রাজবাড়ীর গোয়ালন্দে নুরাল পাগলা’র দরবার শরীফে হামলা নিয়ন্ত্রণের সময় পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের মামলায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (৭ সেপ্টেম্বর) সকালে গোয়ালন্দঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাকিবুল ইসলাম এ তথ্য জানান।এর আগে, ৫ সেপ্টেম্বর শুক্রবার দিবাগত রাতে গোয়ালন্দ ঘাট থানার এসআই মো. সেলিম মোল্লা বাদী হয়ে পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা প্রদান ও সরকারি সম্পত্তি ধ্বংসের অভিযোগ এনে ৩ হাজার থেকে সাড়ে ৩ হাজার অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে গোয়ালন্দঘাট থানায় মামলাটি করেন।উল্লেখ্য, শুক্রবার (৫ সেপ্টেম্বর) জুমার নামাজের পর রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার ৫নং ওয়ার্ডে নুরাল পাগলার দরবারে অগ্নিসংযোগ ও ভাঙচুর চালায় বিক্ষুব্ধ জনতা। এ সময় নুরাল পাগলার ভক্তদের সঙ্গে সংঘর্ষে একজন নিহত এবং দুই পক্ষের প্রায় শতাধিক মানুষ আহত হয়।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জাকসু নির্বাচনের ফল ঘোষণা চলছে
জাকসু নির্বাচনের ফল ঘোষণা চলছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) এবং হল সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণা শুরু হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৫টায় সিনেট Read more

বাংলা একাডেমির ৮ পুরস্কার ঘোষণা, পেলেন যারা
বাংলা একাডেমির ৮ পুরস্কার ঘোষণা, পেলেন যারা

সাহিত্য ও নাটকের বিভিন্ন শাখায় অবদানের জন্য বাংলা একাডেমি এ বছর ৮ জনকে বিভিন্ন পুরস্কারের জন্য মনোনীত করেছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) Read more

কারও কাছে কিছু প্রমাণ করার নেই: নেইমার
কারও কাছে কিছু প্রমাণ করার নেই: নেইমার

নেইমার এবং ইনজুরি এই দু’টি শব্দ যেন হয়ে উঠেছে একে অপরের পরিপূরক। ইনজুরির কারণে ক্যারিয়ারের বেশিরভাগ সময় মাঠের বাইরে কাটাতে Read more

গাজীপুরে জামায়াতে ইসলামীর ৫ দফা দাবিতে স্মারকলিপি
গাজীপুরে জামায়াতে ইসলামীর ৫ দফা দাবিতে স্মারকলিপি

জুলাই জাতীয় সনদে আইনি স্বীকৃতি ও পিআর পদ্ধতিতে নির্বাচন বাস্তবায়নসহ পাঁচ দফা দাবিতে গাজীপুর জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করেছে Read more

বিরামপুরে ফিজিশিয়ান স্যাম্পল বিক্রি, দুই ফার্মেসি মালিককে জরিমানা
বিরামপুরে ফিজিশিয়ান স্যাম্পল বিক্রি, দুই ফার্মেসি মালিককে জরিমানা

দিনাজপুরের বিরামপুরে বিক্রয় নিষিদ্ধ ফিজিশিয়ান স্যাম্পল মজুত ও বিক্রির দায়ে দুই ফার্মেসি মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।রবিবার (২৭ Read more

ফুলবাড়ীতে ইস্কাপসহ মাদক দম্পতি গ্রেফতার
ফুলবাড়ীতে ইস্কাপসহ মাদক দম্পতি গ্রেফতার

কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ২২ পিস ইস্কাপসহ মাদক ব্যবসায়ী এক দম্পতিকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ বাদী হয়ে গ্রেফতার দম্পতির বিরুদ্ধে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন