ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর আন্তর্জাতিক আইনের প্রতি অব্যাহত অবজ্ঞার ফলে বিশ্ব আরও বিপজ্জনক এবং অস্থিতিশীল হয়ে উঠেছে বলে জানিয়েছেন মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স।ইরনার বরাত দিয়ে আনাদোলু নিউজ জানায়, ভার্মন্টের একজন স্বাধীন প্রতিনিধি বার্নি স্যান্ডার্স এক বিবৃতিতে বলেছেন যে ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর যুদ্ধবাজ পদক্ষেপ বিশ্বে আরও অস্থিতিশীলতা তৈরি করেছে। তিনি আরও বলেন, ইরানের উপর তার একতরফা এবং অবৈধ আক্রমণ একটি পূর্ণাঙ্গ আঞ্চলিক যুদ্ধের ঝুঁকি বহন করে।স্যান্ডার্স সতর্ক বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রকে স্পষ্ট করে বলতে হবে যে আমরা নেতানিয়াহুর দ্বারা আরেকটি যুদ্ধে জড়াবো না। আমাদের অবশ্যই আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে মিলে এই সংঘাতের তীব্রতা রোধ করতে এবং পক্ষগুলোকে আলোচনার টেবিলে আনতে যথাসাধ্য চেষ্টা করতে হবে।বার্নি স্যান্ডার্সের এসব বক্তব্য এবং ইসরায়েলি-ইরান যুদ্ধ থেকে দূরে থাকার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে তার সতর্কবাণী এমন এক সময়ে এসেছে যখন তেল আবিব ওয়াশিংটনের সমর্থনে ইরানে আক্রমণ শুরু করেছে। এই প্রসঙ্গে, আমেরিকার রাজনৈতিক বিশ্লেষক ফিওরেলা ইসাবেল সোশ্যাল নেটওয়ার্ক এক্স-এ একটি ছবি পোস্ট করে লিখেছেন, আমেরিকার জ্বালানিবাহী বিমানগুলো কাতারের আল-উদেইদ বিমান ঘাঁটি থেকে উড়ে এসে ইসরায়েলি বিমানগুলোতে জ্বালানি সরবরাহ করেছে। সূত্র: আনাদোলু নিউজএমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
Unlock Academic Success: How Essay Writing Services Can Help You
Unlock Academic Success: How Essay Writing Services Can Help You

In the competitive world of academia, students often find themselves overwhelmed with assignments and deadlines. This is where a reliable Read more

শ্যামলী বাসে ইয়াবা পাচার, ৬ হিজড়া গ্রেফতার
শ্যামলী বাসে ইয়াবা পাচার, ৬ হিজড়া গ্রেফতার

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় সাড়ে ৬ হাজার পিস ইয়াবাসহ ছয়জন তৃতীয় লিঙ্গের (হিজড়া) ব্যক্তিকে আটক করেছে পুলিশ।রবিবার (১৩ জুলাই) বিকেলে পৌরসভার Read more

মিরপুর সড়ক ব্যবহার করে মানিক মিয়া অ্যাভিনিউয়ে না যাওয়ার অনুরোধ
মিরপুর সড়ক ব্যবহার করে মানিক মিয়া অ্যাভিনিউয়ে না যাওয়ার অনুরোধ

বেগম খালেদা জিয়ার জানাজা সুষ্ঠুভাবে সম্পন্নের সুবিধার্থে কোনো গাড়ি মিরপুর সড়ক ব্যবহার করে মানিক মিয়া অ্যাভিনিউয়ে না যাওয়ার জন্য অনুরোধ Read more

বন্ধ হচ্ছে জনপ্রিয় কলিং প্ল্যাটফর্ম স্কাইপ
বন্ধ হচ্ছে জনপ্রিয় কলিং প্ল্যাটফর্ম স্কাইপ

একটা সময় ছিল যখন ভিডিও কলিংয়ের অন্যতম জনপ্রিয় মাধ্যম ছিল স্কাইপ। অফিস মিটিং থেকে শুরু করে দূর দেশে থাকা প্রিয়জনের Read more

কালিয়াকৈরে সাংবাদিকের উপর হামলার অভিযোগ
কালিয়াকৈরে সাংবাদিকের উপর হামলার অভিযোগ

গাজীপুরের কালিয়াকৈরে এক সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী মোঃ আজিজুর রহমান (৫৫), মাইটিভি কালিয়াকৈর উপজেলা প্রতিনিধি ও Read more

১৫ বছর যারা ছাত্রলীগ করেছে, তারাই এখন ছাত্রশিবির: দুলু
১৫ বছর যারা ছাত্রলীগ করেছে, তারাই এখন ছাত্রশিবির: দুলু

বিএনপির নির্বাহী কমিটির সদস্য এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ‘গত ১৫ বছর যারা ছাত্রলীগ করেছে, তারাই এখন ছাত্রশিবির হয়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন