পের অবহিতকরণ সভা
বাঘাইছড়িতে আশিকার মানবিক সহায়তা প্রকল্পের অবহিতকরণ সভা

রাঙামাটির বাঘাইছড়িতে আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য আশিকার মানবিক সহায়তা প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ জুন) সকাল সাড়ে ১০ ঘটিকায় Read more

উন্নয়নের নেশায় এলজিইডি ছিনিয়ে নিচ্ছে সাতকানিয়ার সবুজ
উন্নয়নের নেশায় এলজিইডি ছিনিয়ে নিচ্ছে সাতকানিয়ার সবুজ

চট্টগ্রামের দক্ষিণের জনবহুল উপজেলা সাতকানিয়া। চারপাশে পাহাড়, নদী আর শত শত গাছের ছায়ায় ঘেরা এই অঞ্চলের মানুষ প্রকৃতিপ্রেমী হিসেবেই পরিচিত। Read more

সবজির রাজ্যে চাষিদের স্বপ্ন ভেঙেছে টানাবৃষ্টি
সবজির রাজ্যে চাষিদের স্বপ্ন ভেঙেছে টানাবৃষ্টি

সবজির রাজ্য হিসেবে পরিচিত যশোর। এখানে উৎপাদিত সবজির দেশ-বিদেশে সুনাম রয়েছে। চলতি মৌসুমে বৃষ্টিপাতের কারণে সবজি ক্ষেত ও বীজতলা নষ্ট Read more

পদত্যাগ করলেন ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী
পদত্যাগ করলেন ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী

দায়িত্ব নেয়ার মাত্র ২৬ দিনের মধ্যে পদত্যাগ করেছেন ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নু।সোমবার (০৬ অক্টোবর) দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে Read more

পাকিস্তানে ভয়ংকর ‌‘এয়ার-টু-এয়ার’ ক্ষেপণাস্ত্র বিক্রি করবে যুক্তরাষ্ট্র
পাকিস্তানে ভয়ংকর ‌‘এয়ার-টু-এয়ার’ ক্ষেপণাস্ত্র বিক্রি করবে যুক্তরাষ্ট্র

পাকিস্তানের কাছে উন্নত মানের এয়ার-টু-এয়ার নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।ওয়াশিংটনের প্রকাশিত সরকারি নথি অনুসারে, নতুন চুক্তির আওতায় পাকিস্তান Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন