মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে দুই ঘণ্টাব্যাপী ফোনালাপ অনুষ্ঠিত হয়েছে বলে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে খবর প্রকাশ করেছে কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরা। স্থানীয় সময় সোমবার (১৯ মে) বিকেল ৫টায় ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এ ফোনালাপ হয়েছে বলে ক্রেমলিন সূত্রের বরাত দিয়ে জানিয়েছে রুশ বার্তা সংস্থা তাস।তাসের প্রতিবেদনে বলা হয়, ভবিষ্যতে একটি সম্ভাব্য শান্তিচুক্তির জন্য ইউক্রেনের সঙ্গে রাশিয়া কাজ করতে প্রস্তুত আছে বলে জানিয়েছেন পুতিন। সে অনুযায়ী দুই পক্ষ একটি চুক্তিতে পৌঁছালে নির্দিষ্ট সময়ের জন্য যুদ্ধবিরতি কার্যকর করা হতে পারে।প্রতিবেদনে আরও বলা হয়, পুতিন জানিয়েছেন আলোচনা গঠনমূলক, খোলামেলা ও অত্যন্ত কার্যকর বলে মনে করছেন তিনি। যুদ্ধ থামানোর পক্ষে তার দেশ। তবে সব পক্ষের জন্য গ্রহণযোগ্য ও সমঝোতা প্রয়োজন।ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে পুতিন বলেন, যুক্তরাষ্ট্রের মাধ্যমে রাশিয়া-ইউক্রেন সরাসরি আলোচনায় ফিরেছে। একইসঙ্গে রাশিয়া একটি যুদ্ধবিরতির স্মারক প্রস্তাব তৈরিতে প্রস্তুত বলেও জানান তিনি। পুতিনের সঙ্গে ফোনালাপের পর নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্ট করেন ট্রাম্প। দুজনের আলাপ ‘চমৎকার’ হয়েছে উল্লেখ করে তিনি লেখেন, একটি যুদ্ধবিরতির জন্য শিগগিরই ইউক্রেন ও রাশিয়া আলোচনা শুরু করবে। আরও গুরুত্বপূর্ণ হলো তারা এই যুদ্ধের ইতি টানবে।ট্রাম্প আরও লিখেছেন, যুদ্ধবিরতির শর্ত নিয়ে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে আলোচনা হবে। কারণ, অন্য যে কারো চেয়ে এ আলোচনার বিষয়ে ভালো জানে তারা। এ নিয়ে ভলোদিমির জেলেনস্কি এবং এরপর ন্যাটো নেতাদের সঙ্গেও কথা বলবেন বলে জানান মার্কিন প্রেসিডেন্ট।এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কে হবে নারী বিশ্বকাপের নতুন চ্যাম্পিয়ন
কে হবে নারী বিশ্বকাপের নতুন চ্যাম্পিয়ন

আইসিসি নারী বিশ্বকাপ ক্রিকেটের মেগা ফাইনালে আজ মুখোমুখি হচ্ছে ভারত ও দক্ষিণ আফ্রিকা। রোববার (২ নভেম্বর) মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে Read more

ইতিহাসের এই দিনে
ইতিহাসের এই দিনে

ইতিহাস আমাদের পথ দেখায়, ইতিহাস থেকে শিক্ষা নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে চলি। সে জন্য আমাদের অতীতের উল্লেখযোগ্য ঘটনাবলি জানা Read more

ভারপ্রাপ্তের ভারে ভারাক্রান্ত লোহাগাড়ার প্রাথমিক শিক্ষাব্যবস্থা
ভারপ্রাপ্তের ভারে ভারাক্রান্ত লোহাগাড়ার প্রাথমিক শিক্ষাব্যবস্থা

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় ১০৩টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। ১৯ হাজার ৫৭৭ জন শিক্ষার্থীর এইসব বিদ্যালয়ের মধ্যে প্রায় ৪০টি বিদ্যালয়ে নিয়মিত প্রধান Read more

ইসরায়েলের সঙ্গে যুদ্ধে ৬২৭ জনের প্রাণহানি: ইরান
ইসরায়েলের সঙ্গে যুদ্ধে ৬২৭ জনের প্রাণহানি: ইরান

ইসরায়েলের সঙ্গে ১২ দিনের যুদ্ধে ইরানের ৬২৭ জনের প্রাণহানি হয়েছে। ইসরায়েলি হামলায় আহত হয়েছেন ৪ হাজার ৮৭০ জন।আজ বুধবার রাতে Read more

২ বছর ধরে প্রতিদিন ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছোড়ার সক্ষমতা আছে ইরানের
২ বছর ধরে প্রতিদিন ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছোড়ার সক্ষমতা আছে ইরানের

ইরানের সামরিক সক্ষমতা এতটাই শক্তিশালী ও প্রস্তুত যে প্রয়োজনে ইরান টানা দুই বছর ধরে প্রতিদিন ইসরায়েলে হামলা চালাতে পারবে। এমনটাই Read more

সংসদ নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই: উপদেষ্টা আসিফ
সংসদ নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই: উপদেষ্টা আসিফ

পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন