বিএনপির নির্বাহী কমিটির সদস্য এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ‘গত ১৫ বছর যারা ছাত্রলীগ করেছে, তারাই এখন ছাত্রশিবির হয়ে গেছে। বিএনপি ও ছাত্রদল তো এই রাজনীতি করেনি, আগামীতেও করবে না। কেননা ছাত্রদল অন্যায়ের সঙ্গে আপস করে না।’মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে নাটোরের আলাইপুরে জেলা বিএনপির কার্যালয়ে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব মন্তব্য করেন।রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, ‘আমরা চাই, আগামী দিনে শিক্ষাঙ্গন সন্ত্রাসমুক্ত থাকুক। বই-কলম হাতে নিয়ে ছাত্রসমাজ এ দেশ গঠনে অগ্রণী ভূমিকা পালন করুক।’বিএনপির কেন্দ্রীয় এই নেতা বলেন, শেখ হাসিনা দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছেন। পাকিস্তানি সেনারা যেমন ১৯৭১ সালে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করতে চেয়েছিল, ঠিক সেই একইভাবে হাসিনা ভারতের প্রভাবে শিক্ষা ব্যবস্থাকে শেষ করেছে।দুলু বলেন, বিএনপি আমলে নকলমুক্ত শিক্ষা ব্যবস্থা চালু হয়েছিল। কিন্তু আওয়ামী লীগের সময়ে এমন পরিস্থিতি হয়েছে যে সাদা খাতা জমা দিলেও শিক্ষার্থীরা জিপিএ-৫ পেয়েছে। নতুন প্রজন্মের উদ্দেশে দুলু আহ্বান জানান—মাদক ও সন্ত্রাসমুক্ত শিক্ষাঙ্গন গড়ে তুলতে হবে এবং কলম–বই হাতে নিয়ে দেশের উন্নয়নে অগ্রপথিক ভূমিকা রাখতে হবে।তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা কর্মসূচিতে আগামী দিনের শিক্ষা ব্যবস্থার দিকনির্দেশনা দিয়েছেন। এ কর্মসূচির মধ্য দিয়েই শিক্ষিত ও আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।অনুষ্ঠানে জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মারুফ হোসেন সৃজনের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান খান বাবুল চৌধুরী, জিএস শাহীন, সাইফুল ইসলাম আফতাব, সদস্য শহিদুল ইসলাম বাচ্চু, নাসিম উদ্দিন নাসিম প্রমুখ।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
প্রয়োজনে বিশ্বকাপে ‘গ্রুপ’ বদলের দাবি বিসিবির!
প্রয়োজনে বিশ্বকাপে ‘গ্রুপ’ বদলের দাবি বিসিবির!

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে গিয়ে ম্যাচ না খেলার বিষয়ে নিজেদের অবস্থানে অনড় থাকার কথা আইসিসির প্রতিনিধি দলের কাছে স্পষ্ট করেছে Read more

৩ বছরে বাংলাদেশে দারিদ্র্যের হার বেড়ে দাঁড়িয়েছে প্রায় ২৮ শতাংশ
৩ বছরে বাংলাদেশে দারিদ্র্যের হার বেড়ে দাঁড়িয়েছে প্রায় ২৮ শতাংশ

বাংলাদেশে গত তিন বছরে দারিদ্র্যের হার বেড়েছে। দারিদ্র্যের হার বেড়ে এখন দাঁড়িয়েছে ২৭ দশমিক ৯৩ শতাংশ। ২০২২ সালে এই হার Read more

কাতারের সবচেয়ে বড় শিল্পাঞ্চলে ইরানের হামলা
কাতারের সবচেয়ে বড় শিল্পাঞ্চলে ইরানের হামলা

ইরানের হামলার কারণে শিল্পাঞ্চলে আগুন লেগেছে বলে জানিয়েছে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়। বাংলাদেশ সময় বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল পৌনে ৭টার দিকে Read more

কালিয়ায় বসতবাড়ি ভাংচুর, কেঁটে নিচ্ছে জমির পাকা ধান
কালিয়ায় বসতবাড়ি ভাংচুর, কেঁটে নিচ্ছে জমির পাকা ধান

নড়াইলের কালিয়া উপজেলার কাঞ্চনপুর গ্রামে অব্যাহত রয়েছে বসতবাড়ি ভাংচুর ও লুটপাট। এ ছাড়া মাইকিং করে জোর পূর্বক কেটে নিচ্ছে একাধিক Read more

ভালুকায় গ্যাস লাইনের ক্ষতিপূরণ নিয়ে অনিয়মের অভিযোগ
ভালুকায় গ্যাস লাইনের ক্ষতিপূরণ নিয়ে অনিয়মের অভিযোগ

গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা থেকে ময়মনসিংহ বিদ্যুৎকেন্দ্র পর্যন্ত স্থাপিত গ্যাস সঞ্চালন লাইনের ভূমি অধিগ্রহণে গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে ময়মনসিংহের ভালুকা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন