ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে জন্ম নেওয়া ৬ শিশুর মধ্যে ৪ শিশুর মৃত্যু হয়েছে।রবিবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ও মধ্যরাতে এবং আজ সোমবার (১৫) ঢামেক হাসপাতালের এনআইসিইউতে ২ জন ও বেসরকারি হাসপাতালে ২ জন মারা যায়।মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ওই মায়ের (প্রিয়া) ননদ ফারজানা আক্তার। তিনি বলেন, ৬ নবজাতকের মধ্যে ৩ জনকে ঢাকা মেডিকেলের এনআইসিএইচইতে আর বাকি ৩ জনকে বেসরকারি হাসপাতালের এনআইসিইউতে রাখা হয়। ঢাকা মেডিকেলে থাকা ২ ছেলে নবজাতক ও বেসরকারি হাসপাতালে থাকা দুই মেয়ে নবজাতক এনআইসিইউতে মারা যায়। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, হাসপাতালে জন্ম নেওয়া নবজাতকের মধ্যে সন্ধ্যায় এক নবজাতক এনআইসিইউতে মারা যায়। এরপর ঢাকা মেডিকেলে আরও এক নবজাতকের মৃত্যু হয় এবং একটি বেসরকারি হাসপাতালে আরও দুজন নবজাতক চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। ঢামেক হাসপাতালে বর্তমানে ১ জন চিকিৎসাধীন রয়েছে বাকি ১ জন বেসরকারিতে চিকিৎসাধীন রয়েছে।এর আগে গতকাল রোববার সকাল ৯টার দিকে হাসপাতালের গাইনি বিভাগের লেবার ওয়ার্ডে নোয়াখালীর সেনবাগ উপজেলার মোকসেদা আক্তার প্রিয়া (২৩) নামে এক নারী ৬ সন্তানের জন্ম দেন।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এসবিপ্রধান হলেন নুরুল আমিন ও সিআইডিপ্রধান মোসলেহ
এসবিপ্রধান হলেন নুরুল আমিন ও সিআইডিপ্রধান মোসলেহ

পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি সরদার নুরুল আমিনকে এসবি প্রধান হিসেবে নিয়োগ দিয়েছে সরকার ও পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন Read more

রাজধানীর যেসব এলাকায় মার্কেট ও দোকানপাট বন্ধ আজ
রাজধানীর যেসব এলাকায় মার্কেট ও দোকানপাট বন্ধ আজ

রাজধানী ঢাকায় প্রতিদিন নানা প্রয়োজনেই মানুষকে বিভিন্ন মার্কেট ও শপিংমলে ছুটতে হয়। তবে অনেক সময় গন্তব্যে গিয়ে দেখা যায় সেই Read more

টানা বৃষ্টিতে শার্শার ফসলি জমি প্লাবিত, ৫০০ একর পানির নিচে
টানা বৃষ্টিতে শার্শার ফসলি জমি প্লাবিত, ৫০০ একর পানির নিচে

টানা বর্ষণে ও ভারতের ইছামতী নদীর উজানের পানিতে এবছরও প্লাবিত হয়েছে যশোরের শার্শা উপজেলার রুদ্রপুর গ্রামের ঠেঙামারী ও আওয়ালী বিল। Read more

কালিয়াকৈরে যুবলীগ নেতা গ্রেফতার
কালিয়াকৈরে যুবলীগ নেতা গ্রেফতার

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের যুবলীগের সাবেক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৯ মে) দুপুরে কালিয়াকৈর থানার আওতাধীন মৌচাক ফাঁড়ির একটি Read more

ইসরায়েলের সামরিক লক্ষ্যবস্তুতে হামলা
ইসরায়েলের সামরিক লক্ষ্যবস্তুতে হামলা

ইসরাইলের সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি যোদ্ধারা। এক সংক্ষিপ্ত টেলিভিশন ভাষণে গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানিয়েছেন, তারা সিয়োনি Read more

সিরাজদিখানে চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
সিরাজদিখানে চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

মুন্সিগঞ্জের সিরাজদিখানে আমির শেখ হত্যা মামলার প্রধান আসামি নান্নু মিয়া (৫৩) কে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ভোর সাড়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন